Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মালদ্বীপে সরকারি সফর শেষে ফিরলেন সেনাপ্রধান

মালদ্বীপে সরকারি সফর শেষে সোমবার (৭ জুন) সকালে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে গত ২ জুন তিনি মালদ্বীপে পৌঁছান। সফরকালে তিনি মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স ছাড়াও মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী, দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি’র সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশগ্রহণ করেন। প্রতিরক্ষামন্ত্রী মালদ্বীপেরবিস্তারিত পড়ুন
আজ ৭ জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস

আজ ৭ জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৭ জুন এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জন শহীদ হন। শহীদের রক্তে ছয় দফা আন্দোলন স্ফুলিঙ্গেরবিস্তারিত পড়ুন
ছয় দফার প্রতি অকুণ্ঠ সমর্থনে স্বাধীনতার রূপরেখা রচিত হয়, প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ছয় দফার প্রতি বাঙালির অকুণ্ঠ সমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা। জাতির পিতার ২৩ বছরের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় বাংলাদেশ।’ প্রধানমন্ত্রী সোমবার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ৭ জুন এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা আন্দোলন ১৯৬৬ সালের ৭বিস্তারিত পড়ুন
ছয় দফা নিপীড়িত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণার উৎস : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, ‘ঐতিহাসিক ছয় দফা কেবল বাঙালি জাতির মুক্তিসনদ নয়, সারা বিশ্বের নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণার উৎস।’ তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ছয় দফার দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বলে আমার বিশ্বাস। বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তার সেই স্বপ্ন পূরণে তথা সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমি সকলের প্রতি আহ্বান জানাই।’ রাষ্ট্রপতি সোমবার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষেবিস্তারিত পড়ুন
৩ আসনে ভোট : খেলাপি ঋণের তথ্য চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি

তিন সংসদীয় আসনে আসন্ন উপ-নির্বাচনে ঋণখেলাপিদের চিহ্নিত করতে খেলাপি ঋণের তথ্য চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৬ জুন) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, আগামী ১৪ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন ও বিধি অনুসারে ঋণখেলাপিরা নির্বাচনে প্রার্থী হতে পারেন না। উল্লিখিত নির্বাচনে ঋণখেলাপি ব্যক্তিরা মনোনয়নপত্র দাখিলবিস্তারিত পড়ুন
তরুণীর গোপন ছবি প্রকাশের হুমকি দিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

গোপনে এক তরুণীর ঘুমানো ও পোশাক পরিবর্তনের ছবি এবং ভিডিও ধারণ করতেন হাবিবুর রহমান (২৩)। এরপর এসব ছবি প্রকাশ করার ভয় দেখিয়ে একাধিকবার ওই তরুণীকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন। সবশেষ ১ জুন রাতে ওই তরুণীর বাসায় প্রবেশ করে ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করেন হাবিব। তরুণীর এসব অভিযোগের প্রেক্ষিতে শনিবার (৫ জুন) রাতে চট্টগ্রাম নগরের চকবাজার থানার একটি ভাড়া বাসা থেকে হাবিবকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, ২১বিস্তারিত পড়ুন
বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে আরও ১৯ ট্রেন

আগামী বৃহস্পতিবার (৯ জুন) থেকে ৯টি আন্তঃনগর ও ১০টি মেইল ও কমিউটারসহ আরও ১৯টি ট্রেন চালু হচ্ছে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে সরকারঘোষিত বিধিনিষেধের কারণে দুই মাসেরও বেশি সময় ধরে এসব ট্রেন চলাচল বন্ধ ছিল। রোববার (৬ জুন) রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লকডাউনের কারণে গত ৫ এপ্রিল সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ২৪ মে থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে ২৪টি আন্তঃনগর এবং ৯টি মেইলবিস্তারিত পড়ুন
আফগানিস্তানের উত্তরাঞ্চলে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় নিহত ১১

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এরা সবাই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে। তারা একটি গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা মাইন বিস্ফোরণ হয়। খবর রয়টার্সের। স্খানীয় কর্মকর্তারা মাইন বিস্ফোরণে হতাহতের খবর নিশ্চিত করেছেন। তারা এই ঘটনার জন্য তালেবানকে দায়ী করেছে। তবে তালেবান বা অন্য কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় সময় শনিবার ওই হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করাবিস্তারিত পড়ুন
পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে সম্মতি না দেয়ায় যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে সম্মতি না দেয়ায় আশরাফুল ইসলাম (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৫ জুন) রাতে উপজেলার বড়তল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম ওই গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে। পেশায় তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার অটোরিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন আশরাফুল ইসলাম। বাড়িতে এসে বাবাকে একটি মেয়ের সঙ্গে তার সম্পর্কের কথা জানিয়ে বিয়ের কথা বলেন। এ বিয়েতে অসম্মতি জানালেবিস্তারিত পড়ুন
দুইদিন বিরতির পর জাতীয় সংসদের বৈঠক শুরু

দুইদিন বিরতির পর জাতীয় সংসদের বৈঠক শুরু হয়েছে। রোববার (৬ জুন) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপত্বিতে সংসদের বৈঠক শুরু হয়। এর আগে ২ জুন চলমান একাদশ সংসদের ১৩তম ও বাজেট অধিবেশ শুরু হয়। এর পরদিন সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হয়। সরকারের ভাষ্য অনুযায়ী, করোনা মহামারিতে আগামী অর্থবছরের বাজেট হচ্ছে মানুষের জীবন-জীবিকার রক্ষাকে প্রাধান্য দিয়ে। এটি হচ্ছে বাংলাদেশের ৫০তম বাজেট। প্রস্তাবিত এই বাজেটের পরিমাণ ছয় লাখবিস্তারিত পড়ুন

