শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

কলারোয়ায় অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে বিভিন্ন রোগে আক্রান্ত এক শিশু সহ অসহায় ৩ রোগীকে চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার(৩ আগষ্ট) বিকালে পৌর সদরে সংঘের অস্থায়ী কার্যালয়ে ওই আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।

সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিকের সার্বিক সহযোগীতায় অর্থ প্রদান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাবেক ছাত্রলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত খান টুন্টু, সংঘের সভাপতি আফজাল ফোয়াদ অভি, সাধারন সম্পাদক ( ভারপ্রাপ্ত) ইমদাদুল হক মিলন, জালালাবাদ ইউনিয়ন সভাপতি আজমল হোসেন সহ সংঘের কর্মকর্তা, সদস্য ও সূধিবৃন্দ। উল্লেখ্য, পৌর সদরের গদখালী গ্রামের পারিবারিক অশান্তির জেরে উদ্দেশ্য মূলকভাবে চোখে আঘাত করে শিশু আলিফ ফারহান (৭বঃ) ‘র নষ্ট হওয়া ডান চোখের চিকিৎসা, গোপীনাথপুর গ্রামের অসহায় তাসলিমা খাতুন (৫৫)’র টিউমার অপারেশন ও দুঃস্থ তুলশিডাঙ্গা গ্রামের জেসমিন নাহার(২৬) ‘ লিভারের সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসা সেবায় মানবিক সহায়তায় ১৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারী সমাজ সেবক নাজমা বেগম, চোখ নষ্ট হয়ে যাওয়া শিশুর অসহায় পিতা মহিউদ্দীন তপু।

উপকারভোগীগণ চিকিৎসা সেবায় আর্থিক সহাযোগীতা পেয়ে প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মন্ডলী ও সম্মানিত সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু