বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় হামলার কয়েক দিনের মধ্যে প্লে স্টোরে ফেসবুকের রেটিংয়ে বড় ধাক্কা

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানোর কয়েক দিনের মধ্যে গুগল প্লে ও অ্যাপ স্টোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের রেটিং উল্লেখযোগ্য হারে কমে গেছে। ফেসবুকের গুগল প্লে স্টোর রেটিং ৪.৫ থেকে ২.৩-এ নেমে এসেছে।

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থনের অভিযোগ তুলেছে নেটিজেনরা।

ফিলিস্তিন ইস্যুতে এটাকে ফেসবুকের ‘পক্ষপাতদুষ্ট নীতি’ বলে ফেসবুক বয়কটের আহ্বান জানিয়েছেন অনেকে।

অনেকে অভিযোগ করেছেন, ফিলিস্তিন সম্পর্কিত বিভিন্ন কনটেন্ট ফেসবুক কর্তৃপক্ষ মুছে দিয়েছে। গাজায় মুসলিমদের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পোস্ট দেয়ায় অনেকগুলো অ্যাকাউন্ট স্থগিত এবং কয়েকটি অ্যাকাউন্ট ফেসবুক কর্তৃপক্ষ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে পারফরম্যান্স ও পরিষেবার ভিত্তিতে স্মার্টফোন অ্যাপ্লিকেশনগুলোকে রেট দেয়। বর্তমানে স্মার্টফোনের জন্য গুগল প্লে স্টোরে ফেসবুক অ্যাপের রেটিং ২.৩। আর অ্যাপলের অ্যাপ স্টোরে এই সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টের রেটিং ২.৪-এ নেমে এসেছে। কয়েক দিন আগেও এর রেটিং ছিল ৪.৫।

ফিলিস্তিনের ঘটনাগুলোকে সেন্সর করার লক্ষ্যে ‘জেরুজালেম প্রেয়ার টিম’ নামে একটি পেজে ভুয়া লাইক দেয়ার ব্যবস্থা করার অভিযোগে ফেসবুক নিয়ে সমালোচনা ওঠে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি দৃশ্যত ওই পেজে লাইক দেয়া দেখিয়েছে। কিন্তু যারা লাইক দিয়েছেন তাদের আসলে কোনো অস্তিত্ব নেই বলে অভিযোগ করেছেন অনেকে।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।

এর আগে আগে বৃহস্পতিবার (২০ মে) ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুদ্ধবিরতির সম্মতির সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে বিবিসি।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা মিসরের দেয়া সমঝোতা প্রস্তাব গ্রহণ করেছে। তবে এই যুদ্ধবিরতি হবে ‘দ্বিপক্ষীয় ও শর্তহীন’।

গত ১০ মে থেকে ফিলিস্তিনে বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী। তাদের আগ্রাসনের জবাবে গাজা থেকে রকেট হামলা চালায় হামাসও। ইসরায়েলি হামলায় ৬৫ শিশুসহ অন্তত ২৩২ জন নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনি বাহিনীর পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন দুই শিশুসহ মোট ১২ জন।

একই রকম সংবাদ সমূহ

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়ারবিস্তারিত পড়ুন

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী

বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ