শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করলেন ব্রহ্মরাজপুরের শিক্ষক-শিক্ষার্থীরা

গোটা দেশবাসির মতো সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপভোগ করেছেন স্বপ্নের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। শনিবার (২৫ জুন) জাতির জনক বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমপি স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশে দেখার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ শুক্রবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পত্র দেন। শনিবার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রকল্পের স্মার্ট মনিটরে আনন্দঘন পরিবেশে দেখানোবিস্তারিত পড়ুন

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে যশোরের রাজগঞ্জে জাক-জমক আনন্দ অনুষ্ঠান

স্বপ্নের ‘পদ্মা সেতু’ উদ্বোধন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় রাজগঞ্জেও জাক-জমক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল লতিফের উদ্যোগে শনিবার (২৫ জুন-২০২২) সকাল ১০টায় রাজগঞ্জ বাজারের গোল চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটি টিভি মনিটর বসিয়ে দেখানো হয়। এ সময় রাজগঞ্জ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে, এদিন সন্ধ্যার পর থেকে উল্লেখিত স্থানে আনন্দ উৎসবের অংশ হিসেবে দেশবাসীরবিস্তারিত পড়ুন

উদ্বোধনের সাথে মিলিয়ে সাতক্ষীরায় সুশীলনের ‘উপকূলবাসীর পদ্মা উৎসব’

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের সাথে মিলিয়ে সাতক্ষীরায় সুশীলনের ‘উপকূলবাসীর পদ্মা উৎসব’ কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সুশীলন মিলনায়তনে শ্যামনগর কালিগঞ্জের শত শত নারী পুরুষ উপকূলবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুশীলনের অতিরিক্ত পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সুকুমার দাশ বাচ্চুসহ স্থানীয় ব্যক্তিবর্গ। শুরুতে পদ্মা উপকূল উৎসবের উদ্বোধনী কেক কাটা হয়। এরপর কালিগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালি ও আলোচনা সভাবিস্তারিত পড়ুন

নড়াইলে নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন হস্তান্তরের আগেই ফাটল!

নড়াইলে নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন হস্তান্তরের আগেই ফাটল। নড়াইলের কালিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন হস্তান্তরের আগেই ফাটল দেখা দিয়েছে। ফলে ভবনটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ফাটল ধরা এ ভবনটি উপজেলার চাঁচুড়ী পুরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন। সরেজমিন দেখা যায়, তিনতলা ভবনের নিচ থেকে ছাদ পর্যন্ত প্রতিটি ফ্লোরেই অসংখ্য ফাটল দেখা দিয়েছে। তবে নিচতলার বারান্দার ফ্লোরে ফাটলগুলো বড়। অনেক স্থানে পলেস্তারাও খসে পড়ছে। সংশ্লিষ্ট সূত্রে জানাবিস্তারিত পড়ুন

সিলেটে বন্যার্তদের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সিলেটে মানবিক সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। তিনি আজ সিলেটের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। প্রতিমন্ত্রী আজ সিলেট জেলা স্টেডিয়ামে ব্যক্তিগত তহবিল থেকে এক হাজার মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবণ, স্যালাইনসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন। এছাড়া দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে আরো ২০০০ বন্যা দুর্গত মানুষের মাঝেও প্রতিমন্ত্রী আজ ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির কাজইবিস্তারিত পড়ুন

হত্যার হুমকি পেয়ে দেশ ছাড়লেন !

প্রাণভয়ে প্রতিবেশী দেশে গেলেন সেই মানববাদী বিজ্ঞান লেখক ও মানবাধিকারকর্মী

কলারোয়ার সাবেক ও বর্তমান ছাত্রদের পছন্দের সেলুন সুবাস সরকার হেয়ার কাটিং। শুধু চুল, দাঁড়ি কাটার জন্যই নয়, আড্ডা দিতেও সেখানে ভীড় জমান অনেকে। ঐ স্থানকে বন্ধুদের মিলনমেলা বলে থাকেন অনেকে। এমনই এক বন্ধুত্বের আড্ডা যে বিভিষীকাময় বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে কোন একদিন তা কে ভেবেছিল ? সময়টা গতকাল ২১ শে জুন, ২০২২ ইংরেজী, মঙ্গলবার, সন্ধ্যা। অন্য দিনের মতো সেখানে আড্ডা দিতে বসেন বিজ্ঞান লেখক ও নিজেকে মানববাদী বলে দাবী করা মানবাধিকারকর্মীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আ,লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, দোয়া ও পদ্মাসেতু উদ্বোধনে অংশগ্রহণ বিষয়ে আলোচনা সভা

আগামী ২৩ জুন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, ২৪ জুন শুক্রবার বাদ জুমআ মসজিদে দোয়া অনুষ্ঠান এবং ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ বিষয়ে দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুন) বিকালে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির আহবানে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯শে জুন)বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে, কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ বনাম ঘোনা ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শুরুর ১০ মিনিটে ঘোনার ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার সাব্বির একটি গোল করে দলকে এগিয়ে নেন, ১২মিনিটে মারুফ একটি ২৭ মিনিটে জুন একটি গোল করে গোলের ব্যবধান বাড়িয়ে বিরতিতে যায়। বিরতির পর খেলা শুরুর ৯ মিনিটে কেঁড়াগাছি ফুটবল একাদশের ১০ নম্বর জার্সিধারী খেলোয়ার শাহারুলবিস্তারিত পড়ুন

বেনাপোলে ১০পিচ সোনার বারসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০পিচ সোনারবার সহ মনিরুজজামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রবিবার সকালে নাভারন এলাকা থেকে তাকে আটক করা হয়। সোনা গুলো বেনাপোল দিয়ে ভারতে পাচার করবে বলে বিজিবির কাছে স্বীকার করেন। সে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে। যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ১০ সোনারবার নিয়ে ভারতে পাচারের উদ্দেশেবিস্তারিত পড়ুন

পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জলে-স্থলে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে — নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুকে ঘিরে যে নেতিবাচক কর্মকাণ্ড কথাবার্তা বলা হচ্ছে এতে সকলেই আশংকা করছে উদ্বোধনের সময় ষড়যন্ত্র হতে পারে। এজন্য প্রধানমন্ত্রী সকলকে সতর্ক থাকতে বলেছেন-আমরা সতর্ক আছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানগুলো কীভাবে নিয়ে আসতে হবে সে বিষয়ে বিআইডাব্লিউটিএ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জলে ও স্থলে দুই পথেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হয়েছে, তারাবিস্তারিত পড়ুন