Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার দাবি ছাত্র মৈত্রীর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী। আজ শনিবার (২৯ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান তারা। আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। মানববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারির কারণে এক বছরের বেশি সময় ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখন শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা কারিকুলাম ভুলে যেতে বসেছে। শিক্ষার্থীরা তাদের বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে পারছেবিস্তারিত পড়ুন
চালের বাজার নিয়ন্ত্রণে আসছে না, কঠোর হচ্ছে সরকার

প্রত্যাশা ছিল বোরো ধান উঠলে চালের দাম কমবে। সাধারণ মানুষের অস্বস্তিও দূর হবে। বাস্তবে তেমনটি হয়নি। বোরোর ভরা মৌসুমেও চালের দামে প্রভাব পড়েনি। এখনও প্রতি কেজি মোটা চাল কিনতে আগের মতোই ৫০ টাকা গুনতে হচ্ছে ক্রেতাকে। এ পরিস্থিতিতে ধান ও চাল নিয়ে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা রোধে কঠোর হচ্ছে সরকার। এ সংক্রান্ত বিধিবিধানের কঠোর বাস্তবায়ন চায় খাদ্য মন্ত্রণালয়। অভিযান পরিচালনা করা দফতরগুলোকে খাদ্যশস্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে করণীয় বিষয়ে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। মজুতবিস্তারিত পড়ুন
রোববার বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে, এরপর?

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল রোববার (৩০ মে) মধ্যরাতে। এরপর বিধিনিষেধ আর বাড়বে কি-না, সেই ব্যাপারে আজ শনিবার (২৯ মে) রাত পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিদ্ধান্ত যাই হোক- রোববারই তা জানা যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে লকডাউন ঘোষণা করে সরকার। সেই শিথিল লকডাউন ছিল অনেকটাই অকার্যকর। পরে গতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বাড়ছে করোনা সংক্রমণ, যেকোনো মুহূর্তে লকডাউন

ঈদের পর থেকে সাতক্ষীরায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণের হার। জেলায় গত এক সপ্তাহে নমুনা পরীক্ষায় পজিটিভ রোগীর গড় হার ৩৯ শতাংশ। রোগীর বাড়তি চাপ ও হাসপাতালে করোনা বেড না থাকায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে রোগী ভর্তি করা হচ্ছে না জানা গেছে। তবে বিষয়টি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন করানোয় আক্রান্ত হয়েছেন। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। শনিবার (২৯ মে) সন্ধ্যায়বিস্তারিত পড়ুন
কান্না করায় শিশুকে হাসপাতালের সাততলা থেকে ফেলে দিতে চাইলেন নার্স

শেরপুর সদর হাসপাতালে কান্না করায় চারমাস বয়সী এক শিশুকে সাততলা থেকে ফেলে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স আছমা বেগমের বিরুদ্ধে। শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় শেরপুর ২৫০ শয্যা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশুটির নাম লাবেল হাসান। সে শহরের মোবারকপুর মহল্লার মোহর উদ্দিনের ছেলে। ভুক্তভোগী শিশুর মা চম্পা বেগম অভিযোগ করে বলেন, বুধবার (২৬ মে) রাতে ঠান্ডাজনিত রোগের কারণে ওই শিশুকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তিবিস্তারিত পড়ুন
র্অথবছরে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ৬৮০ কোটি টাকা বরাদ্দ

আসছে র্অথবছরে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ৬৮০ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। হাওর অঞ্চলে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ডাউন পেমেন্ট কমানোর বিষয়েও পদক্ষেপ নেয়া হচ্ছে। শুক্রবার (২৮ মে) রাজধানীর ইআরএফ মিলনায়তনে জাতীয় বাজেট ২০২১-২২ সামনে রেখে ‘কৃষি যান্ত্রিকীকরণ ও প্রাতিষ্ঠানিক র্অথায়ন’ র্শীষক সংলাপে এসব কথা জানান কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল। জাতীয় বাজেট ২০২১-২২ সামনে রেখে কৃষি খাতের গুরুত্ব, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে বাংলাদেশ এগ্রিকালচারাল টির্চাস সোসাইটি এ সংলাপের অয়োজন করে।বিস্তারিত পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধনে অংশ নেয়া ৫ শিবিরকর্মী আটক

বগুড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধনে অংশ নেয়া ইসলামী ছাত্র শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ মে) সকাল ৬টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের (পুরাতন ভবন) সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বগুড়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এসএম হাসানুল বান্না (১৯), বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র সায়েম শাহরিয়ার (১৫), একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তানসিন আল রাফি ( ২০), সরকারি শাহ সুলতানবিস্তারিত পড়ুন
সয়াবিন তেলের দাম এক লাফে লিটারপ্রতি ৯ টাকা বাড়ানো হলো

সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (২৭ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই ঘোষণা দেয়। তেলের দাম বাড়িয়ে নতুন মূল্য তালিকাও জানিয়েছে সংগঠনটি। নতুন দামে এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকায় বিক্রি হবে, যা এত দিন ১৪৪ টাকা ছিল। এছাড়া পাঁচ লিটারের এক বোতল তেলের দাম পড়বে ৭২৮ টাকা। খোলা সয়াবিনবিস্তারিত পড়ুন
এবারও সিপিএল খেলবেন সাকিব

ক্যারিবীয় দ্বীপের জাঁকজমকপূর্ণ টি-২০ টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। এবারের আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন সাকিব। এমনটাই খবর সিপিএলের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে। আগামী ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে সিপিএল। ৬ দলের সিপিএলে চলছে দল গোছানোর কাজ। সবকিছু ঠিক থাকলে আগামীকাল অংশগ্রহণকারী দলগুলো নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে। এর আগেই সাকিবের জায়গা নিশ্চিত হয়ে গেছে সিপিএলে। আগেও জ্যামাইকা তালাওয়াসের সঙ্গে খেলেছেন টাইগার অলরাউন্ডার। সেবার টুর্নামেন্টেবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে গেল শিশুটি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে গেছে লিমা আক্তার (৭) নামের এক শিশু। পরিবার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। বুধবার (২৬ মে) সন্ধ্যা ৭টার পর থেকে নিখোঁজ হয় শিশুটি। রাত ১২টা পর্যন্ত নিখোঁজ শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন। নিখোঁজ লিমা আক্তার সুখচর ইউনিয়নের চরবিস্তারিত পড়ুন

