Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঈদের আগের দিন পশুর হাট সংলগ্ন ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা

কোরবানির ঈদের আগের দিন (২০ জুলাই) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পশুর হাট এলাকায় অবস্থিত ব্যাংকের সব শাখা-উপশাখা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তার আগের দিন ১৯ জুলাই খোলা রাখতে হবে বিকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। রবিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণবিস্তারিত পড়ুন
ঈদের পর সব শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আন্দোলনের হুঁশিয়ারি

ঈদের পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া না হলে বড় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। রবিবার বিকালে বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় ইসলামী আন্দোলন কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এই হুঁশিয়ারি দেন তিনি। মুফতি ফয়জুল করিম বলেন, শিশুরা খেলার মাঠ, হাট-বাজার সর্বত্র যেতে পারলেও শিক্ষা প্রতিষ্ঠানে নয় কেন? শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে একটি মূর্খ জাতি সৃষ্টি করার দুরভিসন্ধি রয়েছে সরকারের। একটিবিস্তারিত পড়ুন
ময়মনসিংহের ত্রিশালে জমে উঠছে কোরবানি পশুর হাট

আর মাত্র কয়েক দিন পর পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে ঘিরে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। প্রতিদিন বিভিন্ন বাজার থেকে গরু ক্রয় করছেন ক্রেতারা। গরুর বাজার তদারকিতে মাঠে রয়েছেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা। প্রতিদিন উপজেলার বাজারে কোরবানি গরুর হাট বসেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা ভিন্ন-ভিন্ন গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন বাজারে তদারকি করছেন। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনেপশু ক্রয় বিক্রয়, পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং মনিটরিংয়ের জন্য ভেটেরিনারি মেডিক্যাল টিম দায়িত্ব পালন করছেন। কোরবানিরবিস্তারিত পড়ুন
যশোরের চৌগাছায় ত্রাণ নিয়ে দূর্নীতির সংবাদ থাকলে আমাকে জানাবেন- নাসির উদ্দীন এমপি

যশোরের চৌগাছা উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সদর ইউনিয়নে ২৬২০ টি এবং ১০ নং নারায়নপুর ইউনিয়নে ৬০০০ টি পরিবারের মাঝে ভিজিএফ (চাউল) বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকায় গরীব ও দুঃস্থদের ত্রাণ নিয়ে দূর্নীতি ও অনিয়ম থাকলে প্রয়োজনে আমাকে সরাসরি জানাবেন। আমরা আপনাদের অভিযোগকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিষ্পত্তি করবো। এসময় উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় তরুণ বয়সেই মানবিকতার এক উজ্জল দৃষ্টান্ত তৈরী করছে শেখ আবির

১৭ জুলাই ২০২১ তারিখে ছেলেছি ১৮ বছর বয়সে পা রাখছে। নাম তার শেখ আবির আহম্মেদ। কলারোয়া পৌরসভার একজন সুনাগরিক। বয়স তার ১৮ হলেও এই তরুণ বয়সে তার অসাধারণ অর্জন নজর কাড়বে যে কারোর। ইতিমধ্যে তাকে নিয়ে অনেক নিউজ বের হয়েছে পত্র-পত্রিকায়। তাকে নিয়ে বলার মতো অনেক বিষয় আছে তবে, আজ তার সামাজিক কাজ নিয়ে বলতে চায়। ১৪ বছর বয়স থেকেই সে সমাজ সেবার সাথে সম্পৃক্ত। সুতরাং বোঝায় যাচ্ছে, তার রক্তে মিশেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মাদ্ররাসার ভবণ না থাকলেও মাসের পর মাস সম্মানি ভাতা তুলছেন ৪ শিক্ষক

সাতক্ষীরার কলারোয়ায় একটি মাদ্ররাসায় ৪জন শিক্ষক থাকলেও একটি শিক্ষাথর্ীও নেই। এমনকি ওই মাদ্ররাসায় কোন ভবনও নেই। শিক্ষকদের নামের তালিকা রয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে। গত ২০১৮সাল থেকে ওই মাদ্ররাসাটি বন্ধ থাকলেও নিয়মিত ভাবে শিক্ষকরা সুযোগ সুবিধা গ্রহন করছেন বলে অভিযোগ রয়েছে। গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, উপজেলার পৌর সদরের মুরারীকাটি গ্রামের স্বতন্ত্র এবতেদায়ী মাদ্ররাসা রয়েছে। বর্তমানে ওই মাদ্ররাসাটির সভাপতি হলেন-কলারোয়া পৌরসভার কাউন্সিলর শেখ ইমাদুল ইসলাম। তিনি জানান,মাদ্ররাসাটির সভাপতি এক সময়েবিস্তারিত পড়ুন
কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার ঘটনায় নিন্দা

সংবাদ প্রকাশের জের ধরে কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার প্রতিবাদে কেশবপুর প্রেসক্লাবে নির্বাহী কমিটির জরুরী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় প্রেসক্লাবের নির্বাহী সদেস্যর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে ওই মামলা প্রত্যাহারেরও দাবি করা হয়েছে। শুক্রবার প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীরবিস্তারিত পড়ুন
কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়নে ১৪ শত পরিবারে মাঝে চাউল বিতরন

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১ হাজার ৪ শত ৯ টি পরিবারের মাঝে শুক্রবার চাউল বিতরণ করা হয়েছে। গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ১ হাজার ৪ শত ৯ টি ভিজিএফ কার্ডের বিপরীতে পরিবার প্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করেন গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান হাবিব। চাউল বিতরণকালে উপজেলা সহকারী শিক্ষা অফিসারবিস্তারিত পড়ুন
কেশবপুরে শুভসংঘের উদ্যোগে ১৩০ পরিবার পেলেন ঈদ সামগ্রী বিতরন

যশোরের কেশবপুরে শুক্রবার শুভসংঘের উদ্যোগে দরিদ্র ও অসহায় ১৩০ পরিবারের ভেতর ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য সেমাই, চিনি, দুধ ও কিচমিচ বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণের আগে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে উপজেলা শুভসংঘের জৈষ্ঠ্য সহ-সভাপতি প্রধান শিক্ষক বাসুদেব দেন গুপ্তের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা করেন, শুভসংঘের উপজেলা কমিটির উপদেষ্টা পৌর মেয়র রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাবেক প্রধান শিক্ষক বজলুর রহমান খান, অধ্যক্ষ অসীম ঘোষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুকে আজম,বিস্তারিত পড়ুন
জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ অভিনন্দন বার্তার কথা জানান। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ জয়ের পর ওয়ানডে সিরিজের প্রথমটিতেও বড় জয় পেয়েছে বাংলাদেশ। এদিন হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৬বিস্তারিত পড়ুন

