শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মহামারি করোনাকালেও উন্নয়ন অব্যাহত : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণজনিত মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কার্যক্রম স্থবির হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী দিকনির্দেশনায় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে। কিছু কার্যক্রমে বিধিনিষেধ থাকলেও জনগণের স্বার্থে বিশেষ ব্যবস্থায় মেগাপ্রজেক্টসহ উন্নয়ন কার্যক্রম চলমান রাখা হয়েছে। শুক্রবার (১১ জুন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ত্রিমোহনী-দোহালিয়া জামে মসজিদ সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রমবিস্তারিত পড়ুন

করোনার ভুয়া রিপোর্ট : ৪ ল্যাবে নমুনা পরীক্ষা স্থগিত

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রাজধানীর চারটি বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ল্যাবগুলো হলো- সিএসবিএফ হেলথ সেন্টার, স্টিমজ হেলথ কেয়ার, আল জামী ডায়াগনস্টিক সেন্টার ও মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডের মিরপুর শাখা। পাশাপাশি সব বেসরকারি ল্যাবকে নিজস্ব ভবনের বাইরে অন্য বুথ থেকে নমুনা সংগ্রহ বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে। করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট দেয়া হচ্ছে এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে এ ব্যবস্থা নেয়া হয়েছেবিস্তারিত পড়ুন

রাজধানীতে স্কুল ও শপিং ব্যাগে কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীর পল্লবী এলাকায় স্কুল ব্যাগ ও শপিং ব্যাগের ভেতর থেকে ২৩ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-২। র‍্যাব জানায়, জব্দ এ ইয়াবার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৭৮ হাজার টাকাও জব্দ করে র‍্যাব। গ্রেফতাররা হলেন- মো. আবদুর রহিম (৪১), ও মো. আবু তাহের (৪০)। শুক্রবার (১১ জুন) সকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

রাজধানীতে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

রাজধানীর ভাটারায় জোবেদা আক্তার (২৫) নামে এক নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্বামী রিকশাচালক আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) দুপুরে সলমাইড পূর্বপাড়া আলামিন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, জোবেদা স্বামী ও দুই সন্তানকে নিয়ে সলমাইড পূর্বপাড়া আলামিনের বাসায় ভাড়া থাকতেন। তিনি বিভিন্নবিস্তারিত পড়ুন

করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়াল

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২ জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪৫৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল আট লাখ ২২ হাজার ৮৪৯ জনে। শুক্রবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত আসছে…

রাজধানীতে অনুমোদনহীন ওষুধ বিক্রি : জরিমানা ২৫ লাখ, ৮ গোডাউন সিলগালা

রাজধানীতে অনুমোদনহীন ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে ২৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে আটটি ওষুধের গোডাউন সিলগালা ও দুই লাখ টাকার অনুমোদনহীন অবৈধ ওষুধ ধ্বংস করা হয়। শুক্রবার (১১ জুন) দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাজধানীর কোতওয়ালী থানা এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত র‍্যাব-১০ এর সমন্বয়ে টানা অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এতেবিস্তারিত পড়ুন

লাইসেন্স প্রদানে হয়রানি বন্ধে ইজিবাইক চালকদের সমাবেশ ও বিক্ষোভ

৩০০ জনের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘােষিত নতুন রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স প্রদানে সময়ক্ষেপণ ও হয়রানি বন্ধে সমাবেশ ও বিক্ষোভ করেছে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। শুক্রবার (১১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সভাপতি রতন মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কারুবিস্তারিত পড়ুন

নুসরাতের বিয়ে-বিচ্ছেদ-সন্তান নিয়ে মুখ খুললেন যশ

কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানের মা হওয়ার ইচ্ছে পোষণ, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। টলিপাড়ায় গুঞ্জন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নুসরাত। তার জেরে স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ করেছেন তিনি। গেল কয়েকদিন নুসরাত-নিখিল-যশকে নিয়ে তুমুল আলোচনার মধ্যে নিজেকে ‘প্রতিবাদী’ উল্লেখ করে মুখ খুলেছেন নুসরাত। আর সম্পর্কে থাকার ইচ্ছের কথা মিডিয়ায় বারবার জানাচ্ছেন নিখিল। তবে ভুলেও মুখ খোলেননি যশ দাশগুপ্ত। অবশেষে মুখ খুললেন যশও। তবে স্পষ্ট করে কিছু বলেননিবিস্তারিত পড়ুন

হাইকোর্টে নতুন আরও ৯ বেঞ্চ গঠন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে স্বাভাবিক বিচার কাজ বন্ধ থাকায় জরুরি মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আরও ৯টি বেঞ্চ গঠন করা হয়েছে। এছাড়াও দুটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। ফলে এখন হাইকোর্ট বিভাগে বেঞ্চের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০টি। আগামী রোববার (১৩ জুন) থেকে হাইকোর্টের এসব বেঞ্চ বসবেন। হাইকোর্ট বিভাগের বেঞ্চে সংখ্যা বাড়িয়ে বৃহস্পতিবার (১০ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্বাক্ষরে আদেশ জারি করা হয়েছে। প্রশাসনিক ক্ষমতাবলে প্রধান বিচারপতিবিস্তারিত পড়ুন

রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

করোনার প্রকোপ বৃদ্ধির ফলে শুক্রবার (১১ জুন) থেকে ১৭ জুন (বৃহস্পতিবার) মধ্যরাত পর্যন্ত রাজশাহীতে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ সময়কালে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সব ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (১০ জুন) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণের বিস্তার রোধকল্পে আগামী ১১ জুন মধ্যরাত থেকে ১৭ জুনবিস্তারিত পড়ুন