বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাদ্ররাসার ভবণ না থাকলেও মাসের পর মাস সম্মানি ভাতা তুলছেন ৪ শিক্ষক

সাতক্ষীরার কলারোয়ায় একটি মাদ্ররাসায় ৪জন শিক্ষক থাকলেও একটি শিক্ষাথর্ীও নেই। এমনকি ওই মাদ্ররাসায় কোন ভবনও নেই। শিক্ষকদের নামের তালিকা রয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে।

গত ২০১৮সাল থেকে ওই মাদ্ররাসাটি বন্ধ থাকলেও নিয়মিত ভাবে শিক্ষকরা সুযোগ সুবিধা গ্রহন করছেন বলে অভিযোগ রয়েছে। গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, উপজেলার পৌর সদরের মুরারীকাটি গ্রামের স্বতন্ত্র এবতেদায়ী মাদ্ররাসা রয়েছে। বর্তমানে ওই মাদ্ররাসাটির সভাপতি হলেন-কলারোয়া পৌরসভার কাউন্সিলর শেখ ইমাদুল ইসলাম।

তিনি জানান,মাদ্ররাসাটির সভাপতি এক সময়ে ছিলেন কিন্তু ওই মাদ্ররাসার প্রধান শিক্ষক ভাল না সে কারনে তার সাথে প্রায় সময় কথাকাটি হতো। গোপনে প্রধান শিক্ষক তাকে বাদ দিয়ে এডহক কমিটি করেন। সেই কমিটির সভাপতি হলেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি আরো বলেন-মাদ্ররাসার প্রধান শিক্ষক ইমান আলী, সহকারী জেনারেল শিক্ষক রেশমি সুলতানা, এবতেদায়ী ক্বারী আসলাম হোসেন, মৌলবী শিক্ষক নাছিরউল্লাহ’র নাম রয়েছে ওই মাদ্ররাসায়। বাস্তবে কোন মাদ্ররাসার ভবণ নেই, একজনই শিক্ষাথর্ীও নেই। অনলাইনের মাধ্যমে নিয়মিত ভাবে প্রধান শিক্ষক ২৫০০ আর সহকারী শিক্ষক ২৩০০ টাকা করে সম্মানির ভাতা তুলছেন।

প্রধান শিক্ষক ইমান আলী এ বিষয়ে বলেন, তিনি ৯৪সালে ওই মাদ্ররাসায় যোগদান করেন। আর সেই থেকে ওই মাদ্ররাসায় আছেন। তিনি দীর্ঘ দিন চাকুরি করার পড়ে ২০০৭ সাল থেকে সর্ব প্রথম ডিজি থেকে ৫০০ টাকা হারে সম্মানি পাতেন। এর পরে-৭০০,১০০০,১২০০, সর্বশেষ ২৫০০ করে সম্মানি ভাতা পাচ্ছেন। আর সহকারী পাচ্ছেন ২৩০০ টাকা করে।

এছাড়া তিনি বলেন আরো বলেন, ১৮ সালের মার্চ মাস থেকে করোনা আসায় ওই মাদ্ররাসা বন্ধ রাখা হয়। যেখানে মাদ্ররাসা ভবণ ছিলো সেখানে নতুন ভবণ নির্মান হচ্ছে। উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ওই ভবণটি তৈরী করছেন। সেখানে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্ররাসা ও এতিমখানা করা হবে।

শিক্ষাথর্ীদের নিয়ে সেই থেকে ক্লাস করার জন্য জামে মসজিদের গায়ে একটি চালা ঘর করেছি। ওই ঘরটি আম্পান ঝড়ে ভেঙ্গে গেছে বলে তিনি দাবী করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!