বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিআরটিএর দুর্নীতি দূর করার সুপারিশ

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সব ধরনের দুর্নীতি রোধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া বিআরটিএর শূন্যপদের সংখ্যা, শূন্যপদ পূরণের পদক্ষেপ গ্রহণসহ নানান বিষয়ে আগামী সভায় উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করেছে।

বৃহস্পতিবার (১০ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান, কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন।

তিনি বলেন, বিআরটিএর আধুনিকায়ন ও সব ধরনের দুর্নীতি দূর করে সেবার মান বাড়ানো দরকার। এজন্য এই সুপারিশ করা হয়। বৈঠকে সড়ক ও মহাসড়কের স্পিডব্রেকার অপসারণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যে নীতিমালা তৈরি করে নসিমন, করিমন এবং ইজিবাইককে রেজিস্ট্রেশনের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে সড়ক ও জনপথ অধিদফতরের সিলেট জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন এবং বিআরটিএর সেবাগুলো আধুনিকায়নের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

এছাড়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কোন কোন প্রকল্পে কয়টি বিদেশি প্রতিষ্ঠান বা সংস্থায় কতজন বিদেশি নাগরিক কাজ করছেন তার একটি তালিকা আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে আরও অংশ নেন- কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের (ভার্চুয়ালি), এনামুল হক, মো. হাসিবুর রহমান স্বপন, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন এবং রাবেয়া আলীম।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুই সচিব, বিআরটিএ ও বিআরটিসির চেয়ারম্যান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান টানেল প্রকল্পের প্রকল্প পরিচালক, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হতে পারেবিস্তারিত পড়ুন

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সামাজিক মাধ্যমে ছড়ানো বিষয়টিবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল
  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান