শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রিমান্ড শেষে ছাত্র অধিকারের ৩০ নেতাকর্মী কারাগারে

রাজধানীতে মোদিবিরোধী বিক্ষোভ থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীকে দু’দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন। রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম আকন্দ। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলাম ও তৌফিক শাহরিয়ার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান। একইদিনেবিস্তারিত পড়ুন

কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

দেশের কওমি মাদরাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার সচিবালয়ে করোনা প্রতিরোধে সরকারের নতুন ১৮ দফা নির্দেশনা নিয়ে এ কথা জানান প্রতিমন্ত্রী। দুপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত নির্দেশনার ১০ নম্বরে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। নতুন নির্দেশনায় কওমি মাদরাসাগুলো বন্ধ থাকবেবিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

সিরাজগঞ্জে টাকা ভাগবাটোয়ারা নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৮ মার্চ) রাত থেকে সোমবার (২৯ মার্চ) দুপুর পর্যন্ত পৌর এলাকার চক-কোবদাসপাড়া ও দত্তবাড়ী মহল্লায় সিসি ব্লকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ইউনাইটেড কনসোডিয়ামের মাধ্যমে হুন্ডার প্রজেক্ট (কাজীপুর নৌকাঘাট) এলাকায় সিসি ব্লকের টাকা উত্তোলন করে আসছে বেলাল গংরা। এবার বেলাল গ্রুপকেবিস্তারিত পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে থানায় হামলা-সংঘর্ষ, লাশ উদ্ধার ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হেফাজতে ইসলামের হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর দুটি লাশ উদ্ধার করা হয়েছে। (২৮ মার্চ) রবিবার এই ঘটনা ঘটে। সরাইলে পুরো সড়ক-মহাসড়ক সকাল থেকেই হরতাল-সমর্থক হেফাজতের কর্মী ও তাদের অনুসারীরা নিয়ন্ত্রণ নেন। নিহতরা হলেন- সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামের আলতাব আলী ওরফে আলতু মিয়ার ছেলে হাদিস মিয়া ওরফে কালন মিয়া (২৩) এবং উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের সুফি আলীর ছেলে আল আমীন (১২)। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার আধাবিস্তারিত পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আরো ২২ মে পর্যন্ত বাড়ল

করোনাভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও আগামী ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছুটি চলাকালে নিজেদের ও অন্যদের করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রমও অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতেবিস্তারিত পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯টি গাড়িতে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১টি বাস, ৪টি ট্রাক ও ৪টি কাভাডভ্যান আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রবিবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ও মাদানীনগর এলাকায় পৃথকভাবে গাড়িগুলোতে আগুন দেয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজিবি, র‌্যাব ও পুলিশ যৌথভাবে অ্যাকশানে নেওয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু করলে হরতাল সমর্থকসহ বহিরাগতরা এ আগুন দেয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বাসে আগুন লাগানোর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কলারোয়ার মুরারীকাটিতে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মহানামযজ্ঞ অনুষ্ঠিত

কলারোয়ার পৌর সদরের মুরারীকাটিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের ৮ম প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মুরারীকাটি দক্ষিণপাড়া হরিসভা পূজা মন্ডপ কমিটির আয়োজনে (বৃহস্পতিবার ২৫ মার্চ) সন্ধ্যায় অধিবাস কির্তনের মধ্যে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। শুক্রবার সারাদিন রাত ব্যাপী মহানামসংকীর্তন অনুষ্ঠিত হয়। (শনিবার ২৭ মার্চ) সন্ধ্যায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার ব্যক্তিবর্গ সহ সনাতন ধর্মাবলম্বীরা।

মুন্সিগঞ্জে প্রবাসীর স্ত্রী পরকীয়ার টানে চার মাস ধরে উধাও

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে পরকীয়া প্রেমিকের হাত ধরে চার মাস ধরে উধাও এক দক্ষিণ আফ্রিকা প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় শ্বশুর বাড়ির লোকজন থানায় অভিযোগ করেছেন। তারা এর সুরাহার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু চার মাসেও বাড়ি ফেরাতে পারেননি একসন্তানের জননী ওই গৃহবধূকে। এদিকে স্ত্রী ঘরে ফিরবে বলে প্রবাসে স্বামী ও দেশে শ্বশুর-শাশুড়ি অপেক্ষার প্রহর গুণছেন। জানা গেছে, উপজেলার ভোরন্ডা এলাকার দক্ষিণ আফ্রিকা প্রবাসী মনির বেপারীর স্ত্রী পপি বেগম ২০২০ সালের নভেম্বর মাসে একবিস্তারিত পড়ুন

বগুড়ায় সাড়ে ১৩ হাজার বর্গফুটের জাতীয় পতাকা প্রদর্শন

বগুড়া জিলা স্কুল মাঠে ১৩ হাজার ৫০০ বর্গফুটের বিশাল জাতীয় পতাকা প্রদর্শন করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টায় এই বিশাল পতাকা প্রদর্শন করা হয় বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে। স্বাধীনতার পর এ পর্যন্ত দেশে এটি কাপড়ের তৈরি সর্ববৃহৎ জাতীয় পতাকা বলে দাবি করেছেন আয়োজকেরা। এছাড়া সকাল ১০টায় বগুড়া জিলা স্কুল মাঠে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

অঘোষিত কারফিউ চলছে ঢাকা শহরে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘স্বাধীনতার ৫০ বছরের এই দিনে ঢাকা শহরে অঘোষিত কারফিউ চলছে। সরকার জনগণকে বাদ দিয়েই দিনটি পালন করছে। ৫০ বছর পরও জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ফখরুল বলেন, পাক হানাদার বাহিনীর মতো এখন অবৈধ সরকারের হাতে বন্দী খালেদা জিয়া। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশেরবিস্তারিত পড়ুন