শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেটে বন্যার্তদের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সিলেটে মানবিক সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। তিনি আজ সিলেটের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

প্রতিমন্ত্রী আজ সিলেট জেলা স্টেডিয়ামে ব্যক্তিগত তহবিল থেকে এক হাজার মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবণ, স্যালাইনসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন। এছাড়া দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে আরো ২০০০ বন্যা দুর্গত মানুষের মাঝেও প্রতিমন্ত্রী আজ ত্রাণ বিতরণ করবেন।

ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির কাজই অপরাজনীতি করা। তারা সহজ ও সোজা পথে হাঁটে না। তারা পদ্মা সেতুর মতো দেশের এত বড় প্রকল্প নিয়েও ষড়যন্ত্রের চেষ্টা করেছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তাদের সকল কুচেষ্টা ব্যর্থ হয়েছে। এবার তারা বন্যার মতো মানবিক বিপর্যয় নিয়েও অপরাজনীতি শুরু করেছে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাদের দুঃখ, কষ্ট বুঝেন। এত বড় মানবিক বিপর্যয় নিয়ে অপরাজনীতি করবেন না।’

প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কোনো ভয় নেই, সরকার আপনাদের পাশে আছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের মাঝে এসে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা তাঁর দেখানো পথেই ব্যক্তিগত তহবিল থেকে এ মানবিক সাহায্য পৌঁছে দিচ্ছি। এ সময় যে সকল ক্রীড়া পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল পরিবারকেও সহায়তা করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

ত্রাণ বিতরণকালে সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী