Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভাগ্য পরিবর্তনে বিদেশ যেতে যেয়ে লাশ হয়ে ফিরলেন কলারোয়ার মনি

ভাগ্যান্বেষণে বিদেশ যাত্রা করেছিলেন কলারোয়া হাসপাতাল সড়কের বাসিন্দা মনিরউদ্দিন(মনি) (৪৫)। তার পিতার নাম মরহুম নাজিমুদ্দিন ড্রাইভার। ইউরোপের কোনো দেশে পা রাখতে গত ঈদের সপ্তাহ খানেক আগে বাড়ি থেকে বের হন তিনি। দালালের হাত ধরে প্রথমে পৌঁছান আরব আমিরাতের দুবাইয়ে। কথা ছিলো সেখানে দিন পাঁচেকের যাত্রা বিরতি শেষে রওয়ানা দিবেন সাইপ্রাসের উদ্দেশ্যে। কিন্তু ভাগ্য সদয় হয়নি তার প্রতি। দুবাইয়ে অবস্থানকালীন গত ১৩ জুলাই আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন তিনি। তার সতীর্থ অন্য সফরসাথীরাবিস্তারিত পড়ুন
উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারে জরুরী পদক্ষেপ গ্রহণের দাবি নাগরিক প্রতিনিধিদের

উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে সুন্দরবনের পাশ্ববর্তী দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে (খুলনা-সাতক্ষীরা-বাগেরহাট) জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। একের পর এক ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দূর্যোগে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেখানকার বেড়িবাঁধ। ফলে স্বাভাবিক জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হচ্ছে। সম্প্রতি সাতক্ষীরা জেলার শ্যামনগর ও খুলনা জেলার কয়রা উপজেলাসহ উপকূলের বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙ্গে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছেবিস্তারিত পড়ুন
কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ২৪ জুলাই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, কেশবপুর উপজেলাবিস্তারিত পড়ুন
কেশবপুর পৌর বিএনপি’র কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কেশবপুর পৌর বিএনপি’র কমিটির বিরুদ্ধে পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবুর নেতৃত্বে শুক্রবার বিকালে কেশবপুর ডিগ্রী কলেজের হলরুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বাবুর নেতৃত্বে প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, জেলা ও কেশবপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাচারিতা ও অগনতান্ত্রিক উপায়ে অর্থের বিনিময়ে ভোট বিহীন পৌর বিএনপি’র পকেট কমিটি বাস্তবায়ন করা হয়েছে। এসময় পৌর কাউন্সিলর আবজাল হোসেন বাবু বলেন হামলা-মামলার শিকার ত্যাগী নেতাকর্মীরা যদি কমিটির নেতৃত্বে না আসেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে আলোচনা সভা, ও পুরস্কার বিতরণ

“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সাতক্ষীরা’র বাস্তবায়নে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং মৎস্য পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২২’র উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য পুরস্কার প্রদান

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২২’র উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে৷ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ( ২৪ জুলাই) সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন-২২’ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তেন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডলের স্বাগত বক্তব্য শেষ সভায় অতিথি হিসাবে বক্তব্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে-২২’ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার( ২৩ জুলাই) সকাল ১০ টায় সভাটি অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন-২২’ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তেন অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল,বিস্তারিত পড়ুন
নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলায় ঘটনায় বিএনপি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন

নড়াইলের দিঘলিয়ার সাহাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলায় ঘটনায় বিএনপি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার (২৩ জুলাই) দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিএনপির পক্ষ থেকে ৫টি পরিবারকে ১০ হাজার করে টাকা এবং দু’টি মন্দিরে ২০ হাজার টাকা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেত্রী ফাহিমা নাসরিন মুন্নি, নিপূনবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আশাশুনির বড়দলে গ্রামীণ ও দুঃস্থ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দূর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার দক্ষিণ বড়দল কমিউনিটি ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উন্নয়ন প্রচেষ্টার যৌথ আয়োজনে পিকেএসএফ ও এফসিডিও এর সার্বিক সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপন বিশ্বাস, ডা. মোস্তফা নাহিয়ান হাবিব, ডা. কৃষ্ণা বসাক, ডা. মিনাক কুমার বিশ্বাস প্রমুখ। ক্যাম্পে মোট ২১০ জন রোগী সেবাবিস্তারিত পড়ুন
আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা প্রশাসন। শনিবার সকাল ১০টায় আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। তিনি বলেন-২০২১-২২ অর্থ বছরে আশাশুনির বিভিন্ন জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় ০.৫০৪ মে.টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলার মোট ৫০০ মৎস্যজীবি ও মৎস্যচাষীকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। মৎস্য দপ্তর থেকে ৪০০ জন নতুন পুরানো মৎস্যচাষী-মৎস্যজীবি ওবিস্তারিত পড়ুন

