শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কোরবানি আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ কুরবানির মর্মার্থ অনুধাবন করে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। আজ বঙ্গবভবনে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে দেশবাসীর উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তিনি। একই সঙ্গে তিনি বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। আব্দুল হামিদ বলেন, মহান আল্লাহরবিস্তারিত পড়ুন

কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে রাজধানীসহ আশপাশের জেলার শতাধিক লোক এসে চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। প্রতি বছরই কোরবানি দেওয়ার সময় অসচেতনতার কারণে অনেকে আহত হন। এবারও এর ব্যতিক্রম নয়। কোরবানির দেওয়ার সময় চাকু দিয়ে কারো হাত, কারো পা এমনকি কারও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। অথবা কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীসহ তার আশেপাশের এলাকাবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে পশু কুরবানির করণীয়

কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে পশু কুরবানি ও কুরবানিকৃত পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশসম্মতভাবে অপসারণে করণীয় বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী পরিবেশ অধিদপ্তরের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রানালয়ের নির্দেশনা মোতাবেক জানান, কলারোয়ার পৌরসভাসহ সকল ইউনিয়ন পরিষদে যত্রতত্র পশু জবাই না করে নির্ধারিত স্থানে পশু কুরবানি করা, পশু জবাই ও কুরবানির কার্যক্রমে মাস্ক ব্যবহারসহ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা, সুনির্দিষ্ট স্থানে গর্তের মধ্যে রক্ত, গোবর ওবিস্তারিত পড়ুন

প্রখ্যাত সাংবাদিক সায়মন ড্রিংয়ের মৃত্যুতে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের শোক

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের আত্মদানের প্রত্যক্ষদর্শী, অকৃত্রিম বন্ধু খ্যাতনামা বিট্রিশ সাংবাদিক সায়মন ড্রিং ৭৬ বছর বয়সে গত শুক্রবার রোমানিয়ায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন পরীক্ষিত বন্ধুকে হারালো। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের আহবায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক হাবিবুল বাসার ফারহাদ, সদস্য সচিব অসীম কুমার বিশ্বাস, সদস্য মুনসুর রহমান, আজিজুল ইসলাম ইমরান।

কলারোয়ায় করোনা প্রতিরোধে উত্তরণের উদ্যোগে মাস্ক বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় করোনা প্রতিরোধে উত্তরণের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মাস্ক বিতরণ করেন। সোমবার (১৯জুলাই) বেলা ১০ টার দিকে কলারোয়া পৌর বাজারের পশুহাট মোড়ে ওই মাস্ক বিতরণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উত্তরণের কলারোয়া শাখা অফিসের ব্রাঞ্চ ম্যানেজার রিয়াজুল ইসলাম, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ও ডেইলি অবজারভার পত্রিকার সংবাদদাতা জুলফিকার আলী, উত্তরণ প্রতিনিধি মৃত্যুঞ্জয়, খোকন, নজরুল ইসলাম, গাজীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ৩শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

কালিগঞ্জে ৩শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের বন্ধুদের দ্বারা পরিচালিত বিদ্যালয় প্রাঙ্গন থেকে ৩শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে ‘‘বন্ধন-৯২’’ নামে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। ৩শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি পেয়াজ, ৩ কেজি আলু, ১প্যাকেট লবণ, ১ লিটার তেল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১টিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় কৃষক আহত, থানায় অভিযোগ দায়ের

কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত কৃষক আজিবর (৩২) কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রমজান সরদারের পুত্র। ঘটনাটি ঘটেছে, সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া গ্রামের মাছের ঘেরের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে। এ ব্যাপারে আহতের ভাই তজিবর রহমান কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সূত্রে জানা যায়, গুরুতর আহত আজিবর দীর্ঘ ১০ বছর যাবৎ বোয়ালিয়া গ্রামের নিজস্ব জমিতে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

মুন্সিগঞ্জে নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক স্থানীয় পর্যায়ে উম্মুক্ত প্রদর্শণী

১৯ জুলাই ২০২১ তারিখ(সোমবার) লিডার্স এর বাস্তবায়নে এশিয়ান প্যাসিফিক রিসোর্স এ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেন এর সহযোগিতায় বিপ্লবের পথঃ নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্যের জন্য উম্মুক্ত প্রদর্শনী প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ ইউনিয়ন এর হরিনগর বাজার সংলগ্ন স্থানে “নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক স্থানীয় পর্যায়ে প্রদর্শনী” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কিশোর, কিশোরী, যুব ও সকল পর্যায়ের অভিভাবকরা সচেতনতা মূলক প্রতিটি প্রদর্শনী ঘুরে দেখেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নংবিস্তারিত পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়া প্রতিপক্ষের হামলায় আহত যুবক হাসপাতালে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবকের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। শিপন মুন্সী নামে আহত ওই যুবক খেজুরবাড়িয়া গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র মুন্সীর ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী। ১৫ জুলাই বাড়ি থেকে কাজে যাওয়ার পথে সকাল ৯ টার সময় তার ওপর পরিকল্পিত হামলা করা হয়। এ ঘটনায় শিপন মুন্সীর স্ত্রী সাথী রানী বাদী হয়ে স্বাগতম মন্ডলকে ১ নং আসামী করে রবিবার (১৮ জুলাই) আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতবিস্তারিত পড়ুন

জার্মানি ও বেলজিয়ামে বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে

পশ্চিম ইউরোপে বন্যায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। কয়েক দিনের বন্যায় কমপক্ষে ১৮৩ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় জার্মানিতে এখন পর্যন্ত ১৫৬ জন ও দক্ষিণ বেলজিয়ামে ২৭ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও অনেকেই নিখোঁজ রয়েছে। নতুন করে অতিবৃষ্টির কারণে দক্ষিণ জার্মানির অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড সীমান্তের নদীগুলোর পানি বাড়ছে। সেখানকার কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। তবে জার্মানির পশ্চিমাঞ্চলেবিস্তারিত পড়ুন