শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

করোনায় আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪১

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে। সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর একইবিস্তারিত পড়ুন

শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টা, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা উলিপুর থানায় অভিযুক্ত মঞ্জু মিয়াকে (৬০) আসামি করে রোববার (২৩ মে) মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (২২ মে) দুপুরে ওই শিশু বাড়ির পাশে খেলছিল। এসময় একই এলাকার মৃত ছাপাত উল্ল্যাহর ছেলে মঞ্জু মিয়া তাকে চকলেট দেয়ার কথা বলে কোলে তুলে নিয়ে যান। পরে শিশুটিকে নিজের ছেলের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন মির্জা ফখরুল

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ মে) রাতে ম্যাচ জয়ের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিনন্দন বার্তা পাঠান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বকাপ সুপার লিগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানের ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

২৯ মে থেকে সৌদিগামী ফ্লাইট চালু হচ্ছে

আগামী ২৯ মে থেকে সৌদি আরবে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (২৩ মে) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইন প‍্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে আগামী ২৯ মে থেকে ফ্লাইট চালু করা হচ্ছে। সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টাইন প‍্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন‍্য নিকটস্থ বিমান সেলস কাউন্টার এ যোগাযোগ করারবিস্তারিত পড়ুন

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও সাইফুদ্দিনের বোলিং জাদুতে শ্রীলঙ্কাকে ৩৩ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২২৪ রানে অলআউট হয়ে যায়। এই জয়ে ৩বিস্তারিত পড়ুন

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ (YAAS), ভয়ঙ্কর তথ্য দিল আবহাওয়া অফিস

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ (YAAS)। বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় যশ (YAAS) টানা ১০ থেকে ১২ ঘণ্টা তাণ্ডব চালাতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় গড়ে ১৮০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। রোববার (২৩ মে) সন্ধ্যায় ঘূর্ণিঝড় যশ (YAAS) এর সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানানোর সময় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড়টি মূলতবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপক্ষ চেয়েছে রোজিনার জামিন হোক: তথ্যমন্ত্রী

দেশবিরোধীদের ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পেশাগত দায়িত্বে ফিরতে সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার (২৩ মে) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে, জাতীয় প্রেসক্লাব, ডিইউজে, ডিআরইউ, বিএসআরএফ, বিজেসি ও বাংলাদেশ সম্পাদক ফোরাম নেতাদের সঙ্গে মন্ত্রী মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার মহানায়ক জাতির পিতার কন্যা এবং তার সরকার স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন

বিয়ের পিঁড়িতে কোভিড রোগী, অতঃপর…

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। নতুন নতুন করোনার ধরন শনাক্ত হওয়ায় আতঙ্ক প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতিতে সামাজিক নানা অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশটিতে। তবে ঊড়িষ্যা রাজ্যে ঘটে গেল ব্যতিক্রমী ঘটনা। শুক্রবার (২১ মে) বিয়ের দিন সকালেও করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাননি বর রাজেন্দ্র ডান্ডিয়া। বিয়ের উদ্দেশে পাত্রীর বাড়িতে রওনা দেওয়ার পর জানতে পারেন সে করোনায় আক্রান্ত। এ নিয়ে শুরু হয় হইচই। এ ঘটনায় হতবাক হয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপরবিস্তারিত পড়ুন

মোবাইলে ব্যালেন্স ফুরালেও বন্ধ হ‌বে না কথা

কথা বলতে বলতে বা ইন্টারনেট ব্রাউজিং করতে করতে মোবাইলে ব্যালেন্স ফুরিয়ে গেলে যেন গ্রাহকের কথা বলা বা ইন্টারনেট ব্রাউজিং বন্ধ না হয় সেজন্য বিকাশ চালু করলো স্বয়ংক্রিয় বা অটো রিচার্জ সুবিধা। শ‌নিবার (২২ মে ) এক বিজ্ঞ‌প্তি‌তে বিকাশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অটো রিচার্জের ফলে এখন থেকে মোবাইল রিচার্জ করা আরও সহজ ও নিরবচ্ছিন্ন হলো গ্রাহকদের জন্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিডকালে অফিসের কাজ থেকে শুরু করে অনলাইনে স্কুল, সামাজিকবিস্তারিত পড়ুন

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮, শনাক্ত ১০২৮

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৪৮ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনে। শনিবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের ৮ মার্চ বাংলাদেশেবিস্তারিত পড়ুন