শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যুক্তরাষ্ট্রের এক বন্দুকধারীর হামলায় ৮ জনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের এক বন্দুকধারীর হামলায় আটজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানায় ক্যালিফোর্নিয়ায়। বুধবার(২৫ মে) স্থানীয় সময় সকালে স্যান জোসের রেল ইয়ার্ডে এ ঘটনা ঘটে। হামলাকারী নিজেও মারা গেছেন। স্যান জোসের মেয়র স্যাম লিকার্ডো টুইটারে জানান, শহরের প্রধান বিমানবন্দরের কাছে সান্তা ক্লারা ভ্যালির ট্রান্সপোর্টেশন অথরিটি পরিচালিত রেল ইয়ার্ডে এ গুলির ঘটনা ঘটে। এখন আর কোনো হুমকি নেই এবং রেল ইয়ার্ডও খালি করে ফেলা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

শতভাগ প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ

শতভাগ প্রস্তুত না হয়েই বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশের। সেক্ষেত্রে সবচেয়ে বড় অভাবটা থেকে যাচ্ছে ভালো কোন দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলতে না পারা। অনুশীলন শেষে এমন মন্তব্য করেছেন ডিফেন্ডার রহমত মিয়া। তবে টিম ম্যানেজারের দাবী দেশেই ভালো অনুশীলন হয়েছে বাংলাদেশের, তার ইতিবাচক ফল জাতীয় দল পাবে বাছাই ম্যাচে। হবে হচ্ছে করে আর হলোই না! বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে কাঙ্ক্ষিত প্রস্তুতি ম্যাচ কিংবা দেশের বাইরে অনুশীলন করার কোন সুযোগই পেলোবিস্তারিত পড়ুন

করোনায় আরও প্রাণ গেলো ২২ জনের, শনাক্ত ১২৯২

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯২ জন। বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

বুদ্ধ পূর্ণিমার ছুটিতে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ

বুদ্ধ পূর্ণিমার ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে বন্ধ রয়েছে আমদানি-রফতানি। তবে ছাড়পত্র নেয়া আটকে পড়া পাসপোর্টধারী যাত্রীরা নিজ নিজ দেশে ফিরতে পারবেন। বুধবার (২৬ মে) সকাল থেকে দু’দেশের মধ্যে বন্ধ রয়েছে বাণিজ্য। আমদানি-রফতানি বন্ধ থাকায় বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। এসবের মধ্যে পচনশীল পণ্যসহ শতভাগ রফতানিমুখী প্রতিষ্ঠানের কাঁচামালও রয়েছে। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।বিস্তারিত পড়ুন

আজ ঘটবে পূর্ণ চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

বুধবার (২৬ মে) পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চাঁদ ওঠার পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত চন্দ্রগ্রহণটি দেখা যাবে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা এসব তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ইয়াস আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। ফলে বাংলাদেশের আকাশে মেঘ রয়েছে।বিস্তারিত পড়ুন

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

আজ (বুধবার) শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান এটি। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই তিন ঘটনার স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের সব স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের কাছেই বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দিনটি সরকারি ছুটির দিন। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন। বাণীতে তারা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধবিস্তারিত পড়ুন

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বুধবার ছুটির মধ্যেও খোলা থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়

ঘূর্ণিঝড় ইয়াসের এর কারণে বুধবার (২৬ মে) বুদ্ধ পূর্ণিমার ছুটির মধ্যেও খোলা থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৬ মে) রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে উপকূলীয় এলাকাসহ সারাদেশের ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান ও সমন্বয় কেন্দ্র (এনডিআরসিসি), ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) অধিশাখা এবং সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা থাকবে। আগামীকাল (বুধবার) সরকারিবিস্তারিত পড়ুন

ফরিদপুরে পাটক্ষেতে নিয়ে কিশোরী ধর্ষণ, গ্রেফতার ২

ফরিদপুরের বোয়ালমারীতে ফুসলিয়ে পাটক্ষেতে নিয়ে কিশোরী (১৪) ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মফিজুর রহমান (৩২) ও শারমিন আক্তারকে (২৬)। তারা মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা পাঁচজনকে আসামি করে রোয়ালমারী থানায় মামলা করেন। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, সোমবার বিকেলে ফরিদপুর থেকে রাঙ্গামুলকান্দি এলাকায় ফুফাতো বোনের বাসায় আসার পথে দুই যুবক ফুসলিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবশেষে স্বস্তির বৃষ্টি, জনজীবনে প্রশান্তি

সারাদেশে টানা কয়েক দিনের হাঁসফাঁস গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল জনজীবন। এক পশলা বৃষ্টির জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন কলারোয়ার মানুষ। অবশেষে সোমবার দুপুরে সেই স্বস্তির বৃষ্টির দেখা পেল কলারোয়াবাসী। কয়েকজন এলাকাবাসী কলারোয়া নিউজকে জানান, টানা কয়েকদিন ধরে তীব্র গরম আর প্রচন্ড রৌদ্রে অস্বস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছে কলারোয়াসহ কিছু এলাকার জনসাধারণ। অনেক অপেক্ষার মধ্যে দিয়ে সোমবার দুপুরে সেই বৃষ্টির দেখা পেয়েছি। বৃষ্টির দেখা পেয়ে স্বস্তি অনুভব করেছে এলাকাবাসী। জনজীবনে ফিরেছে প্রশান্তি।

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারবাজার নিয়ে গুজব, তদন্তে বিএসইসি

শেয়ারবাজার নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব তদন্তে নেমেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) কর্মকর্তাদের নিয়ে সোমবার (২৪ মে) চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিএসইসির পরিচালক রাজীব আহমেদকে প্রধান করে গঠন করা এ তদন্ত কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির বাকি তিন সদস্য হলেন সিডিবিএল’র অ্যাপ্লিকেশনবিস্তারিত পড়ুন