Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেশের ১২ জেলায় নতুন ডিসি

দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোরে নতুন জেলা প্রশাসকরা নিয়োগ পেয়েছেন। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে খুলনায় বদলি করা হয়েছে। আইনমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসানকে ফেনী, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. মোমিনুর রশিদকে শেরপুর, পার্বত্য চট্টগ্রামবিস্তারিত পড়ুন
মুশফিকের ব্যাটে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় আবাহনীর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হলেও বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর জয় থামিয়ে রাখতে পারেনি পারটেক্স গ্রুপ স্পোর্টিং ক্লাব কিংবা বৃষ্টি। কার্টেল ওভারে আবাহনীর সামনে ১০ ওভারে ৭০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়া হয়। জবাব দিতে নেমে অধিনায়ক মুশফিকুর রহীমের ঝড়ো ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ২৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহীম। ৩টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি। ১৭ বলে ১৯ রান করেন ওপেনার নাঈম শেখ।বিস্তারিত পড়ুন
নাইজেরিয়ার একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই শতাধিক শিশু শিক্ষার্থীকে অপহরণ

নাইজেরিয়ার একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। রোববার দেশটির নাইজার প্রদেশের তেজিনা শহরের একটি প্রতিষ্ঠান থেকে তাদের অপহরণ করা হয়। পরে নাইজার প্রশাসন এক টুইট বার্তায় জানায়, এখন পর্যন্ত দুইশ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে শহরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে পালাতে শুরু করে সাধারণ মানুষ। এরপর বন্দুকধারীরা প্রতিষ্ঠানটিতে গিয়ে শিশু শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
সম্পত্তির জন্য মা-বাবা ও বোনদের কুপিয়ে জখম সেই যুবক আটক

সম্পত্তির জন্য মা-বাবা ও বোনদের কুপিয়ে জখম করার দায়ে নোয়াখালীর চাটখিলের কামাল হোসেন (৩০) নামের যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৩০ মে) সন্ধ্যায় মোহাম্মদপুর ইউনিয়নের কুলুশ্রী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক কামাল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুলুশ্রী গ্রামের বসুমিয়া বেপারীর বাড়ির শাহাজ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, মা-বাবাকে পিটিয়ে জখম করার ঘটনায় ছেলে কামাল হোসেনকে আটক করাবিস্তারিত পড়ুন
মহামারির থাবায় ব্যাংকে নগদ অর্থের টান

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) থাবায় গোটা বিশ্বের অর্থনীতি ওলট-পালট হয়ে গেছে। এর ধাক্কা লেগেছে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম তথা জীবনযাত্রায়ও। আয় কমে যাওয়ায় সংসারের খরচ কমাতে অনেকেই সঞ্চয় ভেঙেছেন। আগে বেশি পরিমাণে সঞ্চয় করা অনেকেই খরচের ঘানি টানতে গিয়ে সঞ্চয় কমিয়েছেন। আবার সুদ হার কমে যাওয়ায় ব্যাংকে টাকা রাখার প্রবণতাও কমেছে। সব মিলিয়ে ব্যাংকখাতে এক প্রকার নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। সর্বশেষবিস্তারিত পড়ুন
চাকরির প্রলোভনে আটকে রেখে দেহব্যবসা, দুই কিশোরীকে উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামের চাকরির প্রলোভনে আটকে রেখে দুই কিশোরীকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করে একটি চক্র। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে এক ব্যক্তি এ তথ্য জানান। পরে ভুক্তভোগী দুই কিশোরীকে উদ্ধার করে চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ। রোববার (৩০ মে) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার দিবাগত রাত ২টায় চট্টগ্রামের আগ্রাবাদ থেকে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার মামাতো বোনকে গতবিস্তারিত পড়ুন
মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম বাড়াতে হবে’, হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম বাড়াতে হবে। শনিবার (২৯ মে) লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর পাওয়ার সেক্টর অর্গানাইজেসন্স’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী। কোর্সটির আয়োজন করে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই)। প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের বাংলাদেশে এমন দক্ষ কর্মীবাহিনী প্রয়োজন। যাদের দলগত হবে কার্যক্রম সুসংগঠিত ও সুপরিকল্পিত। নসরুল হামিদ আরও বলেন, প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে আধুনিক প্রযুক্তিবান্ধব বিদ্যুৎবিস্তারিত পড়ুন
করোনা টিকা নিয়ে মোদির রাজনীতির খেসারত দিচ্ছে বিশ্ব

বিশাল এক ‘থ্যাংকলেস মিশন’ নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জো বাইডেন হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর সেখানে কোনো ভারতীয় মন্ত্রীর এটাই প্রথম সফর। ভারতের জন্য যথাসম্ভব করোনা টিকা জোগাড়ের চ্যালেঞ্জ নিয়ে এই সফরে গেছেন জয়শঙ্কর। করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ তাণ্ডব মাত্র সামলে ওঠার চেষ্টা করছে ভারত। সেখানে দৈনিক দুই লক্ষাধিক আক্রান্ত আর চার হাজারের বেশি মৃত্যুর ট্র্যাজেডি আরো ভয়ঙ্কর করে তুলেছে টিকার প্রচণ্ড সংকট। সফরকালে যুক্তরাষ্ট্রের শীর্ষবিস্তারিত পড়ুন
বার কাউন্সিল লিখিত পরীক্ষায় ৫ হাজার ৩৩৫ জন উত্তীর্ণ

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তকরণে শিক্ষানবিশদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাঁচ হাজার ৩৩৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। শনিবার (২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বার কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম। তিনি বলেন, ফল প্রকাশ করার বিষয় নিয়ে মঙ্গলবার (২৫ মে) বার কাউন্সিলে অ্যানরোলমেন্ট কমিটির বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ ফল ঘোষণা করা হলো। জানাবিস্তারিত পড়ুন
ভরা মৌসুমেও আম-লিচুর বাজার চড়া

মৌসুমের শুরুর দিকে দাম চড়া থাকলেও ভরা মৌসুমে প্রতি বছরই ফলের দাম কমতে শুরু করে। তবে এবার দেখা যাচ্ছে এর উল্টো। ভরা মৌসুমে গত তিন দিন আম, লিচুসহ প্রায় সব মৌসুমি ফলের দাম বাড়ছেই। ফল ব্যবসায়ীরা বলছেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণের জেলা সাতক্ষীরাসহ বেশকিছু এলাকা থেকে আম সরবরাহ কমেছে। দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে অনেকে ফল সংগ্রহ করতে পারছে না। যার প্রভাববিস্তারিত পড়ুন

