মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালদ্বীপে সরকারি সফর শেষে ফিরলেন সেনাপ্রধান

মালদ্বীপে সরকারি সফর শেষে সোমবার (৭ জুন) সকালে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে গত ২ জুন তিনি মালদ্বীপে পৌঁছান। সফরকালে তিনি মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স ছাড়াও মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী, দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।

জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি’র সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশগ্রহণ করেন। প্রতিরক্ষামন্ত্রী মালদ্বীপের রাষ্ট্রপতির পক্ষ হতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রত্যুত্তরে জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বৈঠকে দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আলোচনা হয়। মারিয়া আহমেদ দিদি বিভিন্ন ক্ষেত্রে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) মতো প্রতিষ্ঠানের মাধ্যমে দেশটি কীভাবে উপকৃত হতে পারে সেই সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

এছাড়াও মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি মালদ্বীপের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা কামনা করেন, যেক্ষেত্রে বাংলাদেশ ইতিবাচক অবদান রাখতে সক্ষম।

পরবর্তীতে জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সভায় যোগ দেন। জেনারেল আব্দুল্লাহ শামাল তার আমন্ত্রণ গ্রহণের জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানান।

একই সঙ্গে কোভিড-১৯ মহামারি চলাকালে ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি মেডিকেল দলকে মালদ্বীপে প্রেরণ করায় তিনি জেনারেল আজিজ আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, বর্তমানে মালদ্বীপে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১৮ জনের একটি সেনা মেডিকেল দল করোনার টিকাদান কার্যক্রমে সহায়তা প্রদান করছে এবং মালদ্বীপে অবস্থিত বাংলাদেশিদের টিকাদান কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখছে।

দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান এবং মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স বক্তব্য রাখেন। জেনারেল আজিজ আহমেদ তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি অত্যন্ত চৌকস ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী কোর অব ইঞ্জিনিয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু দেশ নয় দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন ইউএন মিশন এলাকার দেশে এবং কুয়েতের অবকাঠামোগত উন্নয়নে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরসহ অন্যান্য বিশেষজ্ঞ দল মালদ্বীপের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে জেনারেল আজিজ আহমেদ মত প্রকাশ করেন। সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার পরিদর্শক দলকে প্রয়োজনীয় পূর্ব-মূল্যায়ন সম্পন্নের উদ্দেশ্যে মালদ্বীপে প্রেরণ করতে প্রস্তুত বলেও তিনি জানান।

এছাড়াও সভায় দ্বিপাক্ষিক বিভিন্ন সামরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মালদ্বীপ ডিফেন্স ফোর্সের সংগঠন ও কার্যক্রম সম্পর্কে জেনারেল আজিজ আহমেদকে একটি ব্রিফিং প্রদান করা হয়।

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব ডিফেন্স ফোর্স উভয়ই বাংলাদেশ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ (এমআইএসটি) বিভিন্ন উচ্চতর সামরিক শিক্ষাপ্রতিষ্ঠানে মালদ্বীপের সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণে প্রেরণ করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন এবং এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী ইতিবাচক সাড়া দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর মাধ্যমে দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি মনে করেন। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপ ডিফেন্স ফোর্সের সঙ্গে কাউন্টার টেরোরিজম বিষয়ক যৌথ অনুশীলন পরিচালনার বিষয়ে আলোচনা করেন, যা বাংলাদেশ সেনাবাহিনী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের সঙ্গে পরিচালনা করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান

ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছবিস্তারিত পড়ুন

  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী