Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঢাকায় মোদি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে ভারতের প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (২৬ মার্চ) সকালে ভারতের প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে মোদিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে তার সম্মানে ২১ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়া হয়। এসময় বিমানবন্দরে দুই প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
গ্রিসে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গ্রিসের এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন করেছে। ৭১-এ গণহত্যার শিকার ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের জন্য দোয়া ও তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচির সূচনা হয়। এরপর, দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। ১৯৭১ এর গণহত্যার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর গণহত্যা দিবসের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা ১৯৭১-এবিস্তারিত পড়ুন
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ভোর ৫ টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধের প্রবেশ করে বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
নিরাপত্তার চাদরে সারাদেশ মোদির সফর ঘিরে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসঙ্গে রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিংয়েও নজর রাখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৫ মার্চ) ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম বলেন‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত ভিভিআইপিদের গমনাগমনেরবিস্তারিত পড়ুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রঘোনা কালুগোট্টা হাজীপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নগরের কোতোয়ালী থানার আসকার দীঘির পাড় এলাকার ডেজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮) ও মো. আকবর (২৫)। রাঙ্গুনিয়া সার্কেল এসপি শামীম আনোয়ার বলেন, ‘চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার কালুগোট্টা নামক স্থানে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরওবিস্তারিত পড়ুন
২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস

আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। রাতের আঁধারে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’ নামের ওই গণহত্যার মাধ্যমে মুক্তিকামী বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু হয় এই রাতে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রাক্কালের এই গণহত্যার দিনটিকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করে আসছে জাতি। আজ থেকে ৫০ বছর আগে, একাত্তরের এই দিনে সারাদেশের মানুষ ছিল স্বাধীনতারবিস্তারিত পড়ুন
পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়ে ইমরান খানকে প্রধানমন্ত্রীর চিঠি

পাকিস্তান দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে পাকিস্তানের জনগণকে শুভেচ্ছাসহ দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইচ্ছা পোষণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মঙ্গলবার ইমরান খানকে লেখা এক চিঠিতে শেখ হাসিনা এ শুভেচ্ছা জানান। চিঠিতে শেখ হাসিনা বলেন, পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। আমার বিশ্বাস, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর ও বৈচিত্র্যময় হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। চিঠিতেবিস্তারিত পড়ুন
গাজীপুরে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা ভাঙ্গা মসজিদ সরকারবাড়ী এলাকায় প্রেমিকাকে ফোনে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বুধবার (২৪ মার্চ) সকাল থেকে ধামাচাপা দেওয়ার জন্য বাড়ির মালিক ইলিয়াস সরকারসহ ৪-৫ জনের একদল গ্রাম্য মাতব্বর ঘটনাটি মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বাড়ীর মালিক ধর্ষণের শিকার কিশোরীসহ পরিবারের সদস্যদের ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে যাওয়ার জন্য হুমকি দেয় বলেও অভিযোগ করেনবিস্তারিত পড়ুন
ঝালকাঠিতে গণধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল-২ আদালত গণধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করেছেন। এই ঘটনায় ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুকন্যার বিবাহ না হওয়া পর্যন্ত আসামিদের সম্পদ থেকে ভরণপোষণের নির্দেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ঝালকাঠি শহরের ষ্ট্যান্ড রোডের মো: ইদ্রিস খলিফার পুত্র মো: রানা (২৭)ও কিস্তাকাঠি এলাকার মো: আউয়ালের পুত্র মো: নাদিম (২৫)। এই আদালতের বিচারক শেখ. মো: তোফায়েল হাসান আসামীদের উপস্থিতিতে বুধবার (২৪বিস্তারিত পড়ুন
করোনায় আক্রান্ত হাজি সেলিম

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম করোনায় আক্রান্ত হয়েছেন। তার একান্ত সহকারী মহীউদ্দিন মাহমুদ বেলাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি জানান, হাজি মো. সেলিম ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন। আশু রোগমুক্তির কামনায় তিনি দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।

