Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঢাকা বোট ক্লাব থেকে নাসির ইউ মাহমুদকে বহিষ্কার

ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটি থেকে নাসির ইউ মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তুহিন সিদ্দিকী অমি এবং শাহ এস আলমের ক্লাবের সদস্য পদ স্থগিত করা হয়েছে। সোমবার বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিটির আরো আট সদস্য উপস্থিত ছিলেন। ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজও সভায় অংশ নেন। জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এবং নাসির ইউ মাহমুদকে কেন্দ্র করে যেবিস্তারিত পড়ুন
ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ পরীমণির, চাইলেন প্রধানমন্ত্রীর সাহায্য

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেছেন। তাকে নির্যাতনও করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চেয়ে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে মা ডেকে তার কাছে সঠিক বিচার ও মেয়ে হিসেবে আশ্রয় চেয়েছেন পরীমণি। আজ রোববার (১৩ জুন) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন পরীমণি। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এই দেশের একজনবিস্তারিত পড়ুন
খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত

আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রবিবার ভোরে তার শরীরে তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় বিকালে মেডিকেল বোর্ড পর্যালোচনা বৈঠক করে প্যাথলজি টেস্ট দিয়েছে। এর রেজাল্ট আসবে আজ। রেজাল্টের পরই বুঝা যাবে বিএনপি চেয়ারপারসনের এই নতুন উপসর্গ কেন দেখা দিল। আজ মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেন। চিকিৎসক জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের প্যারামিটারসগুলো উঠানামা করছে। চিকিৎসকরা সেই অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন। জ্বর আসার পরবিস্তারিত পড়ুন
তিন আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার

জাতীয় সংসদের ঢাকা-১৫, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী মঙ্গলবার (১৫ জুন)। এদিন বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তফসিল অনুযায়ী, আসনগুলোতে মনোয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন। প্রতীক বরাদ্দ ২৪ জুন। আর ভোটগ্রহণ ছিল ১৪ জুলাই। তবে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকী হওয়ায় ১৪ জুলাই ভোট না করে ২৮ জুলাই ভোটগ্রহণ করবে ইসি। ঢাকা-১৪ আসনবিস্তারিত পড়ুন
ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল আরও ১৬ দিন

দেশে করোনার পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৬ দিন (আগামী ৩০ জুন পর্যন্ত) বাড়ানো হয়েছে। আজ রবিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। আপাতত চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর বন্ধ রেখেছি, বাকি পাঁচটি বন্দর দিয়ে আটকাপড়া বাংলাদেশিরা শর্ত মেনে দেশে ফিরতে পারবে। তবে সীমান্ত বন্ধ থাকলেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচলবিস্তারিত পড়ুন
রাজধানীর এয়ারপোর্ট রেস্টুরেন্টে ২০০ মরা মুরগিসহ আটক ৭

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ২০০ মরা মুরগি উদ্ধার করা হয়েছে। রেস্টুরেন্টটিতে মরা মুরগি জবাই করার সময় জড়িত ৭ জনক আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, আমাদের সাদা পোশাকের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এয়ারপোর্টের কাস্টমস হাউসের পার্শ্ববর্তী এয়ারপোর্ট রেস্টুরেন্ট থেকে ২০০ মরা মুরগিসহ হাতেনাতে ৭ জনকে আটক করা হয়েছে।বিস্তারিত পড়ুন
ছয় লাখ টিকা আনতে রাতে চীন যাচ্ছে বিমান বাহিনীর দুই প্লেন

বাংলাদেশকে চীনের উপহারের আরও ছয় লাখ টিকা আসছে রোববার (১৩ জুন)। এই টিকা আনতে শনিবার (১২ জুন) রাতে চীন যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন প্লেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাহিনীর দু’টি সি ১৩০জে পরিবহন প্লেন করোনাভাইরাসের ছয় লাখ টিকা আনার জন্য চীনের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ছাড়বে। গত ৫ জুন ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বাংলাদেশকে দ্বিতীয় দফায় আরওবিস্তারিত পড়ুন
স্বাস্থ্যখাতের বড় কোনো দুর্নীতি কেউ দেখাতে পারেনি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাত নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)-এর প্রতিবেদনটিতে মিথ্যা ও ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ করাটা এখন অনেকেরই একটি ‘ফ্যাশনে’ পরিণত হয়েছে। অথচ বেসরকারি হাসপাতালের টেস্টিং জালিয়াতি, একজন ড্রাইভার বা নিম্ন পদস্ত কর্মচারীর দুর্নীতি বা বিচ্ছিন্ন কোনো কর্মকর্তার মাধ্যমে অস্বচ্ছতার খবর ছাড়া কেউ স্বাস্থ্যখাতের বড় কোনো দুর্নীতি দেখাতে পারেনি। এক্ষেত্রে যারাই স্বাস্থ্যখাতে অনিয়ম করেছে তাদেরকেই আইনের আওতায় এনে বিচার করা হয়েছে।বিস্তারিত পড়ুন
করোনা সংক্রমণ বাড়ায় গুচ্ছভর্তি পরীক্ষা স্থগিত

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে গুচ্ছভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা ২৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ শুক্রবার (১১ জুন) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছভর্তি পরীক্ষার সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান। আগের সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ১৯ জুন থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তিনদিনে তিনটিবিস্তারিত পড়ুন
চাঁদ দেখা যায়নি, রোববার থেকে পবিত্র জিলকদ মাস গণনা

বাংলাদেশের আকাশে শুক্রবার (১১ জুন) কোথাও ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শনিবার (১২ জুন) পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী রোববার থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানোবিস্তারিত পড়ুন

