Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দিল্লির (এইমস) হাসপাতালে ভয়াবহ আগুন

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের নয় তলায় আগুন লাগে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ফায়ার সার্ভিস সূত্রে খবর, বুধবার রাত ১০টা ৩২ মিনিটের দিকে তাদের কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই সব রোগীকে সুরক্ষিত অবস্থায় বের করে আনা হয়েছে বলেবিস্তারিত পড়ুন
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে অঙ্গীকার পুনর্ব্যক্ত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি আবদুল হামিদ জনগণের জন্য স্বাধীন স্বদেশভূমি এবং একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকার উপলব্দি করে বাংলাদেশের অদম্য অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। আজ কাজাখ রাজধানী নুর সুলতানে অনুষ্ঠিত দ্বিতীয় ওআইসি শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে এক ভার্চুয়াল ভাষণে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি দখলদার বাহিনীর বারবার হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ শোকাহত এবং নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। যখন বিশ্ব এক ভয়াবহ মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে,বিস্তারিত পড়ুন
সুন্দরবনের আয়তন বাড়ানোর উদ্যোগ সরকারের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘দেশের উন্নয়নে যে পদক্ষেপই নেয়া হোক না কেন, সুন্দরবন এবং এর জীববৈচিত্র্য যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়টি গুরুত্ব দেয়া হয়। সুন্দরবনের আয়তন বাড়ানোর জন্য সরকার কৃত্রিম ম্যানগ্রোভ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। সমগ্র উপকূলীয় অঞ্চলে এর বিস্তৃতি ঘটানোর পদক্ষেপ নেয়া হয়েছে। একই সঙ্গে সুন্দরবনের বৃক্ষাদি এবং বন্যপ্রাণী রক্ষার জন্য, বন অপরাধ দমনের জন্য স্মার্ট পেট্রোলিংসহ নানাবিধ ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিতবিস্তারিত পড়ুন
নাসির উদ্দিন ‘ভালো লোক’: সংসদে এমপি চুন্নু

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদকে ‘ভালো লোক’ বলে সংসদে মন্তব্য করেছেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সাবেক শ্রম প্রতিমন্ত্রী চুন্নু বলেন, গতকাল সংসদে একজন মাননীয় সদস্য নায়িকা পরীমনির জন্য বিচার চেয়েছেন। একজন গ্রেফতার হয়েছে। আমি তাকে চিনি। উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিল। সেই লোকটি জাতীয় পার্টিবিস্তারিত পড়ুন
ল্যাব থেকে করোনা ছড়ানোর অভিযোগে মুখ খুললেন চীনের সেই বিজ্ঞানী

গোটা পৃথিবী তার দিকে আঙুল তুলে রেখেছে। এবার মুখ খুললেন তিনি। উহানের গবেষণাগারের বিজ্ঞানী জানালেন, তার ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস ছড়ায়নি। এ কথা প্রমাণ হওয়া সত্ত্বেও সকলে তার দিকে আঙুল তুলছেন। একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ওই ভাইরোলজিস্ট বলেছেন, তিনি নিরপরাধ। করোনাভাইরাস প্রথম ছড়িয়ে পড়েছিল চীনের উহানে। কয়েকমাসের মধ্যে তা ক্রমশ ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। প্রথম থেকেই কোনও কোনও বিশেষজ্ঞ বলছিলেন, উহানের একটি ল্যাব থেকে ভাইরাস ছড়িয়েছে। কারণ সেখানে সার্স জাতীয়বিস্তারিত পড়ুন
হাইকোর্টে জামিন পেলেন নিপুণ রায়

নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর দুই থানায় দায়ের করা দুই মামলায় বিএনপির নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
আফগানিস্তানে ৫ পোলিও টিকাকর্মীকে গুলি করে হত্যা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মঙ্গলবার অন্তত পাঁচ পোলিও টিকাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে তিনমাসের মধ্যে দ্বিতীয়বার পোলিও টিকাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে তিনটি পৃথকস্থানে হামলা চালিয়ে ওই পাঁচজন কর্মীকে হত্যা করা হয়েছে বলে নানগারগার প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফরিদ খান জানিয়েছেন। খবর এপি’র। হত্যাকাণ্ডের জন্য তালেবানকে দায়ি করেছেন ফরিদ খান। তার দাবি সাধারণ মানুষকে পোলিও টিকা থেকে বঞ্চিত করার উদ্দেশে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে। দেশটির স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
নিজেদের তৈরি করোনা টিকার অনুমোদন দিল ইরান

জরুরি ব্যবহারের জন্য নিজেদের দেশে তৈরি টিকার অনুমোদন দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের এই টিকার নাম দেয়া হয়েছে কোভ-ইরান বারেকাত। সোমবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী সায়ীদ নামাকি আরাক ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেদের তৈরি টিকার জরুরি ব্যবহারের ঘোষণা দেন। খবর তেহরান টাইমস’র। স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেন, সামনের শরৎকালের মধ্যেই ইরানের সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন,বিস্তারিত পড়ুন
ইউরোর সর্বোচ্চ গোলদাতা রোনালদো

ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা এখন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোল সংখ্যা এখন ১১টি। আগে এই রেকর্ডটি ছিল ফ্রান্সের সাবেক গ্রেট মিচেল প্লাতিনির। তার গোল সংখ্যা ৯টি। এদিন আরও একটি রেকর্ডের মালিক বনে গেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। সর্বোচ্চ ৫ টি ইউরো খেলা একমাত্র ফুটবলার এখন তিনি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় বুদাপেস্টে স্বাগতিক হাঙ্গেরির বিপক্ষে ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামে পতুর্গাল। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানেবিস্তারিত পড়ুন
খুলনাসহ আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশেরবিস্তারিত পড়ুন

