শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

হেফাজতের সাবেক নেতা আজহারুল রিমান্ডে

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন দেবব্রত বিশ্বাস। এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবী মো. পারভেজ, আল-মাহমুদ খানসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে জানান,বিস্তারিত পড়ুন

ফের ভারত সীমান্তে চীনের সামরিক তৎপরতা, নয়াদিল্লির উদ্বেগ

ফের ভারতীয় সীমান্ত লাদাখে চীন সামরিক তৎপরতা শুরু করেছে। পূর্ব লাদাখের কাছে জিংজিয়াং প্রদেশের হোটান বিমানঘাঁটি থেকে আকাশে উড্ডয়ন করানো হয়েছে এইচ-২০ বোমারু বিমান বলে জানা গেছে। গত ৮ জুন থেকে শুরু হয়ে ২২ জুন পর্যন্ত চলছে। এ ঘটনায় নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। জানা গেছে, ভারত-চীন সীমান্তের কারাকোরাম পাসের উত্তর-পূর্বে প্রায় ২৫০ কিলোমিটার দূরে রয়েছে চীনের হোটান বিমান বাহিনীর ঘাঁটি। লাদাখের প্যাংগং হ্রদের ৪ নম্বর ফিঙ্গার এলাকা থেকে ওই বিমানঘাঁটির দূরত্ববিস্তারিত পড়ুন

চীনের সঙ্গে নতুন করে শীতল যুদ্ধে জড়াবে না ন্যাটো

চীনের সঙ্গে নতুন করে শীতল যুদ্ধে জড়ানোর ইচ্ছে ন্যাটো জোটের নেই বলে জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোট মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ব্রাসেলসে। তিনি বলেন, আমরা চীনের সঙ্গে শীতল যুদ্ধে জড়াতে চাই না এবং চীন আমাদের শত্রুও নয়। তবে চীনের সামরিক শক্তির বিকাশে আমাদের নিরাপত্তার জন্য যেসব চ্যালেঞ্জ তৈরি হচ্ছে তা মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ন্যাটোর শীর্ষ নেতাদের বৈঠক শুরুর আগে এ মন্তব্য করেছেন জেন্স স্টোলটেনবার্গ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সরসকাটি পুলিশের বাজার মনিটরিং অব্যাহত থাকলেও! চলছে চোর পুলিশের খেলা

দেশে করোনা ভাইরাসের প্রর্দুরভাব লাগামহীন ভাবে বেড়ে যাওয়ায়,সরকার ঘোষিত চলমান টানা ২ সপ্তাহের লকডাউন চলমান।টানা দুই সপ্তাহের লকডাউনে, এক দিকে দেশের অর্থনিতির যেমন ক্ষতি হয়েছে, তেমনি নানা মুখি সমস্যার সম্মুখীন দিনমজুর খেটে খাওয়া মানুষরা, যার কারণে বাধ্য হয়ে পেটের দায়ে দিনমজুররা লকডাউন উপেক্ষা করে কাজের সন্ধানে। লকডাউন উপেক্ষা করা গেলেও ক্ষুধাকে তো আর উপেক্ষে করা যায় না। সরকার ঘোষিত লকডাউদের সময় সীমা সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকানবিস্তারিত পড়ুন

পরীমনিকে ধর্ষণচেষ্টায় নাসির উদ্দিনসহ গ্রেপ্তার ৫

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা বিভাগ (উত্তর-তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা) এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জনপ্রিয় নায়িকা পরীমনির মামলার পরিপেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারেরবিস্তারিত পড়ুন

স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যার দায় স্বীকার এএসআই সৌমেনের

স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যায় অভিযুক্ত এএসআই সৌমেন কুমার রায় কুষ্টিয়ার আদালতে দায় স্বীকার করেছেন। সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সাহা। তদন্ত কর্মকর্তা জানান, আদালতে সৌমেন নিজেকে নিহত আসমার স্বামী বলে দাবি করেন। তিনি জানান যে, তিনি আসমাকে দুবছর আগে বিয়ে করেন। তিনি বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করেন বলে আদালতকেবিস্তারিত পড়ুন

হিব্রু ভাষায় ইসরাইলের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মোদি

ইসরাইলের ১৩তম প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে হিব্রু ভাষায় অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে বলেন, আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আসন্ন ৩০ বছর উদযাপন উপলক্ষে আমি আপনার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করছি। এই সাক্ষাতে ভারত এবং ইসরাইলে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি পাবে। এর আগে রবিবার দেশটির সংসদে মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হন নাফতালি বেনেট। ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্ব নেতারা নাফতালি বেনেটকে অভিনন্দনবিস্তারিত পড়ুন

হাসপাতালের ছবি দেখিয়ে করোনা নিয়ন্ত্রণ হবে না : স্বাস্থ্যমন্ত্রী

করোনা (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের সীমান্তবর্তী এলাকার পর ধীরে ধীরে কোভিডে আক্রান্তের হার ঢাকার পার্শ্ববর্তী কুমিল্লা, নোয়াখালীসহ অন্যান্য এলাকাতেও উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাচ্ছে। এখন আরও বেশি সচেতন না হলে খুব দ্রুত ঢাকাতেও আক্রান্তের হার বেড়ে যাবে। এখন থেকেই সবাইকে আবার সচেতন হতে হবে। হাসপাতালে শয্যা কম। করোনা বাড়লে সেবাও ব্যাহত হবে। তাই প্রতিরোধের ওপর জোর দিতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। করোনার উৎপত্তিস্থলের ছবি টেলিভিশনে প্রচারের আহ্বান জানিয়েবিস্তারিত পড়ুন

১৯ জুন থেকে ফের টিকাদান শুরু হচ্ছে

চীন থেকে দুই দফায় উপহার হিসেবে দেশে ১১ লাখ ডোজ ও ফাইজার থেকে ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। সরকারের হাতে সব মিলিয়ে প্রথম ডোজ শুরু করার জন্য টিকা রয়েছে ১২ লাখ ৬২০ ডোজ। এ অবস্থায় আগামী ১৯ জুন থেকে আবারও টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‌‘চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্ম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইজার টিকা দিয়েই আবারও ১৯বিস্তারিত পড়ুন

দেশে ব্ল্যাক ফাঙ্গাসের আরেক রোগী শনাক্ত

বাংলাদেশে আরও একজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ৪৫ বছর বয়সী ওই রোগী এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রেজিস্ট্রার ডা. ফরহাদ হাছান চৌধুরী মারুফ। তিনি জানান, কোভিড-পরবর্তী জটিলতা নিয়ে এই রোগী সপ্তাহখানেক আগে ঢাকা মেডিকেলে ভর্তি হন। তার মাথাব্যথা, সাইনোসাইটিস ও ডানচোখে দেখতে সমস্যা হচ্ছিল। ফাঙ্গাল ইনফেকশন সন্দেহের পর নাক কান গলা বিভাগের সহযোগিতায় ওই রোগীর সাইনাস অপারেশন করাবিস্তারিত পড়ুন