বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সাবেক এমপি হাবিবের পিএস মতি আর নেই

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসানের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ব্যক্তিগত সহকারী (পিএস) মতিউর রহমান মতি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

এদিন মাগরিব বাদ কলারোয়া উপজেলার চন্দনপুর মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার বয়স ৫৮ বছর হয়েছিল।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

চন্দনপুর ইউনিয়ন বিএনপি’র অন্যতম নেতা মতিয়ার রহমান চন্দনপুর গ্রামের মৃত ছাকাতুল্লাহ ছাকা’র ছেলে। অতিসম্প্রতি হার্টএ্যাটাক জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

জানাজায় উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, চন্দনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক সরদার, সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান মন্টু, সহ-সাধারণ সম্পাদক হেলাল আনছারী, উপজেলা যুবদলের সদস্য গাজী শফিউল আলম শফি, বিএনপি নেতা ইয়াছিন, হবি মেম্বার, ডা. আমিরুল ইসলাম, আবু তাহের, আব্দুল গনিসহ মুসল্লিরা।

এদিকে, পিএস মতি’র মৃত্যুতে ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মীনি এডভোকেট শাহানারা পারভীন বকুল ফোনে মরহুমের সহধর্মিনীর সাথে কথা বলেছেন এবং গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিএনপি নেতা মতিয়ার রহমানের মৃত্যুতে বিএনপি, যুবদলসহ বিভিন্ন সংগঠন গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন