শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ছেলে কলা খেয়ে ফেসবুকে ছবি পোস্ট করায়, বাবাকে পেটালেন ছাত্রলীগ নেতা

মৌলভীবাজারের জুড়ীতে ছেলে কলা খেয়ে ফেসবুকে ছবি পোস্ট করার অপরাধে চা দোকানি বাবাকে ধরে নিয়ে পেটানোর অভিযোগ ওঠেছে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেলের বিরুদ্ধে। এই ঘটনায় বিচার চেয়ে শুক্রবার (৪ জুন) জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বপন মিয়া। ভুক্তভোগীর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, প্রবাসী ছেলে নাইম আহমদ কয়েকদিন আগে দুবাইয়ে বসে কলা খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করে লিখেন ‘কলা খাচ্ছি, আরাম পাচ্ছি’।বিস্তারিত পড়ুন

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ গ্রামবাসী নিহত

মিয়ানমারে আইয়ারওয়াদি নদির ডেল্টা অঞ্চলে গ্রামবাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে শনিবার অন্তত ২০ জন গ্রামবাসী নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। নিরাপত্তা বাহিনী গ্রামে অস্ত্র তল্লাশি চালানোর সময় এ ঘটনা ঘটে। সংঘর্ষে গ্রামবাসীরা গুলতি ও আড় ধনুক ব্যবহার করে। খবর রয়টার্সের। রাষ্ট্রীয় টেলিভিশনের খবর বলা হয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ এক ব্যক্তিকে ধরতে নিরাপত্তা বাহিনী লায়েসউই গ্রামে অভিযান চালিয়ে তিনজন ‘সন্ত্রাসী’কে হত্যা ও দুজনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গেবিস্তারিত পড়ুন

করোনায় পশ্চিমবঙ্গে আরও ১১৮ মৃত্যু, কলকাতায় আক্রান্ত ৩ লাখ পার

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমেছে ভারতের পশ্চিমবঙ্গে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে মারা গেছেন ১১৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৫২। সেই সঙ্গে রাজ্যের রাজধানী কলকাতায় আক্রান্ত ছাড়িয়েছে তিন লাখ। কলকাতায় নতুন সংক্রমণ ৭৮৬ জনের। এখন পর্যন্ত এ শহরের মোট আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৮৯ জন। শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজারবিস্তারিত পড়ুন

আমের জন্য বিখ্যাত ও কদর বাড়ছে নওগাঁর আমের

আমের জন্য বিখ্যাত হয়ে উঠছে নওগাঁ। এখানকার আম সুস্বাদু ও সুমিষ্ট হওয়া দিন দির এর কদর বাড়ছে। তবে ব্র্যান্ডিংয়ে পিছিয়ে থাকায় এ অঞ্চলের আম দেশের বিভিন্ন বাজারে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর আম বলে বিক্রি হচ্ছে। জানা গেছে, জেলার ঠা-ঠা বরেন্দ্র এলাকা হিসেবে পরিচিত সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার আংশিক এলাকায় পানি স্বল্পতার কারণে একটি মাত্র ফসলের ওপর নির্ভর করতে হতো। কিন্তু গত কয়েক বছর থেকে এ অঞ্চলে ধানের আবাদ ছেড়ে আমবিস্তারিত পড়ুন

কাজের সময় রেকর্ড করা কুরআন তেলাওয়াত শোনা কি গোনাহ, নাকি সাওয়াব

অনেকেই কাজের সময় মোবাইল কিংবা রেডিও, টেপ রেকর্ডারসহ ইলেক্ট্রনিক্স ডিভাইসে রেকর্ড করা কুরআন তেলাওয়াত শুনেন। এভাবে কাজ করার সময় কুরআন তেলাওয়াত শোনার হুকুম কি? শুনলে কি সাওয়াব হবে? নাকি গোনাহ হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারিমের তেলাওয়াত শোনার নিয়ম-পদ্ধতি এভাবে তুলে ধরেছেন- وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُواْ لَهُ وَأَنصِتُواْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ আর যখন কুরআন পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর রহমত হয়।’ (সুরা আরাফ :বিস্তারিত পড়ুন

আল জাজিরার নারী সাংবাদিক ইসরায়েলি পুলিশের হাতে গ্রেফতার

অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের নিকটবর্তী এলাকা শেখ জাররাহ থেকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক নারী সাংবাদিককে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা। ইসরায়েলি পুলিশের হাতে গ্রেফতার ওই সাংবাদিকের নাম গিভারা বুদেইরি। তিনি আল জাজিরার জেরুজালেম প্রতিনিধি হিসেবে কর্মরত। শনিবার (৫ জুলাই) তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে মারধর এবং সংবাদ সংগ্রহে ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা হয়। জেরুজালেম থেকে আল জাজিরার আরেক সংবাদকর্মী হোদা আবদেল হামিদ জানিয়েছেন,বিস্তারিত পড়ুন

পুলিশের এএসআই অজ্ঞান পার্টির খপ্পরে

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ (৩৮)। শুক্রবার (৪ জুন) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেকে চিকিৎসা শেষে তাকে স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার করে নিয়ে আসা তার সহকর্মী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, আমরাবিস্তারিত পড়ুন

উৎপাদন বাড়লেও চা রফতানি কঠিন হবে : বাণিজ্যমন্ত্রী

দেশের মানুষের চা খাওয়ার অভ্যাস বেড়েছে। ফলে উৎপাদন বাড়লেও চা রফতানি করা কঠিন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (৪ জুন) সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে চা দিবসের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ‘মুজিববর্ষের অঙ্গীকার, চা শিল্পের প্রসার’ স্লোগানে বর্ণাঢ্য আয়ােজনে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপােষকতায় বাংলাদেশ চা বাের্ডের উদ্যোগে প্রথম জাতীয় চা দিবস উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ চা বাের্ডের গবেষণা প্রতিষ্ঠান বিটিআরআই কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের ক্লোন বিটি-২২ ওবিস্তারিত পড়ুন

বিএনপির বাজেট সমালোচনা অন্ধবিদ্বেষপ্রসূত : কাদের

বিএনপির বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ভালো কিছু দেখতে পায় না। বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত কথামালার চাতুরী। শুক্রবার (৪ জুন) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, করোনার সংকটকালীন বাস্তবমুখী, সময়োপযোগী, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে বাজেট পেশ করাবিস্তারিত পড়ুন

মেসির গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না আর্জেন্টিনা

ম্যাচে দাপট দেখিয়েই খেলল আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে শুরুতে এগিয়েও গিয়েছিল। কিন্তু সেই গোলটি ধরে রাখতে পারল না বেশিক্ষণ। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচের ২৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছিলেন মেসি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ১২ মিনিট পরই সেই গোল শোধ করে দেয় চিলি। অ্যালেক্সিজ সানচেজ ফেরান সমতা। আর্জেন্টিনার জন্য ম্যাচটি ছিল আবেগের। তারাবিস্তারিত পড়ুন