সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে শুভসংঘের উদ্যোগে ১৩০ পরিবার পেলেন ঈদ সামগ্রী বিতরন

যশোরের কেশবপুরে শুক্রবার শুভসংঘের উদ্যোগে দরিদ্র ও অসহায় ১৩০ পরিবারের ভেতর ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য সেমাই, চিনি, দুধ ও কিচমিচ বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণের আগে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে উপজেলা শুভসংঘের জৈষ্ঠ্য সহ-সভাপতি প্রধান শিক্ষক বাসুদেব দেন গুপ্তের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা করেন, শুভসংঘের উপজেলা কমিটির উপদেষ্টা পৌর মেয়র রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাবেক প্রধান শিক্ষক বজলুর রহমান খান, অধ্যক্ষ অসীম ঘোষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুকে আজম, সাধারণ সম্পাদক প্রবীর সরকার, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক উৎপল দে, ইউপি সদস্য রেহেনা ফিরোজ প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ওই ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, শুভসংঘের প্রচার সম্পাদক শওকত হোসেন, মহিলা সম্পাদক হাসিনা খাতুন, নির্বাহী সদস্য কামরুজ্জামান রাজু, অলিয়ার রহমান, সোহেল পারভেজ, স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান প্রমুখ।

ঈদ সামগ্রী হাতে পেয়ে উপজেলার হাবাসপোল গ্রামের ১০৫ বছর বয়সী কুনা সরদার বলেন, ঈদের দিন মন ভরে সেমাই খেতে পারবো। কেশবপুর সদরের ভ্যানচালক শামসুর রহমান বলেন, ঈদে সেমাই চিনি কিনতে পারতাম না। শুভ সংঘের বন্ধুদের দেওয়া ঈদ সামগ্রীতে ঈদের দিন পরিবার-পরিজন নিয়ে আনন্দে সেমাই খাবো। একই কথা জানালেন পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুফিয়া খাতুন ও ফিরোজা বেগম।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর