শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

করোনা সংক্রমণে সড়ক পরিবহন মালিক সমিতির কাউন্সিল অধিবেশন স্থগিত

করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ৬ এপ্রিল অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে। সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাব কমে এলে সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনের তারিখ জানানো হবে।

নারায়ণগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ছায়েদ (৫৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর ওই দিন রাতেই সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ছায়েদ সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় ডা. মোস্তফা কামালের বাড়ির কেয়ারটেকার।বিস্তারিত পড়ুন

আউটসোর্সিংয়ে নিয়োগে দুর্নীতি দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি বিভিন্ন দফতরে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগের দুর্নীতি দূর করার জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেব্রুয়ারির প্রথম পক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে তিনি তা অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিবের কাছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা প্রস্তাবে বলা হয়, বিভিন্ন সরকারি দফতরের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে আউটসোর্সিংয়ের মাধ্যমেবিস্তারিত পড়ুন

হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল

হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তবে দেশের নাগরিক হিসেবে হেফাজতের নেতাকর্মীদের গণতান্ত্রিক অধিকারে সরকারের দমন-পীড়নের সমালোচনা করে বিএনপি। মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। সারা দেশে বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে তিনি বলেন, হেফাজতের এই কর্মসূচিগুলোর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। সরকার যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার প্রতিবাদবিস্তারিত পড়ুন

স্থগিত করা চার পৌরসভার সাধারণ নির্বাচন কাল

স্থগিত করা চার পৌরসভার সাধারণ নির্বাচন আগামীকাল বুধবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই চার পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। যেসব পৌরসভায় ভোটগ্রহণ হবে- যশোর জেলার যশোর, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার স্থগিত করা ৯ নম্বর সাধারণ ওয়ার্ড, ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও পৌরসভার স্থগিত করা ৭ নম্বর সাধারণ ওয়ার্ড এবং মাদারীপুর জেলার কালকিনি পৌরসভা। এই চার পৌরসভায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। তার আগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সকাল সাড়ে ৭টারবিস্তারিত পড়ুন

মোবাইল ফোন সেবায় দুই দিন বিঘ্ন ঘটতে পারে

দুই দিন মোবাইল ফোন সেবায় সমস্যা হতে পারে। আগামী ১ ও ৮ এপ্রিল রাতে ৮ ঘণ্টা করে মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে। নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের কারণে এটি হতে পারে বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সোমবার (২৯ মার্চ) গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়ে মোবাইল গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সোহেল রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রথমবিস্তারিত পড়ুন

নোয়াখালীতে আ.লীগ নেতার খরচে, এতিম মেয়ের বিয়ের আয়োজন

নোয়াখালীর সেনবাগে এতিম এক মেয়েকে সম্পূর্ণ নিজ খরচে বিয়ে দিলেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাইদুজ্জামান স্বপন। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে আ.লীগ নেতার উপস্থিতিতে তিন লাখ টাকার দেহমোহরে এ বিয়ে সম্পন্ন হয়। কনে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের রিয়াজ উদ্দিন খলিফা বাড়ির মৃত আবদুল হক বাবুলের মেয়ে বিবি রহিমা প্রকাশ রিনা। বর পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামের হারিছ মাস্টার বাড়ির মফিজ উল্লাহ ছেলে মো. জহিরুল ইসলাম। স্থানীয় ৭ নম্বরবিস্তারিত পড়ুন

রাজধানীতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, নিহত ১

রাজধানীতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে অনন্ত (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরের লালকুঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ ঘটনায় সজল আহমেদ (১৬) নামের অপর এক কিশোরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, সোমবার রাতে সূত্রাপুর থানার ফরাশগঞ্জ ঘাটবিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে অনির্দিষ্টকাল আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

রাজবাড়ী জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এবং যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক পারভেজ শাহরিয়ারকে প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকাল আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। সোমবার (২৯ মার্চ) দুপুরে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার সোমসহ আইনজীবীরা জরুরি সভায় এ সিদ্ধান্ত নেন। জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খান মো. জহুরুল হক বলেন, রোববার (২৮ মার্চ) দুপুরে আইনজীবীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আদালত কর্মচারীরা হামলা করে। এতে বেশ কয়েকজন আইনজীবী আহত হন।বিস্তারিত পড়ুন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রক্ত ঝরানোর দায় সরকারের : ফখরুল

বর্তমান সরকারকে স্বাধীনতাবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রক্ত ঝরানোর দায় সরকারকে নিতে হবে। গত কয়েকদিনে সরকারের পেটুয়া বাহিনী দিয়ে জনগণের ওপরে হামলা ও নির্যাতন চালানো হয়েছে। এভাবে সরকার ক্ষমতায় থাকতে পারে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।’ সোমবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা দিবসে মানুষ হত্যা ও পুলিশী হামলার অভিযোগে এইবিস্তারিত পড়ুন