শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আকাশ সাহা ৩ দিনের রিমান্ডে

নড়াইলে ধর্ম অবমাননা অভিযুক্ত ৩ দিনের রিমান্ডে। ফেসবুক পোস্টে ‘ধর্ম অবমাননার’ অভিযোগের মামলায় গ্রেফতার হওয়া আকাশ সাহাকে (২১) তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার (১৭ জুলাই) বিকেলে লোহাগড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম এর আদালত রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই মাকফুর রহমান ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শনিবার (১৬ জুলাই) রাতে খুলনা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।বিস্তারিত পড়ুন

কেশবপুর পাইলট কলেজিয়েট স্কুলের এসএসসি ২০০০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

যশোরের কেশবপুর পাইলট কলেজিয়েট স্কুলের এসএসসি ২০০০ ব্যাচের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল দিনব্যাপী বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ২০০০ ব্যাচের ছাত্র সুমন ঘোষের সভাপতিত্বে ও অপর ছাত্র হুমায়ূন কবির সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাবেদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বর্তমান অধ্যক্ষ আছাদুজ্জামান, ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক প্রবীর সরকার, সহকারি অধ্যাপক মশিউর রহমান, প্রভাষক শংকর কুমার রায়, সহকারি শিক্ষক ইকবাল হোসেন, সাবেক শিক্ষক আকতার হোসেন,বিস্তারিত পড়ুন

কেশবপুরে আলীয়া মাদ্রাসার শিক্ষার গুনগত মান উন্নয়নে করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর বাহরুল উলুম কামিল মাদ্রাসার গভনিং বডির সদস্যবৃন্দের পরিচিতি সভা, মৃত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণ সভা, শিক্ষার গুনগত মান উন্নয়নে করণীয় বিষয়ক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ১৬ জুলাই সকালে মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এসবিস্তারিত পড়ুন

নড়াইলে মহানবী (সা:)কে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য, বাবা আটক

নড়াইলে মহানবী (সা:)কে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য, বাবা আটক। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়া এলাকায় কলেজছাত্র আকাশ সাহা ফেসবুকে মহানবীকে (সা:) নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ জুলাই) জুম্মার নামাজের পর বিষয়টি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুদ্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। ওইদিন বিকেল থেকে উত্তেজনা আরো বাড়তে থাকে। এদিকে ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে স্থানীয় লোকজন ৪-৫ টি বাড়িঘর এবং দিঘলিয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়ায় জনসাধারনের উদ্যোগে রাস্তা সংস্কার

কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী দেয়াড়া গ্রামের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেনের বাড়ীর মোড় হতে কর্মকার পাড়া অভিমুখে জরাজীর্ণ রাস্তাটি নতুনভাবে সংস্কার করছেন স্থানীয় জনসাধারণ। গত কয়েকদিন যাবৎ স্থানীয় কিছু ব্যক্তির অর্থায়নে উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় সংস্কার কাজ শুরু করা হয়েছে। এলাকাবাসী জানান, প্রায় পনেরো বছর আগে এই রাস্তাটি ইটের সলিং দ্বারা সংস্কার করা হয়েছিল। এই রাস্তাটি গ্রামের জনসাধারণের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইবিস্তারিত পড়ুন

তালায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা তালা উপজেলা শাখার উদ্যোগে সরকারী দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তালা প্রেসক্লাব মোড়ে তালা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ঘোষ স্বরজিৎ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবিস্তারিত পড়ুন

নড়াইলে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা সেই অধ্যক্ষ স্বপনকে ফুলের মালা দিয়ে বরণের প্রস্তুতি

নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ফুলের মালা দিয়ে বরণের প্রস্তুতি। নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার ২৮ দিন পর রোববার (১৭ জুলাই) থেকে কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী শুক্রবার (১৫ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার (১৩ জুলাই) বিকেলে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় রোববার কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে। গত ১৮ জুন কলেজেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রিমিয়ার ছাত্র সংঘের বর্ধিত সভা অনুষ্ঠিত

কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৬ জুলাই) বিকাল ৫ টায় পৌর সভার চাউল বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসি এস,এম আলতাফ হোসেন লাল্টু ও সংঘের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসি শরিফুল ইসলাম বিকু মল্লিক সহ সকল শুভাকাঙ্খীকে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সংঘের সভাপতি আফজাল ফোয়াদ অভি’র সভাপতিত্বে সভায় আলোচনায় অংশগ্রহন করেন ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কলারোয়া হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ -যুব ঐক্য পরিষদ -ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে ধমীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সরকারি দলের নিবাচনী প্রতিশ্রুতির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই জুলাই শনিবার সারাদেশের ন্যায় বিকাল ৩.৩০ ঘটিকার সময় উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নিজস্ব কার্যলয় হতে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং প্রধান প্রধান শহর প্রদিক্ষন করে উপজেলা বঙ্গবন্ধু সৃতি স্তবের সামনে সমাবেশ বক্তব্যর মধ্যে দিয়ে সমাপনী হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৩’শ ৮২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) মধ্যরাতে সদর উপজেলার ঘোনা ইউনিয়ন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক গোলাম মোস্তফা (৬০) ভারুখালি গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে সদর থানাধীন ঘোনা ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে গোলাম মোস্তফা কেবিস্তারিত পড়ুন