শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ৩শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

কালিগঞ্জে ৩শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের বন্ধুদের দ্বারা পরিচালিত বিদ্যালয় প্রাঙ্গন থেকে ৩শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে ‘‘বন্ধন-৯২’’ নামে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।

৩শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি পেয়াজ, ৩ কেজি আলু, ১প্যাকেট লবণ, ১ লিটার তেল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১টি সাবান, ৩ টি মাস্ক প্যাকেজ আকারে প্রদান করা হয়।

এরআগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কুমার দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় ৯২ ব্যাচের শিক্ষার্থী, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উজ্জিবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ৯২ ব্যাচের শিক্ষার্থী শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক নুরুজ্জামান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান, ব্যবসায়ী তারিক মাসুদ রুমি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…