Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আজকের জাটকাই আগামী দিনের পরিণত ইলিশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের জাটকাই আগামী দিনের পরিণত ইলিশ। তাই জাটকা ইলিশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সে লক্ষ্যে আমি সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই। ৪-১০ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ। ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃত ইলিশের স্বাদ, রূপ ও ঘ্রাণ এদেশের কৃষ্টি ও ঐতিহ্যের সাথেবিস্তারিত পড়ুন
আইপিএলে মোস্তাফিজের প্রথম ম্যাচ খেলা হবে না

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের নতুন আসর শুরুর আগেই একের পর এক সমস্যায় পড়ছে রাজস্থান রয়্যালস। হাতের ইনজুরির কারণে তাদের দলের ইংলিশ পেসার জোফরা আর্চার ছিটকে গেছেন প্রথম চার ম্যাচ থেকে। এবার বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমানকেও প্রথম ম্যাচে পাবে না রাজস্থান। আগামী ১২ এপ্রিল এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে আগামীকাল (৪ এপ্রিল) বেলা ১১টায় বাংলাদেশে নামবেন মোস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন
মেডিকেল ভর্তি পরীক্ষায় ছয় হাজারের বেশি অনুপস্থিত

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতির মধ্যেই আজ শুক্রবার দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এই পরীক্ষায় আবেদন করেও অংশ নেননি ছয় হাজারের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী। স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে শুক্রবার (২ এপ্রিল) এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখবিস্তারিত পড়ুন
সিলেটে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে হেফাজতের সমাবেশ

সিলেটে করোনা সংক্রমণ ঠেকাতে সবধরনের সভা-সমাবেশ এবং জনসমাগমে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হলেও তা অমান্য করে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা ২টার দিকে নগরের কোর্ট পয়েন্টে বিশাল সমাবেশ করে তারা। এ সময় সরকারি কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানেননি সমাবেশে অংশগ্রহণকারীরা। এমনকি কারো মুখে মাস্কও দেখা যায়নি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলের কর্মী-সমর্থকরা বাদ জুমা নগরের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল সহকারে কোর্ট পয়েন্টেবিস্তারিত পড়ুন
চাঁদপুরে কিশোরীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যা

চাঁদপুরের মতলব উত্তর থানার এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই কিশোরীর স্বজনদের দাবি, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কিশোরীর দুলাভাই ছালেহ আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে প্রাইভেট পড়ার কথা বলে ওই কিশোরী বাসা থেকে বের হয়। পরে একই গ্রামের রিয়াসাদ ও শহীদুল্লাহ নামে দুইজন তাকেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করে, যুবক গ্রেফতার

পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় মিজানুর রহমান সিকদার (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ এপ্রিল) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মিজানুর রহমান সিকদার ওরফে হাতকাটা মিজান নেছারাবাদ উপজেলার আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে। পেশায় কাঠ ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয়রা জানান, নিজের ফেসবুক আইডিতে মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের বিকৃত ছবি পোস্ট করে। বিষয়টিবিস্তারিত পড়ুন
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় আইন করার দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতারা। সেই সঙ্গে সম্প্রতি হেফাজতে ইসলামের আন্দোলন থেকে গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় আয়োজিত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সমাবেশ শীর্ষক এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলমের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সহ-সভাপতি এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক জিহাদুরবিস্তারিত পড়ুন
রাজধানীতে ৪৩ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে জড়িত থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ৪৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (৩১ মার্চ) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়। এসময় মহামারি মোকাবিলায় ভোক্তা ও ব্যবসায়ীগণের মাঝে মাস্ক বিতরণ করে অধিদফতর। এদিন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হয়। রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, রজবীবিস্তারিত পড়ুন
নৌপরিবহন মন্ত্রণালয়ে লঞ্চভাড়া বাড়ানোর প্রস্তাব ৬০ শতাংশ

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনার প্রেক্ষাপটে বাড়ছে লঞ্চভাড়া। বাসের মতো লঞ্চভাড়াও ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনার পর বুধবার (৩১ মার্চ) এ সংক্রান্ত প্রস্তাবের চিঠি নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। এর আগে দুপুরে সচিবালয়ে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী লঞ্চভাড়া বাড়ছে বলে জানান। ভাড়া বাড়ানোর বিষয়টি দু-একদিনের মধ্যে চূড়ান্ত হবেবিস্তারিত পড়ুন
করোনা সংক্রমণ বৃদ্ধি মৌলভীবাজারে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ থাকবে

করোনা সংক্রমণের বৃদ্ধির হারে শীর্ষে রয়েছে মৌলভীবাজার জেলা। এই সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টার পর জেলার সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (৩১ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানতে আমরা গত কয়েকদিন ধরে জেলাব্যাপী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আগামীকাল থেকে আমরা আরও কঠোর হব। সন্ধ্যা ৭টার পর সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দিনের বেলাবিস্তারিত পড়ুন

