শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির প্রতাপনগরে রাকিব এখন পরিবারের বোঝা

আশাশুনি উপজেলার প্রতাপনগরে ঘরের গা ঘেঁষে টানা পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যতায়িত হয়ে অঙ্গহানির শিকার ও দীর্ঘদিন হাসপাতালে মরণাপন্ন হয়ে পড়ে থাকা শিশু রাকিবুজ্জামানের জীবন এখন অন্ধকারাচ্ছন্ন।

সে নিজে চলতে পারেনা, অন্য কারো উপর ভর করে তাকে চলতে হয়। সে পরিবারের জন্য বোঝা হয়ে পড়েছে। এনিয়ে মাহামান্য হাইকোর্টে মামলা চলমান রয়েছে। এতকিছু ঘটলেও বিদ্যুৎ বিভাগ দুর্ঘটনা কবলিত বাড়ির সামনে ও পিছনে ছাদের একেবারে গা ঘেষে স্থাপিত বিদ্যুতের পোল ও টানা তার সরিয়ে নিরাপদ স্থানে না নেওয়ায় এলাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

প্রতাপনগর গ্রামের আব্দুর রাজ্জাক ঢালীর বসতবাড়ির উপর দিয়ে নকশা বহির্ভৃতভাবে বিদ্যুতের লাইন গেছে। বিল্ডিং এর একেবারেই গা ঘেষে বিদ্যুতিক পোষ্ট বসানো হয়। লাইন পরিবর্তন ও তার দ্বিতল বাসবভনের ওপর দিয়ে ক্যাপ ও কভারবিহীন বিদ্যৎ লাইনে সংযোগ না দিতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর আবেদনও করেছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু না কোন কাজ হয়নি। গত বছরের ৯ মে সেই পোষ্ট থেকে অন্য পোষ্টে নেওয়া ক্যাপ ও কভার বিহিন তারে বিদ্যুতায়িত হয়ে তার (রাজ্জাক) বড় ওয়ানে পড়–য়া শিশু রাকিবৃজ্ঞামানের হাড়-মাংস ঝলসে যায়। মৃতপ্রায় অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাতপালে ভর্তির পর সংশ্নিষ্ট ডাক্তার তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন।

সেখানে চিকিংসাধীন অবস্থায় ১২ মে রাকিবুজ্জামানের ডান হাতের বোগল থেকে ও ডান পায়ের হাটু থেকে নিচের অংশ কেটে ফেলা হয়। এ ঘটনার ক্ষতিপূরণ চেয়ে ২৫ মে আব্দুর রাজ্জাক ঢালী সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট সবার প্রতি ক্ষতিপূরণসহ যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন। কিন্তু বিবাদীরা ক্ষতিপূরণ দেননি এবং অন্য কোনো ব্যবস্থাও নেননি। বরং তার বাড়ির বিদ্যুৎ লাইন কেটে দিয়ে চরমভাবে ক্ষতিগ্রস্থ ও বিপদাপন্ন পরিবারটিকে অন্ধকার ও সুযোগ সুবিধা বঞ্চিত করা হয়। আব্দুর রাজ্জাক ঢালী মহামান্য হাইকোর্টে রিট করেন। পরবর্তীতে বিদ্যুৎ সংযোগ পুনস্থাপন করা হয় এবং ঘরের পিছুনের তারে কভার দেওয়া ও সামান্য টেনে দূরে নেওয়া হয়। কিন্তু ঘরের একেবারেই মুখের উপরের খুঁটিও সরানো হয়নি। হয়তো এক সময় মামলার রায় হবে, পরিবারটি আর্থিক ক্ষতিপূরন পাবে। কিন্তু ফিরে পাবে কি? তাদের আদরের সন্তানের হাত-পা। ঘুরে দাঁড়ানোর সুযোগ আর ফিরে আসবে কি? ঐ নিষ্পাপ রাকিব। এখন রাকিবুজ্জামান প্রতাপনগর এবিএস ফাযিল মাদ্রাসার ২য় শ্রেণিতে পড়ছে। তার রোল নং- ১। কিন্তু না সে নিজে চলতে পারে, না সে ডান হাত ব্যবহার করতে পারে। তাই পরিবারের অন্য কাউকে তাকে মাদ্রাসায় নেওয়া থেকে শুরু করে, দৈনন্দিন তার সকল কাজে সহযোগি হিসাবে থাকতে হয়। শিশু রাকিবুজ্জামানের মনে অনেক কষ্ট, সে নিজেই যা হারিয়েছে তা বুঝতে পারে। অনেক কিছু করার ইচ্ছা থাকলেও করতে পারেনা। তবে তার মনে অদম্য ইচ্ছাশক্তি রয়েছে। বাম হাত দিয়ে সে সাবলিল ভাবে লিখতে শিখেছে। পড়তে, মুখস্ত করতে ও মনে রাখার অভ্যাস আস্তে আস্তে তার মধ্যে প্রখর হচ্ছে। তার পিতা-মাতা ও ভাইবোনেরা তাকে খুবই যতœ সহকারে দেকভাল করে থাকেন। তাদের কষ্ট, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, বিদ্যুৎ বিভাগের গাভিলতি ও আবেদনের পরেও কর্ণপাত না করার কারনে আজকে তারা যে কতটাই ক্ষতিগ্রস্ত তার হিসাব করে ঠিক করতে পারছেনা তারা। পঙ্গু ছেলের ভবিষ্যতে কি হবে এর কোন কুলকিনারা করতে পারছেন না তারা। তারা এখন চেয়ে আছেন মহামান্য হাই কোর্টের রায় শোনার জন্য।

কারো জীবন প্রদীপ যেন এভাবে থমথমে পরিস্থিতির মুখে ঠেলে না দেওয়া হয়। অপরাধীদের বিরুদ্ধে যেন প্রাপ্য শাস্তি ঘোষিত হয়। এমনটাই প্রত্যাশা করছেন রাকিবুজ্জামানের পরিবার ও এলাকার সাধারণ মানুষ।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার