শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডিসি শিক্ষা মন্ত্রণালয়ে, মোহাম্মদ হুমায়ুন কবির সাতক্ষীরায়

দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোরে নতুন জেলা প্রশাসকরা নিয়োগ পেয়েছেন।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে খুলনায় বদলি করা হয়েছে।
আইনমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসানকে ফেনী, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. মোমিনুর রশিদকে শেরপুর, পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিশ্বাস রাসেল হোসেনকে পাবনা, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁও এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ মানিকগঞ্জ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. জহুরুল ইসলাম পঞ্চগড়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান নরসিংদী, পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ হুমায়ুন কবির সাতক্ষীরা, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুল মুন্সিগঞ্জ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদ নাটোরের জেলা প্রশাসক হয়েছেন।
অপরদিকে নাটোরের ডিসি মো. শাহরিয়াজকে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব, ফেনীর ডিসি মো. ওয়াহিদুজ্জামানকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব, পটুয়াখালীর ডিসি মো. মতিউল ইসলাম চৌধুরীকে জননিরাপত্তা বিভাগের উপসচিব, শেরপুরের ডিসি আনার কলি মাহবুবকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব, খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেনকে জননিরাপত্তা বিভাগের উপসচিব করা হয়েছে।

একই সঙ্গে নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাইনকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব, পাবনার ডিসি কবির মাহমুদকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব, পঞ্চগড়ের ডিসি সাবিনা ইয়াসমিনকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব এবং সাতক্ষীরার ডিসি এস এম মোস্তফা কামালকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে নিয়োগের জন্য মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌসকে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
তাছাড়া বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক হয়েছেন ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম।

উল্লেখ্য, সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।

একজন ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসাবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো দেখভাল করেন।
এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সকল উন্নয়নমূলক কাজ জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ