শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশের এএসআই অজ্ঞান পার্টির খপ্পরে

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ (৩৮)।

শুক্রবার (৪ জুন) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেকে চিকিৎসা শেষে তাকে স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার করে নিয়ে আসা তার সহকর্মী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, আমরা পুলিশ লাইনসের ব্যারাকে থাকতাম এবং সুপ্রিম কোর্টে কর্মরত ছিলাম। খিলগাঁও পুলিশ ফাঁড়ি থেকে আমাদের ফোন করে জানানো হয়, অজ্ঞান অবস্থায় একজনকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

তার পকেটে থাকা আইডি কার্ড দেখে জানা গেছে, তিনি পুলিশেরই সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তার নাম আবুল কালাম। পরে আমি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশেরই এক সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাকে অচেতন অবস্থায় প্রথমে রাজারবাগ পুলিশ লাইনসে, পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসা দিয়ে তাকে স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। তার কাছে কিছু আম ও ২৮৫৫ টাকা তার মানিব্যাগে পাওয়া গেছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী