শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গণমাধ্যমের শত্রুরা বন্ধু সেজে সরকারবিরোধী উসকানি দিচ্ছে

যারা গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণ করেছিল তারাই এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজে সরকারবিরোধী উসকানি দিচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ বিএনপি নামক বর্ণচোরা দলটিকে ভালো করে চেনে। তাদের কোনো অপকর্ম সফল হবে না। শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। ২০০১বিস্তারিত পড়ুন

যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২২ মে) আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ পরামর্শ দেন। এদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ওই অনুষ্ঠানে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এসময় তিনি যুবসমাজের উদ্দেশ্যে বলেন, চাকরির পেছনে না ছুটে মৎস্য উদ্যোক্তা হোন। প্রধানমন্ত্রী বলেন, সকল ক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং জাতির পিতার আদর্শ নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। তিনিবিস্তারিত পড়ুন

স্বর্ণের দাম আবারও বাড়ছে

গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে। এ কারণে বাংলাদেশেও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন করে ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা বাড়ানো হবে। বাজুস সূত্র জানিয়েছে, বিশ্ববাজারে দাম বাড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, এবার প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৭৫ টাকা বাড়ানো হবে। এতে ভরিতে স্বর্ণের দাম বাড়বে ২ হাজার ৪১ টাকা। আগামীকাল (রোববার)বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যবিধি মেনে ২৪ মে থেকে লঞ্চ চালুর দাবি মালিকদের

আগামী ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে আগের মতো লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা। শনিবার (২২ মে) বেলা ১১টায় সদরঘাটে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল। তিনি এ সময় শ্রমিক-কর্মচারীদের বেতন বোনাস দেয়ার জন্য সংস্থার পক্ষ থেকে গত ৫ মে প্রধানমন্ত্রীর মুখ্য-সচিব, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান বরাবর প্রণোদনার জন্য যে আবেদন করাবিস্তারিত পড়ুন

সাংবাদিক রোজিনাকে নির্যাতনের ঘটনায় মামলা করবে ডিআরইউ, হবে তদন্ত কমিটি

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হয়রানি ও নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রথম আলো কিংবা তার পরিবার মামলা না করলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পক্ষ থেকে মামলা করা হবে। পাশাপাশি এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনের জন্য ডিআরইউয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে। মামলার শিকার রোজিনা ইসলামের মুক্তির আন্দোলন বিষয়ে সিদ্ধান্ত নিতে সাংবাদিকদের সংগঠনগুলো বৈঠকে বসছে শনিবার (২২ মে)। সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় শুক্রবার (২১ মে) দুপুরে ডিআরইউবিস্তারিত পড়ুন

রাজবাড়ী দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে আজও ঢাকায় ফিরছেন শতশত যাত্রী

রাজবাড়ী দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে আজও ঢাকায় ফিরছেন শতশত যাত্রী। শুক্রবার (২১ মে) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঘাটে সকাল থেকে যাত্রী ও ছোট গাড়ির চাপ রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় দীর্ঘ অপেক্ষা ছাড়াই নদী পার হওয়া যাচ্ছে। এদিকে, দূরপল্লার গণপরিবহন বন্ধ থাকায় সড়কে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়ে গাদাগাদি করে দৌলতদিয়া ঘাটে আসছেন মাইক্রোবাস, মাহেন্দ্রা, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন মাধ্যমে। তবে ভোগান্তি ছাড়াই নদী পার হচ্ছেন তারা। বাংলাদেশ অভ্যন্তরীণবিস্তারিত পড়ুন

গাজায় হামলার কয়েক দিনের মধ্যে প্লে স্টোরে ফেসবুকের রেটিংয়ে বড় ধাক্কা

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানোর কয়েক দিনের মধ্যে গুগল প্লে ও অ্যাপ স্টোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের রেটিং উল্লেখযোগ্য হারে কমে গেছে। ফেসবুকের গুগল প্লে স্টোর রেটিং ৪.৫ থেকে ২.৩-এ নেমে এসেছে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থনের অভিযোগ তুলেছে নেটিজেনরা। ফিলিস্তিন ইস্যুতে এটাকে ফেসবুকের ‘পক্ষপাতদুষ্ট নীতি’ বলে ফেসবুক বয়কটের আহ্বান জানিয়েছেন অনেকে। অনেকে অভিযোগ করেছেন, ফিলিস্তিন সম্পর্কিত বিভিন্ন কনটেন্ট ফেসবুক কর্তৃপক্ষ মুছে দিয়েছে। গাজায়বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনপন্থীদের গায়ে হাত দিতে অস্বীকৃতি ব্রিটিশ দমকলকর্মীদের

নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর চলমান আগাসনের প্রতিবাদে যুক্তরাজ্যে ইসরায়েলি মালিকানাধীন একটি ড্রোন কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। তাদের কয়েকজন কারখানাটির ছাদে উঠেও অবস্থান নেন। এসব প্রতিবাদকারীকে নামাতে স্থানীয় দমকল বাহিনী ডেকেছিল ব্রিটিশ কর্তৃপক্ষ। কিন্তু তাতে সাড়া দেননি দমকলকর্মীরা। তারা জানিয়েছেন, মানবিক কাজে নিয়োজিত এই বাহিনী ফিলিস্তিনপন্থীদের গায়ে হাত দিতে পারে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর অনুসারে, গত বুধবার যুক্তরাজ্যের লেস্টার শহরে ইসরায়েলি মালিকানাধীন এলবিট সিস্টেমের সহায়ক প্রতিষ্ঠান ইউএভি ট্যাকটিক্যাল সিস্টেমসের কারখানাবিস্তারিত পড়ুন

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনার জামিন শুনানি শেষ, আদেশ পরে

চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লার ভার্চুয়াল আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক বলেন, এ বিষয়ে তিনি পরে আদেশ দেবেন। রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন, আদালত আমাদের কথা শুনেছেন। শুনানি পর্যালোচনা করে পরে রায় দেবেন। আজকের মধ্যেই রায় দেয়ার চেষ্টা করবেন। এর আগে গত মঙ্গলবার (১৮ মে)বিস্তারিত পড়ুন

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে দক্ষিণ আফ্রিকায় মানববন্ধন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় কর্মরত সাংবাদিক ও প্রবাসীরা। ১৯ মে (বুধবার) সন্ধ্যায় জোহানেসবার্গ সিটির স্মল স্ট্রিটে দক্ষিণ আফ্রিকায় কর্মরত সাংবাদিক ও দেশপ্রেমিক প্রবাসীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুধু রোজিনা ইসলামের গলা চেপে ধরেনি, ন্যাক্কারজনক এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতির রিপোর্ট প্রকাশ করায়বিস্তারিত পড়ুন