শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

উদ্ভাবনী সমাধান খুঁজছে সরকার শিক্ষাখাতকে এগিয়ে নিতে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ‘বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনার বিরূপ প্রতিক্রিয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। চলমান কোভিড-১৯ মহামারি দীর্ঘায়িত হলে ব্যাহত হওয়া শিক্ষাখাতকে এগিয়ে নিতে উদ্ভাবনী সমাধান খুঁজছে সরকার। এক্ষেত্রে, অনলাইন শিক্ষা কার্যক্রম বিকল্প সহায়ক হতে পারে।’ বৃহস্পতিবার (১০ জুন) স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত হ্যারি ভ্যারওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে তারা অর্থনৈতিকবিস্তারিত পড়ুন

বিআরটিএর দুর্নীতি দূর করার সুপারিশ

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সব ধরনের দুর্নীতি রোধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া বিআরটিএর শূন্যপদের সংখ্যা, শূন্যপদ পূরণের পদক্ষেপ গ্রহণসহ নানান বিষয়ে আগামী সভায় উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করেছে। বৃহস্পতিবার (১০ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান, কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন। তিনি বলেন, বিআরটিএর আধুনিকায়ন ও সব ধরনের দুর্নীতি দূর করে সেবার মান বাড়ানো দরকার। এজন্যবিস্তারিত পড়ুন

২১ জুন যেসব ইউনিয়নে ভোট

করোনা সংক্রমিত ঝুঁকিপূর্ণ এলাকার ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে ইসি। ২১ জুলাই এসব ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। এখন ১৩টি জেলার ৪১টি উপজেলার ২০৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ জুন) নির্বাচন কমিশনের ৮২তম সভা শেষ প্রেস বিফ্রিংয়ে এ কথা জানানো হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচন ২১ জুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ সময় জানানো হয়, ২১বিস্তারিত পড়ুন

তথ্যমন্ত্রীকে শিল্পীসমাজের কৃতজ্ঞতা

বিদেশি শিল্পী দিয়ে চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাণে বাড়তি ফি নির্ধারণ করে নীতিমালা সংস্কার করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন ও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশের শিল্পীসমাজের প্রতিনিধিবৃন্দ। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শিল্পীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন উপস্থিত ছিলেন। অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিবিস্তারিত পড়ুন

দুর্যোগ মোকাবিলায় সরকারের পদক্ষেপ অর্থনীতিকে সমৃদ্ধ করেছে

দুর্যোগ মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বুধবার (৯ জুন) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ‘দুর্যোগে পূর্বাভাসভিত্তিক সাড়াদান কৌশল’ নির্ধারণে আয়োজিত দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘ভৌগোলিক অবস্থান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ঘনবসতি ইত্যাদি কারণে বাংলাদেশকে প্রতিনিয়ত কোনো না কোনো প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগের মোকাবেলা করতে হয়। তাছাড়াবিস্তারিত পড়ুন

সারাদেশে কাল থেকে চলবে শতাধিক ট্রেন

রাজধানীসহ সারাদেশে আগামীকাল (বুধবার) থেকে আরও নয় জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া কমিউটার (লোকালসহ) মোট ১৯ জোড়া ট্রেন চলাচল করবে। এ নিয়ে আন্তঃনগর ট্রেনের সংখ্যা ৩৭ জোড়া এবং কমিউটার ট্রেনের সংখ্যা ১৪ জোড়া দাঁড়াবে অর্থাৎ সারাদেশে আগামীকাল বুধবার থেকে শতাধিক ট্রেন চলাচল করবে। যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেনের সংখ্যা বৃদ্ধির ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে অধিক সংখ্যক যাত্রী ট্রেনে যাতায়াতের সুযোগ পাবেন। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মো. মাসুদ সারওয়ার মঙ্গলবার (৮ জুন) দুপুরেবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু সবসময় বলতেন ছয় দফা মানেই এক দফা, স্বাধীনতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছয় দফা দাবি আদায়ের এই ৭ জুন। এদিন রক্তের অক্ষরে ছয় দফার দাবির কথা লিখে গিয়েছিল বলেই এই ছয় দফার ভিত্তিতেই নির্বাচন, আমাদের যুদ্ধে বিজয় এবং আমরা স্বাধীনতা অর্জন করি। এই ছয় দফার ভেতরেই একদফা নিহিত ছিল। সেটা অন্তত আমরা পরিবারের সদস্যরা জানতাম। তিনি (বঙ্গবন্ধু) সবসময় বলতেন- ছয় দফা মানেই একদফা অর্থাৎ স্বাধীনতা। সোমবার (৭ জুন) ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটিবিস্তারিত পড়ুন

নজরুলের জন্মদিনে রবীন্দ্রনাথের ছবি, রবিকে তথ্য মন্ত্রণালয়ের নোটিশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৫ মে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ভুল ছবি ও অনুমতি ছাড়া গান ব্যবহার এবং রয়্যালটি না দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন কবির স্বজনরা। তাদের আবেদনের প্রেক্ষিতে রবির কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজীর আবেদনের প্রেক্ষিতে সোমবার (৭ জুন) নোটিশটি রবির ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে।বিস্তারিত পড়ুন

আয়-ব্যয়ের হিসাব চেয়ে রাজনৈতিক দলগুলোকে ইসির চিঠি

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চাওয়া হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তাদের হিসাব জমা দিতে হবে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কোন খাত থেকে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, বিল-ভাউচারসহ তার পূর্ণাঙ্গ তথ্য কমিশনের নির্ধারিত একটি ছকে জমা দিতে হবে। সোমবার (৭ জুন) ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছেবিস্তারিত পড়ুন

‘টিকটক’ চক্রের মাধ্যমে ভারতে নারী পাচার : গ্রেফতার আরও ২

ভারতে পাচার হয়ে ৭৭ দিন বন্দি থেকে নির্যাতন ভোগ করেন এক তরুণী। সম্প্রতি পালিয়ে দেশে ফিরে রাজধানীর হাতিরঝিল থানায় তিনি মামলা করেন। তাকে পাচারে জড়িত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- আমিরুল ইসলাম (৩২) ও আবদুস সালাম মোল্লাকে (৩৬) সোমবার (৭ জুন) সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এই দুজন সংঘবদ্ধ আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো.বিস্তারিত পড়ুন