শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরায় জ্বালানি তেলের মুল্যবৃদ্ধিতে পণ্য ও গণপরিবহনে বেশি ভাড়া আদায়

জ্বালানী তেলের মুল্যবৃদ্ধিতে পণ্য পরিবহনে প্রভাব পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। শনিবার দুপুর দেড়টার পর পুন:নির্ধারিত অস্থায়ী ভাড়ায় ভোমরা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাক ছেড়ে গেছে। এদিকে, দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়ায় চলাচল করছে। অপরদিকে,বাস স্বল্পতা ও বেশি ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সূত্রে জানা যায়, প্রতিদিন ৩ থেকে ৪শ’ ট্রাক ভোমরা বন্দর থেকে পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। এছাড়া ঢাকা,বগুড়া ও চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য নিয়ে কিছু ট্রাক ভোমরা স্থলবন্দরে আসে। তবে শুক্রবার রাতে জ¦ালানির দাম বেড়ে যাওয়ায় দুপুর পর্যন্ত কোন ট্রাক ভোমরা স্থলবন্দরে আসেনি। একইভাবে কোন ট্রাক পণ্য নিয়ে ভোমরা স্থলবন্দর ছেড়ে যায়নি। দুপুরের পরে অস্থায়ীভাবে বাড়তি ভাড়ায় ট্রাক চলাচল শুরু হয়েছে।

এবিষয়ে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোট সমবায় সমিতির সভাপতি ফিরোজ হোসেন বলেন,ডিজেলের দাম বাড়ার কারণে আগের ভাড়ার সাথে ২ থেকে ৩ হাজার টাকা যোগ করে ট্রাকের ভাড়া নেওয়া হচ্ছে। বিকেলে সরকারি হার জানলে সেই অনুযায়ী ভাড়া নেওয়া হবে।

ভোমরা স্থলবন্দর সূত্রে জানা গেছে, ভোমরা থেকে ঢাকায় গড়পড়তায় ট্রাক ভাড়া ছিল ২০ হাজার টাকা। জ¦ালানী তেলের মুল্যবৃদ্ধির পর আজকে সেই ভাড়া নেওয়া হচ্ছে ২২ হাজার টাকা। অন্যদিকে ভোমরা থেকে সিলেটে ট্রাক ভাড়া ছিল ৩০ হাজার টাকা। আজকে ভাড়া নেওয়া হচ্ছে ৩৩ হাজার টাকা।
এদিকে,অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিয়ে গণপরিবহন চলছে। এনিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে।
সাতক্ষীরা থেকে খুলনার যাত্রী আবু সালেক বলেন,একশ’ টাকার ভাড়া দেড়শ’ টাকা আদায় করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ছাইফুল করিম সাবু বলেন, সাতক্ষীরা-খুলনা ও সাতক্ষীরা-যশোর রুটসহ জেলার সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকালের দিকে ভাড়া নিয়ে দ্বিধায় গণপরিবহনের কিছুটা স্বল্পতা ছিল।

ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, যশোর ও খুলনায় ২০/৩০ টাকা বাড়তি ভাড়া নিয়ে বাস চলাচল করেছে।
ঢাকাগামী পরিবহন ১শ’ থেকে দেড়শ’ টাকা বেশি ভাড়ায় চলাচল করছে বলে পরিবহন সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান