বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দেয়াড়ায় জনসাধারনের উদ্যোগে রাস্তা সংস্কার

কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী দেয়াড়া গ্রামের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেনের বাড়ীর মোড় হতে কর্মকার পাড়া অভিমুখে জরাজীর্ণ রাস্তাটি নতুনভাবে সংস্কার করছেন স্থানীয় জনসাধারণ।

গত কয়েকদিন যাবৎ স্থানীয় কিছু ব্যক্তির অর্থায়নে উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় সংস্কার কাজ শুরু করা হয়েছে। এলাকাবাসী জানান, প্রায় পনেরো বছর আগে এই রাস্তাটি ইটের সলিং দ্বারা সংস্কার করা হয়েছিল। এই রাস্তাটি গ্রামের জনসাধারণের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসায় যাতায়াত করে।

কিন্তু রাস্তার অবস্থা এত খারাপ যে, সেখানে যাতায়াত করতে যেয়ে প্রতিনিয়ত ঘটছে বড় ধরনের দূর্ঘটনা। রাস্তার ধারে পুকুর থাকায় বৃষ্টির পানিতে মাটি সরে যেয়ে রাস্তা পুকুরের ভেতর চলে গেছে। ফলে এলাকার মানুষ নানা সমস্যায় পড়েন। এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় এলাকার মানুষের মুখে স্বস্তির ছাঁপ লক্ষ করা গেছে। রাস্তাটি সংস্কার হলে সহজেই মটরসাইকেল, ভ্যান, সাইকেল ও ছোট ছোট যানবাহন চলাচল করতে পারবে। তবে সরকারী উদ্যোগে রাস্তাটি পাকাকরণ না করলে, আবারও রাস্তাটি কিছুদিন না যেতেই চলাচলের অযোগ্য হয়ে যাবে বলে মনে করেন এলাকার জনসাধারণ। এ ব্যাপারে স্থানীয় জনসাধারণ জানান, আমরা এই গ্রামের সন্তান। আমরা সকলের সহযোগিতায় রাস্তাটি সংস্কার করে সকলের জন্য উন্মুক্ত করতে পারলেই আমাদের এ কাজটি সার্থক হবে।

গ্রামের সন্তান হিসেবে এলাকার উন্নয়নের কাজে থাকতে পারাটাও আমাদের ভাগ্যের ব্যাপার। ইতিমধ্যে সকলের সহযোগিতায় কলারোয়া উপজেলার সবচেয়ে বৃহৎ দেয়াড়া ঈদগাহ ময়দান পাকাকরণ সম্পন্ন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!