মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তরুণদের মাদকের ছোবল থেকে দূরে রাখতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আগামী প্রজন্মকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। কুচক্রিমহল মাদকের মাধ্যমে তরুণ প্রজন্মকে ধ্বংস করতে চায়। মাদকের ছোবল থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে।

সোমবার (৩১ মে) বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সরকারি জি এস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ক্রীড়া সংস্থার নেতারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যারা দেশের ক্ষমতা দখল করেছিল তারা এদেশের যুবসমাজকে নৈতিক অধঃপতনের দিকে ধাবিত করার জন্য খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে যুবসমাজের জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমানে যুবসমাজ দেশের সম্পদে পরিণত হয়েছে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘পড়ালেখায় মনোযোগী হয়ে আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়তে হবে। লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার চর্চা, সাহিত্য-সংস্কৃতির চর্চাও করতে হবে। তাহলে তোমরা আগামী দিনের সোনার বাংলা গড়তে সক্ষম হবে।’

পরে মন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর