শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ট্রেনের শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা

প্রতিটি ট্রেনই অতিরিক্ত যাত্রীসহ কমলাপুর স্টেশনে প্রবেশ করছে। অন্যদিকে ঈদের পরে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। কিন্তু অধিকাংশ ট্রেনে শিডিউল বিপর্যয় হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে যাত্রীরা। নীলসাগর এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে কমলাপুর ছাড়ার কথা থাকলেও পৌনে ১০টাতেও স্টেশনে পৌঁছায়নি। এছাড়া রংপুর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস দেরিতে ছাড়বে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি দেরি করেছে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি গতকাল(শুক্রবার) রাত ১০ টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি দেরিতেবিস্তারিত পড়ুন

মণিরামপুরে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে হাবিবা খাতুন (১২) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই-২০২২) পুলিশ ওই লাশ উদ্ধার করে। হাবিবা খাতুন মণিরামপুর উপজেলার গয়েশপুর গ্রামের সোহরাব হোসেনের মেয়ে। সে কালারহাট আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিলো। মণিরামপুর থানার এসআই আল ইমরান বলেন- গত বৃহস্পতিবার (১৪ জুলাই-২০২২) রাতে হাবিবা নিজ কক্ষের আড়ার সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বজনেরা টের পেয়ে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পথেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ইমরান হোসেনের পিতা আর নেই

কলারোয়ার কয়লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের পিতা শেখ আকরাম হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন। শুক্রবার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সদস্য ছিলেন। আশির দশকে তিনি ডাকসাইটে ফুটবলার ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার ক্রম অবনতি হতে থাকায়বিস্তারিত পড়ুন

আশাশুনির প্রতাপনগরে রাকিব এখন পরিবারের বোঝা

আশাশুনি উপজেলার প্রতাপনগরে ঘরের গা ঘেঁষে টানা পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যতায়িত হয়ে অঙ্গহানির শিকার ও দীর্ঘদিন হাসপাতালে মরণাপন্ন হয়ে পড়ে থাকা শিশু রাকিবুজ্জামানের জীবন এখন অন্ধকারাচ্ছন্ন। সে নিজে চলতে পারেনা, অন্য কারো উপর ভর করে তাকে চলতে হয়। সে পরিবারের জন্য বোঝা হয়ে পড়েছে। এনিয়ে মাহামান্য হাইকোর্টে মামলা চলমান রয়েছে। এতকিছু ঘটলেও বিদ্যুৎ বিভাগ দুর্ঘটনা কবলিত বাড়ির সামনে ও পিছনে ছাদের একেবারে গা ঘেষে স্থাপিত বিদ্যুতের পোল ও টানা তার সরিয়েবিস্তারিত পড়ুন

কেশবপুরে যাত্রা শিল্পের ঐতিহ্য অবলুপ্ত ও সংকট-উত্তরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়–এর গবেষণা প্রকল্প যশোর -খুলনা অঞ্চলের যাত্রাশিল্প ঐতিহ্য, অবলুপ্ত ও সংকট-উত্তরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর আয়োজনে সংগঠনের পাঁজিয়া বাজারস্ত কার্যলয়ে (১৫ জুলাই) শুক্রবার সকালে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস মজুমদার এর সঞ্চালনায় প্রধানা অতিথির বক্তব্য রাখেন, প্রকল্প গবেষক খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.রুবেল আনছার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন

নড়াইলের কালনা সেতু চালু হলে ঢাকা-কলকাতার ২০০ কি.মি দূরত্ব কমবে

নড়াইলের কালনা সেতু চালু হলে ঢাকা-কলকাতার দূরত্ব কমবে ২০০ কি.মি। নড়াইলের মধুমতি নদীর ওপর ৬ লেনের কালনা সেতু চালু হলে ঢাকা-কলকাতার দূরত্ব কমবে ২০০ কি.মি। মধুমতি নদীর ওপর ৬ লেনের কালনা সেতু চালু হচ্ছে শিগগিরই। নির্মাণকাজ শেষ হয়েছে ৮৮ ভাগ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সেতুটি চালু হলে ঢাকা থেকে খুলনার দূরত্ব কমবে ১২১ কিলোমিটার। আর ২০০ কিলোমিটার কমবে ঢাকা-কলকাতা দূরত্ব। পুরোদমে এগিয়ে চলছে দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর বহুল কাঙ্ক্ষিত কালনা সেতুর নির্মাণকাজ।বিস্তারিত পড়ুন

দক্ষতা উন্নয়নে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি করা অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশে ও বিদেশে যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পর্কীয় সব কার্যক্রমের সমন্বয় সাধন, দক্ষতার পারস্পরিক স্বীকৃতি, অভিন্ন প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়ন ও সনদায়ন এবং পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি প্রদানের জন্য সরকার অংশীজনের সঙ্গে কাজ করছে। শুক্রবার (১৫ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আজকের যুব সমাজইবিস্তারিত পড়ুন

নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১

নড়াইলে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে নড়াইল সদর থানার মালিবাগ সুলতান ব্রিজ এলাকা থেকে মো. হাসান শেখ (৩৩) নামে ওই যুবক কে ইয়াবাসহ আটক করে পুলিশ। গ্রেফতার কৃত হাসান জেলার লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ি গ্রামের রুস্তম শেখের ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো. আলী হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ নড়াইল সদর থানার মালিবাগ সুলতানবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে করোনা শনাক্ত আরও ৭৪ জনের

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৭ হাজার ৮৮৮ জনে। এসময়ে ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ৩৬৫ জন। বৃহস্পতিবার (১৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ। আগের দিন বুধবার ২২ জনের করোনা শনাক্তের তথ্যবিস্তারিত পড়ুন

ট্রেনের ফিরতি যাত্রা স্বাভাবিক, যাত্রীর চাপ নেই

ঈদযাত্রায় ট্রেনে যাত্রীদের নানান দুর্ভোগের মধ্যে দিয়ে বাড়ি যেতে হলেও ফিরছেন অনেকটা আরামেই। যাত্রীরা বলছেন, ফেরার পথে নির্দিষ্ট স্টেশন থেকে নির্ধারিত সময়েই ট্রেন ছেড়েছে। পথেও কোনো ভোগান্তি হয়নি। জামালপুর থেকে আসা যমুনা এক্সপ্রেসের যাত্রী শফিক বলেন, ছুটি শেষে আবার ঢাকায় ফিরে এসেছি। ট্রেনে কোনো বাড়তি ভিড় নেই। নির্বিঘ্নেই ঢাকায় পৌঁছেছি। আজ বা কাল থেকে যাত্রীর চাপ অনেক বাড়বে। এ ব্যাপারে কমলাপুর স্টেশন মাস্টার মো. আফছার উদ্দিন বলেন, আজ ঢাকা ছাড়ার যাত্রীরবিস্তারিত পড়ুন