মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝালকাঠিতে গণধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল-২ আদালত গণধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করেছেন। এই ঘটনায় ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুকন্যার বিবাহ না হওয়া পর্যন্ত আসামিদের সম্পদ থেকে ভরণপোষণের নির্দেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ঝালকাঠি শহরের ষ্ট্যান্ড রোডের মো: ইদ্রিস খলিফার পুত্র মো: রানা (২৭)ও কিস্তাকাঠি এলাকার মো: আউয়ালের পুত্র মো: নাদিম (২৫)। এই আদালতের বিচারক শেখ. মো: তোফায়েল হাসান আসামীদের উপস্থিতিতে বুধবার (২৪ মার্চ) রায় ঘোষণা করেন।

জেলা প্রশাসককে ভরনপোষনের বিষয়টি দেখতে বলা হয়েছে।

২০১৪ সালের গত ১২ফেব্রুয়ারী দিবাগত রাত ৯টায় ষ্ট্যান্ড রোডস্থ জনৈক কবির মিয়ার ভাড়াটিয়া মো: রফিক হাওলাদারের কিশোরী কন্যাকে আসামিরা ভাড়াটিয়ার বাসার পিছনে বাগানে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিম অন্তঃসত্ত্বা হলে কিশোরীর মা চারমাস পরে ২০১৪ সালের ১৮ জুন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গৌতম কুমার ঘোষ ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে।

আদালত ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সরকার পক্ষে অতিরিক্ত পিপি আ ফ ম. মোস্তাফিজুর রহমান এবং আসামী পক্ষে আল-আমিন পলাশ ও মিজানুর রহমান মুবিন মামলা পরিচালনা করেন।

একই রকম সংবাদ সমূহ

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা