Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় বঙ্গমাতার ৯২তম জন্মদিন পালন

তালায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় মহিলা সংস্থার দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে ও তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) এঁর তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপাবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে টাউনহল মিটিং অনুষ্ঠিত

কালিগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরূপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকাবার্তা, যোগাযোগ জোরদারকরণ কমিটি, স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে দি হাঙ্গার প্রজেক্ট’র আয়োজনে ইউনিসেফ’র সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ প্রেসক্লাবের ক্লাবের সিনিয়র সহ-সভাপতিবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে প্রশাসনের শোক দিবসের প্রস্তুতি সভা সহ বিভিন্ন কর্মসূচি পালিত

কালিগঞ্জে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় আ’লীগের উদ্যোগে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

কলারোয়ায় আ’লীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৮ আগষ্ট) বিকালে পৌর সভা হলরুমে উভয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। দেশ ও জাতির জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অপরিসীম ত্যাগ, সাহস, সংগ্রাম ও অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করা হয়। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের পরিচালনায়বিস্তারিত পড়ুন
কলারোয়ার অদম্য মেধাবী শিক্ষার্থী সুজিতের অকাল মৃত্যু

কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর অদম্য মেধাবী ছাত্র সব্যসাচী কুমার রায় সুজিত (১৩) কোলকাতার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। সে কলারোয়া উপজেলার রায়টা গ্রামের ও সাতক্ষীরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের হিসাব সহকারী নিমাই চন্দ্র রায়ের কনিষ্ঠ পুত্র। সুজিতের কোচিং শিক্ষক আবুল কাসেম জানান, গত কয়েকদিন আগে সুজিত বুকে ব্যাথা ও জ্বর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে গত চার দিন আগে কোলকাতার একটি হাসপাতালেবিস্তারিত পড়ুন
মণিরামপুরে অনুমোদন ছাড়া সার বিক্রি, দু’দোকানিকে জরিমানা

যশোরের মণিরামপুরে কৃষি সম্প্রসারণ দপ্তরের অনুমতি না নিয়ে সার বিক্রিসহ কয়েকটি অভিযোগে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (০৭ আগস্ট) দুপুরে উপজেলার টেংরামারী ও জালালপুর বাজারে অভিযান চালিয়ে দোকান দুটির মালিককে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ পারভিন, উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় দাস, দর্পন বিশ্বাস, খেদাপাড়া ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলন হোসেন উপস্থিত ছিলেন। উপসহকারীবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে ভাদড়া কে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে ২–১গোলে ভাদড়া কে হারিয়েছে স্বাগতিক ফুটবল একাদশ। রবিবার (৭ আগষ্ট)বিকালে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে, স্বাগতিক কেঁড়াগাছি সোনা মাটি যুব সংঘ বনাম ভাদড়ার মধ্যেকার খেলায় গোলশূন্য নিয়ে উভয় দল মধ্যবিরতিতে যায়। বিরতির পর খেলা শুরুর ৫ মিনিটে ভাদড়া ফুটবল একাদশের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় তুহিন একটি গোল করে, ১২ মিনিটে কেঁড়াগাছি ৮নং জার্সিধারী খেলোয়ার ফাহিম গোল করে সমতা ফেরান। ২৫মিনিটে কেঁড়াগাছির ১০নং জার্সিধারী খেলোয়ার ইউছুপ গোলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাল্যবিবাহ আয়োজনের অপরাধে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারদন্ড

কলারোয়ায় নাতনীকে বাল্যবিবাহের আয়োজনকালে নানাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। আদালত সূত্রে জানা যায়, রবিবার(৭ আগষ্ট) বেলা দেড়টার দিকে কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে আদালত পরিচালনা করা হয়। বোয়ালিয়া গ্রামের আমিনুর রহমানের(৬০) নাতনী ও প্রবাসী আব্দুল আলীম ও প্রবাসী সুরাইয়া খাতুনের মেয়ে বোয়ালিয়া দাখিল মাদ্রাসার ৮ ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীকে বাল্যবিবাহ আয়োজনের বিষয়টি গোপন সূত্রে জানতে পেরেবিস্তারিত পড়ুন
বেনাপোল বন্দরে পণ্য আমদানিতে অভাবনীয় গতি ফিরেছে

পশ্চিমবঙ্গে ‘অনলাইন ¯øট বুকিং সিস্টেম’ চালু হওয়ায় বেনাপোল বন্দরে পণ্য আমদানিতে অভাবনীয় গতি এসেছে। আগে আমদানি পণ্য দেশে প্রবেশ করতে পেট্রাপোলে ৩০ থেকে ৪০ দিন অপেক্ষা করতে হতো। গুণতে হতো বাড়তি ডিটেনশন চার্জ ও গোডাউন ভাড়া। আমদানিকারকদের মতে, এই খাতে বছরে বাড়তি ব্যয় হতো প্রায় হাজার কোটি টাকা। এখন ৩ দিনেই পেট্রাপোল থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করছে ভারতীয় পণ্যবাহী ট্রাক। ফলে দ্রæততম সময়ে পণ্য আমদানির পাশাপাশি সাশ্রয় হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পৌর আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

কলারোয়া পৌর আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। এ সময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, আ’লীগ নেতা কপাই সাধারনবিস্তারিত পড়ুন

