বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিল্পপতি শেখ আকিজ উদ্দিন’র স্ত্রীর মৃত্যু

আকিজ গ্রুপ-এর প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের সহধমির্ণী ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন এবং যশোর-১ (শার্শা)’র সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন’র আম্মা সকিনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে সকিনা খাতুনের বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বাদ যোহর রাজধনীর মগবাজারে অবিস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে যশোর পুলেরহাটে ২য় জানাজা, বাদ আছর শার্শা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ৩য় জানাজা এবং গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে ৪র্থ জানাজা শেষে মরহুম শেখ আকিজ উদ্দিনের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

সকিনা খাতুন তিন ছেলে ও দুই কন্যা সন্তানের জননী ছিলেন। বড় ছেলে ডা. শেখ মহিউদ্দিন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মেঝ ছেলে শেখ মমিনের ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়েসে মৃত্যুবরণ করেন এবং ছোট ছেলে শেখ আফিল উদ্দিন যশোর-১ আসনের সংসদ সদস্য।

শার্শায় জানাজা নামাজে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, যশোর জেলা যুবলীগের সভাপতি রেন্টু চাকলাদার, নাভারন সার্কেলের সিনিয়র এএসপি জুয়েল ইমরান ও দৈনিক স্পন্দন পত্রিকার সহকারী সম্পাদক মাহবুব আলম লাভলুসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক