রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুশফিকের ব্যাটে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় আবাহনীর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হলেও বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর জয় থামিয়ে রাখতে পারেনি পারটেক্স গ্রুপ স্পোর্টিং ক্লাব কিংবা বৃষ্টি। কার্টেল ওভারে আবাহনীর সামনে ১০ ওভারে ৭০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়া হয়। জবাব দিতে নেমে অধিনায়ক মুশফিকুর রহীমের ঝড়ো ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

২৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহীম। ৩টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি। ১৭ বলে ১৯ রান করেন ওপেনার নাঈম শেখ। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত ২ রান করে আউট হয়ে যান। আফিফ হোসেন করেন ৪ বলে ২ রান। মোসাদ্দেক হোসেন অপরাজিত থাকেন ৪ বলে ৬ রানে।

যদিও ২০ ওভার পুরো খেলা পারটেক্সের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১২০; কিন্তু ইনিংস শেষে বৃষ্টি আসায় খেলা বন্ধ ছিল প্রায় আধঘণ্টা। এরপর মাঠ খেলা উপযোগী করতে আরও সময় লাগায় আবাহনীর টার্গেট ছোট হয়ে যায়।

পারটেক্সের বিপক্ষে ওই ছোট্ট টার্গেট ছুঁতেও আবাহনীকে খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। ১০ নম্বর ওভার থেকে আবাহনীর দরকার ছিল ৪ রানের। পেসার জয়নুলের করা শেষ ওভারের দ্বিতীয় বলে কভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়েই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিকুর রহীম।

অধিনায়ক মুশফিকের চওড়া ব্যাটে ভর করে বৃষ্টি ভেজা ম্যাচে ৪ বল আগে জয় পেলেও আবাহনীর ভাগ্যে হয়ত দুর্যোগের ঘনঘটা ঘটতে পারতো।

শেষ পর্যন্ত ২৬ বলে ৩৮ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফেরা মুশফিকুর শুরুতে বাঁ-হাতি স্পিনার শাহবাজ চৌহানের বলে জোরালো লেগবিফোর উইকেটের আবেদন থেকে বেঁচে যান।

টিভি রিপ্লে থাকলে বোঝা যেত বল উইকেটে আঘাত হানতো কি না? তবে প্রেসবক্স থেকে মনে হয়েছে বাঁ-হাতি স্পিনার শাহবাজ চৌহানের লেগস্ট্যাম্প সোজা ডেলিভারিতে পরাস্ত হয়েছিলেন মুশফিক। তার রান তখন মাত্র ১। বোলার ও উইকেটকিপারসহ পারটেক্সের ফিল্ডারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার মাহফুজুর রহমান লিটু।

ওই লেগবিফোর উইকেটের জোরালো আবেদন থেকে বেঁচে গিয়ে দল জিতিয়ে বিজয়ীর বেশে সাজঘরে ফেরেন মুশফিক। সঙ্গে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত (৬ রানে)।

তবে তার আগে আবাহনী হারিয়ে বসে ৩টি উইকেট। আউট হন তিন বাঁ-হাতি নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুব। প্রথম সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, ২ রানে। ফ্লিক করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন তিনি।

তার সঙ্গী অপর ওপেনার নাইম শেখ (১৭ বলে ১৯) অফসাইডে তুলে মারতে গিয়ে আউট হন ওয়াইড লং অফে। আর চার নম্বরে নামা আফিফ হোসেন ধ্রুব ৪ বলে ২ রান করে মিডউইকেটে ক্যাচ তুলে ফেরত আসেন।

কিন্তু অধিনায়ক মুশফিক ঠিক দল জিতিয়ে সাজঘরে ফেরেন।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর