শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ’লীগের উদ্যোগে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

কলারোয়ায় আ’লীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৮ আগষ্ট) বিকালে পৌর সভা হলরুমে উভয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। দেশ ও জাতির জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অপরিসীম ত্যাগ, সাহস, সংগ্রাম ও অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করা হয়।

উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা প্রধান শিক্ষক আজিজুর রহমান, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, কাউন্সিলর আকিমুদ্দীন আকি, মহিলা আ’লীগ নেত্রী কাউন্সিলর দিতি খাতুন, কাউন্সিলর ফারহানা হোসেন, মহিলা আ’লীগ নেত্রী ইউপি সদস্য রহিমা বেগম কাজল সহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাধারন সম্পাদক সহ নেতা-কর্মীবৃন্দ।

সভায় আগামী ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচি পালন শেষে ইউনিয়ন ভিত্তিক আওয়ামীগের উদ্যোগে কাঙ্গালী ভোজের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। সব শেষে সভায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১