শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আশাশুনির পাইথালীতে বাড়ির সদস্যদের অজ্ঞান করে দুঃসাহসিক চুরি

আশাশুনিতে চেতনা নাশক দ্রব্য স্প্রে করে বাড়ির সদস্যদেরকে অজ্ঞান করে জানালার গ্রীল খুলে নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার ৬ আগষ্ট দিবাগত রাতে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের মৃত ছবির সরদারের ছেলে অবসর প্রাপ্ত শিক্ষক মইন উদ্দিন সরদার (৬৮) শুক্রবার রাতের খাবার খেয়ে রাত্র ৯ টার দিকে পাকা দ্বিতলা বিল্ডিং এর নিচের বারান্দায় স্বস্ত্রীক ঘুমিয়ে পড়েন। তাদের ছেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম‍্যাচে স্বাগতিকদের জয়

কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম‍্যাচে ৫–২গোলে সদরের চুপড়িয়া ফুটবল একাদশ কে হারিয়েছে স্বাগতিকরা। শনিবার বিকালে স্হানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি বনাম চুপড়িয়ার মধ‍্যকার খেলা শুরুর ৭মিনিটে চুপড়িয়াএকটি গোল করে,১১মিনিটে কেড়াগাছির শরিফুল গোল করে সমতা ফেরান,১৫ মিনিটে শাহারুল গোল করে ব‍্যাবধান বাড়িয়ে বিরতীতে যায়। বিরতির পর ১৩মিনিটে শরিফুল আবার গোল করে ১৬ মিনিটে শাহারুল গোল করে ব‍্যাবধান বাড়ান। ২১মিনিটে চুপড়িয়ার কামরুল একটি গোল করে, ২৭ মিনিটে কেড়াগাছির ইউছুপ গোল করে বড় ব‍্যিবধানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরায় জ্বালানি তেলের মুল্যবৃদ্ধিতে পণ্য ও গণপরিবহনে বেশি ভাড়া আদায়

জ্বালানী তেলের মুল্যবৃদ্ধিতে পণ্য পরিবহনে প্রভাব পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। শনিবার দুপুর দেড়টার পর পুন:নির্ধারিত অস্থায়ী ভাড়ায় ভোমরা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাক ছেড়ে গেছে। এদিকে, দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়ায় চলাচল করছে। অপরদিকে,বাস স্বল্পতা ও বেশি ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সূত্রে জানা যায়, প্রতিদিন ৩ থেকে ৪শ’ ট্রাক ভোমরা বন্দর থেকে পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। এছাড়া ঢাকা,বগুড়া ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে জেলা প্রশাসন একাদশের জয়

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ আগস্ট) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

ভোমরায় সাদ্দামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

ভোমরা ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশনের সদস্য সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ চাঁদাবাজীর দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় ভোমরা বন্দর এলাকায় ডাম্পার চালকদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ভোমরার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবাদুল ইসলাম গাজীর সভাপতিত্বে ও আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম। বক্তব্য দেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং- ৮৬)বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের হারিয়েছে বাশদহা

কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে ৩–২গোলে স্বাগতিকদের হারিয়েছে বাশদহা ফুটবল একাদশ। শুক্রবার (৫ আগষ্ট)বিকালে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে, স্বাগতিক কেঁড়াগাছি সোনা মাটি যুব সংঘ বনাম বাশদহা ফুটবল একাদশের মধ্যকার খেলা শুরুর১১ মিনিটে কেঁড়াগাছির ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাকিব একটি গোল করে দলকে এগিয়ে নেয়, ১৮ মিনিটে কেঁড়াগাছির ৩০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহারুল আরো একটি গোল করে, গোলের ব্যবধান বাড়িয়ে মধ্যবিরতিতে যায়। বিরতির পর খেলা শুরুর ৫ ও ১৭ মিনিটে বাঁশদহাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার থানাঘাটায় পীর শাহ মিয়া সাহেবের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সাতক্ষীরা সদরের থানাঘাটা পীর শাহ মিয়া সাহেবের সম্পত্তি রক্ষা কমিটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই শুক্রবার জুম্মা বাদ থানাঘাটা পীর শাহ মিয়া সাহেব মাদ্রাসা ও এতিমখানা চত্বরে পীর শাহ মিয়া সাহেবের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন থানাঘাটা পীর শাহ মিয়া সাহেবের সম্পত্তি রক্ষা কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম। থানাঘাটা পীর শাহ মিয়া সাহেবের সম্পত্তি রক্ষা কমিটির সাধারণবিস্তারিত পড়ুন

দেবহাটায় ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ

দেবহাটায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ভূমিহীনদের খাসজমি ও পাকা ঘর পাওয়ার দাবিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অসহায় হতদরিদ্র ভূমিহীনদের একটু মাথা গোজার ঠাঁই করে দিতে মুজিব শতবর্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে একটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

কলারোয়ায় অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে বিভিন্ন রোগে আক্রান্ত এক শিশু সহ অসহায় ৩ রোগীকে চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার(৩ আগষ্ট) বিকালে পৌর সদরে সংঘের অস্থায়ী কার্যালয়ে ওই আর্থিক সহযোগীতা প্রদান করা হয়। সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিকের সার্বিক সহযোগীতায় অর্থ প্রদান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কপাই সাধারনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নতুন এসপি কাজী মনিরুজ্জামান

সাতক্ষীরার নতুন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপি এম বার)। বুধবার (৩ আগষ্ট) সাতক্ষীরাসহ দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব দিয়েছে বাংলাদেশ পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। এসব জেলার আগের এসপিদের নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। নতুন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত সাতক্ষীরা গড়তে নিরলস ভাবে কাজ করবেন তিনি। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। তিনি বলেন,বিস্তারিত পড়ুন