Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনির বড়দলে তাসলিমা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আশাশুনির বড়দলে ভূমিহীন বিধবা তাসলিমা ও তার গর্ব জাতক সন্তান হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকাল ৪ ঘটিকায় বড়দল ইউনিয়ন ভূমিহীন সমিতি ও মধ্যম বড়দল গ্রামবাসীর আয়োজনে মধ্যম বড়দল গাজীপাড়া সড়কে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বড়দল ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রেজাউল করিম। প্রতাপনগর ইউনিয়ন ভূমিহীন সমিতির সমিতির সভাপতি মিজানুর রহমান মিজানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের বিশেষ সভা অনুষ্ঠিত

কলারোয়ায় ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘ’র আয়োজনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ২৩ জুলাই) বিকালে পৌর বাজারস্থ সংঘের অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে উপদেষ্টা মন্ডলীতে ৩ জন বিশিষ্ঠ জনকে উপদেষ্টা হিসাবে সংযুক্ত, বিদেশ গমন ইচ্ছুক সংগঠনের সাধারন সম্পাদককে বিদায় সংবর্ধনা, সংঘের কার্যক্রম পরিচালনায় নব নির্বাচিত ভারপ্রাপ্ত সাধারন সম্পাদককে দায়িত্ব হস্তান্তর ও সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসীবিস্তারিত পড়ুন
শার্শায় মাছের ঘেরে বিষ ট্যাবলেট ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আহম্মদ আলী গাজী নামের এক মাছ চাষির ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে ১০লক্ষ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের পানবুড়িয়া গ্রামে। এব্যাপারে শার্শা থানা পুলিশকে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী। জানা গেছে, যশোরের শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের মৃত মান্দার গাজির ছেলে আহম্মদ আলী গাজি দীর্ঘ দিন যাবৎ নাভারন সাতক্ষীরা সড়কের কুচেমুড়া নামক স্থানে ১০ বিঘা এরিয়া জমি লিজ নিয়ে মাছ চাষ করেবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় স্ত্রীর ধাক্কায় স্বামীর প্রান গেল

যশোরের শার্শার বাগআঁচড়ায় স্বামীর মারধরের সময় স্ত্রীর ধাক্কায় ঘরে থাকা আলমারীর গ্লাস বুকে ঢুকে স্বামী শাহিন হোসেন (২৫) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী খাদিজা খাতুন (২০)কে আটক করেছে শার্শা থানা পুলিশ। বুধবার (২০ জুলাই) উপজেলার সোনাতনকাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শাহিন সোনাতনকাটি গ্রামের জিয়াদ আলীর ছেলে। প্রতক্ষ্যদর্শী ও পারিবারিক সুত্রে জানা যায়, শাহিন ছিলেন একজন মাদকসেবী। মাদকসেবন করে প্রায় স্ত্রী খাদিজা খাতুনকে মারধর করতো। ঘটনার দিন তাদের মধ্যে কথাবিস্তারিত পড়ুন
বেনাপোলে ৩০ হাজার ইউএস ডলারসহ নারী আটক

বেনাপোল চেকপোস্ট প্যাসেন্ঞ্জার টার্মিনাল এলাকা থেকে ৩০ হাজার আমেরিকান (ইউ এস) ডলারসহ জেরিন সুলতানা (৩৮) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বেনাপোল বন্দরের প্যাসেন্ঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জেরিন সুলতানা সাভার থানার আশুলিয়া এলাকার নাজিম উদ্দিন এর মেয়ে। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদে জানতে পারি এক নারী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে পাসপোর্টবিস্তারিত পড়ুন
কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মতবিনিময় অনুষ্ঠিত

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে হোমিওপ্যাথিক চিকিৎসকদের সাথে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার বর্তমান পরিস্থিতিতে করণীয় শীর্ষক মতবিনিময় ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১১ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটরিয়ামে অনুষ্ঠিত ঐ মতবিনিময় ও চা চক্রে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক। প্রভাষক ডা. হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবু নসর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার হাওয়াল খালি ফুটবল টুর্নামেন্টে জামতলার জয়

সাতক্ষীরা সদরের হাওয়ালখালী শহীদ হাফিজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডেের শেষ খেলায়, সাতক্ষীরার ভাদড়া ফুটবল একাদশকে হারিয়ে যশোরের জামতলা জয় লাভ করেছে। সোমবার বিকেলে স্থানীয় ফুটবল মাঠে, শহীদ হাফিজ স্মৃতি সংঘের আয়োজনে,সাতক্ষীরার ভাদড়া বনাম জামতলার মধ্যকার খেলা শুরুর১৫ মিনিটে ভাদড়া ফুটবল একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাহেদ একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয় অধ্যায়ে খেলা শুরুর ১৮ মিনিটে জামতলা ফুটবল একাদশের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাবিবুরবিস্তারিত পড়ুন
শিল্পপতি শেখ আকিজ উদ্দিন’র স্ত্রীর মৃত্যু

আকিজ গ্রুপ-এর প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের সহধমির্ণী ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন এবং যশোর-১ (শার্শা)’র সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন’র আম্মা সকিনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে সকিনা খাতুনের বয়স হয়েছিল ৮৩ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বাদ যোহর রাজধনীর মগবাজারে অবিস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে মরহুমারবিস্তারিত পড়ুন
মনিরামপুরের হানুয়ায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সহকারি শিক্ষা অফিসার

মণিরামপুর উপজেলার হানুয়ার পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ নাজমুল হাসান। সোমবার (১৮ জুলাই-২০২২) সকালে তিনি আকস্মিক এ বিদ্যালয়ে পরিদর্শনে আসেন। তিনি উক্ত বিদ্যালয় পরিদর্শন শেষে দৈনিক সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি ও গৃহ প্রদান প্রচারের জন্য কলারোয়ায় মতবিনিময় সভা

প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি ও গৃহ প্রদান উদ্বোধন অনুষ্ঠান প্রচারের জন্য কলারোয়ায় মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীনও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান বহুল প্রচারের জন্য মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারবিস্তারিত পড়ুন

