শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মিয়ানমার ঐক্য সরকার ক্ষমতায় গেলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে

সামরিক জান্তাকে উৎখাত করে ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সসম্মানে ফিরিয়ে নেয়া এবং তাদের নাগরিকত্বের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের একটি ছায়া সরকার। বৃহস্পতিবার রাতে মিয়ানমারে জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার তাদের সম্ভাব্য সংখ্যালঘুনীতি নিয়ে তিন পৃষ্ঠার এক বিবৃতি প্রকাশ করেছে। এতে সামরিক জান্তাকে ক্ষমতাচ্যুত করতে রোহিঙ্গাদের সাহায্য প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি, দেশটিতে বিদ্যমান ১৯৮২ সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করে মিয়ানমারে জন্ম নেয়া বা বিশ্বের যেকোনোবিস্তারিত পড়ুন

বাজারে তেল ও পেঁয়াজসহ ৭ পণ্যের দাম বাড়তি

রাজধানীর বাজারে এখন সাতটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্যতেল ও পেঁয়াজের দাম। এছাড়া চাল, আটা, ময়দা, রসুন ও ডালের দাম গত এক সপ্তাহে বেড়ে গেছে। এর বাইরেও কিছু পণ্যের দাম এখনো বেশ চড়া। গরুর মাংস ৬০০ টাকা কেজির নিচে কেনা যাচ্ছে না। ব্রয়লার মুরগির দাম নাগালের মধ্যে হলেও দেশি মুরগির দাম বেশি। এছাড়া বেড়ে রয়েছে গুঁড়োদুধের দাম। এমন অবস্থায় নিত্যদিনের খাবারের চাহিদা মেটাতে চাপে আছে সীমিতবিস্তারিত পড়ুন

আজ জাতীয় চা দিবস

আজ জাতীয় চা দিবস। দেশে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চা বোর্ডের উদ্যোগে দিবসটি উদযাপনে আয়োজন করা হয়েছে। গত বুধবার বাংলাদেশ চা বোর্ড আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবারের চা দিবসের প্রতিপাদ্য, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, চা শিল্পের প্রসার। ১৯৫৭ সালের ৪ জুন প্রথম বাঙালি হিসেবে তৎকালীন চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চা বোর্ডের চেয়ারম্যান থাকাকালে এবং স্বাধীনতার পরবিস্তারিত পড়ুন

চায়ের উৎপাদন ১০ বছরে প্রায় ৬০ ভাগ বেড়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌বর্তমানে আওয়ামী লীগ সরকার কর্তৃক গৃহীত নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে দেশে চায়ের উৎপাদন গত ১০ বছরে প্রায় ৬০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে বাংলাদেশে সর্বাধিক ৯৬ দশমিক ০৭ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়। চা রফতানির পুরাতন ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সরকার এর উৎপাদনের পাশাপাশি বিপণনের ওপরও গুরুত্বারোপ করেছে। ফলে, ২০২০ সালে ১৯টি দেশে চা রফতানি করে প্রায় ৩৫ কোটি টাকা আয় করা সম্ভব হয়েছে। আমরা চাবিস্তারিত পড়ুন

গ্রামে বাড়ি বানাতে কর দিতে হবে

বাড়ির নকশা অনুমোদন করতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে শহরে বা গ্রামে যেকোনো জায়গায় বাড়ি করতে হলে টিআইএন নিতে হবে। এতে বাড়ির মালিক করের আওতায় আসবেন। এছাড়া যেকোনো সমবায় সমিতির নিবন্ধনের ক্ষেত্রেও টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ বিধান আরোপ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, করজাল সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদন ও সমবায় সমিতির নিবন্ধনেবিস্তারিত পড়ুন

বাংলাদেশিরা এবারও হজে যেতে পারবেন না

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপ চলায় এবং সৌদি আরব হজ পালনের অনুমতি না দেয়ায় গত বছর হজযাত্রী পরিবহন বন্ধ ছিল। গতবারের মতো এবারও হজাযাত্রী পরিবহন বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন। তিনি বলেন, আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সকল সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলান হয় না।বিস্তারিত পড়ুন

রাজধানীতে ৩ স্টিল মিলের বিরুদ্ধে মামলা-জরিমানা

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী তিনটি স্টিল অ্যান্ড রি-রোলিং মিল প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরের ডেমরা ও শ্যামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৩ জুন) ঢাকা মহানগরীর ডেমরা ও শ্যামপুর এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স আল নুর স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেড, মেসার্স সুফিয়া স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস এবং টেকনোসান স্টিল লিমিটেড নামক প্রতিষ্ঠান তিনটিতে ব্যবহৃতবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর পিএস হলেন মনিরা বেগম

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ মনিরা বেগমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএস)-২ নিয়ােগ দেয়া হয়েছে। বুধবার (২ জুন) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়ােগ করা হলাে। প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন বা মনিরা বেগমকে তার একান্ত সচিব-২ পদে বহাল রাখার অভিপ্রায় পােষণ করবেন ততদিন এ নিয়ােগ আদেশ কার্যকরবিস্তারিত পড়ুন

মিতু হত্যা : আদালতে মুসার স্ত্রীর জবানবন্দি

চট্টগ্রামের আলোচিত মিতু হত্যাকাণ্ডে দায়ের হওয়া নতুন মামলায় স্বাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম শিকদার ওরফে মুসার স্ত্রী পান্না আক্তার। সোমবার (৩১ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মো. রেজার আদালতে তিনি এ জবানবন্দি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের প্রসিকিউশন শাখায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহীন ভূঁইয়া। ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন সাবেকবিস্তারিত পড়ুন

তরুণদের মাদকের ছোবল থেকে দূরে রাখতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আগামী প্রজন্মকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। কুচক্রিমহল মাদকের মাধ্যমে তরুণ প্রজন্মকে ধ্বংস করতে চায়। মাদকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে। সোমবার (৩১ মে) বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সরকারি জি এস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনিবিস্তারিত পড়ুন