শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বসত ভিটার উপর দিয়ে বেড়িবাঁধ নির্মাণ, তিন দিনের শো-কজ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের ১১টি ঋষি পরিবারকে কোন ক্ষতিপূরণ না দিয়ে বা পূর্ণবাসনের ব্যবস্থা না করে তাদের বসতভিটার উপর দিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণের চেষ্টার ঘটনায় নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে বিবাদীদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে।

মামলার বাদি সুকুমার দাসসহ সাতজনের স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন শুনানী শেষে মঙ্গলবার আশাশুনি সহকারি জজ আদালতের বিচারক সাবরিনা চৌধুরী এ আদেশ দেন।

মামলার বিবাদীরা হলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহিী প্রকৌশলী, আশাশুনির সেকশান অফিসার ও ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার মহাখালির মেসার্স আহাদ বিল্ডার্স এর স্বত্বাধিকারী প্রকৌশলী আব্দুল আজিজ।

ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ২০ মে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানের আঘাত ও ২২ আগষ্ট জলোচ্ছ্বাসে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কপোতাক্ষ নদের কুড়িকাহুনিয়াসহ বিভিন্ন এলাকার বেড়িবাঁধ ভেঙে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়।

এ সময় ওই এলাকার ১১টি ঋষি পরিবারের চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে ওই সব পরিবারের বসতভিটার উপর দিয়ে বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে গাছপালা কেটে নদীর বালি ভরাট করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা আপত্তি করলেও তাদের কথা রাখেননি সংশ্লিষ্ট ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ওইসব পরিবারের কোন প্রকার ক্ষতিপূরণ না দিয়ে বা পূর্ণবাসনের উদ্যোগ না নিয়েই এ বাঁধ নির্মাণ চালানোর ফলে তাদের রাস্তার বসা ছাড়া উপায় থাকবে না। একপর্যায়ে ওই সব পরিবারের পক্ষ থেকে দু’ বার মানববন্ধন করা করা হয়।

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয় আশাশুনি সেকশান অফিস ঘেরাও এবং মামলা করার। সে অনুযায়ি ১৪ মার্চ আদালতে এ মামলা দায়ের করা হয়।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এড. তপন কুমার কুন্ডু বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শাণোর আদেশ এর বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুলবিস্তারিত পড়ুন

  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা