রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

কলারোয়ায় উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে। বুধবার কলারোয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এই শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, শিক্ষা অফিসার আবদুল হামিদ, সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রবসহ উপজেলার সকল স্কুল কলেজ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে বাইসাইকেল পেলো অসহায় ৮ শিক্ষার্থী

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে কয়েকজন অসহায় মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এলজিএসপি-৩ এর অর্থায়নে গরীব তবে মেধাবী এমন ৮জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল প্রদান করা হয়। কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল তাদের হাতে বাইসাইকেল হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব, পরিষদের সদস্য, সদস্যা ও গ্রাম পুলিশসহ স্থানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

সুন্দরবনের পর্যটনের ইতিহাসে যুক্ত হলো নতুন নাম ‘হানি ট্যুরিজম’

সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও সামাজিক উদ্যোগে সাতক্ষীরা রেঞ্জে প্রথম প্রতিষ্ঠিত হলো ‘সুন্দরবন হানি ট্যুরিজম’। বুধবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন। বুড়িগোয়ালিনীতে সুন্দরবনের সহ-ব্যবস্থাপনা কমিটির মিলনায়তনে মৌমাছি ও মধু, মৌয়াল, চাষী, গবেষক, ও ভোক্তার জাতীয় জোট এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল ওয়ান মধুবিস্তারিত পড়ুন

বন্যায় সিলেটবাসীর দুর্দশা লাঘবে ত্রাণসহ সবধরনের সহযোগিতা দেয়া হবে- পররাষ্ট্রমন্ত্রী

আকস্মিক বন্যায় সিলেটবাসীর দুর্দশা লাঘবের জন্য সরকারের পক্ষ হতে ত্রাণসহ সবধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি আজ সিলেটে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় এ কথা জানান। মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ জনগণের যেকোনো দুঃসময়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগণের পাশে রয়েছেন। বন্যাকবলিত জনসাধারণকে প্রয়োজনীয় সবধরনের সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সিলেটের এই আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যা যা করণীয়বিস্তারিত পড়ুন

জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করায় তৈয়ব হাসান বাবুকে কলারোয়ায় সংবর্ধনা

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করায় এএফসির এ্যালিট প্যানেল রেফারি এবং সাবেক ফিফা রেফারি সাতক্ষীরার সন্তান তৈয়ব হাসান শামসুজ্জামান বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৬ মে) বিকেলে সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। সেসময় ফুলেল শুভেচ্ছার পাশাপাশি ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত ব্যক্তিকে সম্মাননা জানানো হয়। কলারোয়ায় চলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ-১৭) এর কলারোয়া পৌরসভা বনাম কেরালকাতা ইউনিয়ন পরিষদের মধ্যকার খেলারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের গনসংযোগ ও মতবিনিময়

আগামী দ্বাদশ (১২তম) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন গণসংযোগ ও দলীয় নেতা- কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১৬ মে) বিকালে উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন চন্দনপুর ইউনিয়নের চন্সদনপুর বাজার সহ কয়েকটিস্থানে মনোনয়ন প্রত্যাশায় প্রচার-প্রচারণাসহ উঠান বৈঠক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা- কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। ইতোপূর্বে তিনি তৃর্ণমুলে ১২টি ইউনিয়নে ও পৌরসভার প্রায় প্রতিটিবিস্তারিত পড়ুন

মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় পা হারানো গৃহবধূকে ইয়াকুব আলীর আর্থিক সহয়তা

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না।” এই স্লোগানকে বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় নিষ্টা ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ সোমবার (১৬ মে-২০২২) মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় পা হারানো ধলিগাতী গ্রামের ফজর আলীর মেয়ে শামিমা খাতুন পাখিকে এস এম ইয়াকুব আলীর পক্ষে আর্থিকবিস্তারিত পড়ুন

নড়াইলে ছাগল চুরির অভিযোগে দু’ভাইকে গাছে বেঁধে নির্যাতন

নড়াইলের লোহাগড়া উপজেলায় ছাগল চুরির অপবাদে দু’ভাইকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রোববার (১৫ মে) সকালে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতিত যুবকরা হলেন- মাটিয়াডাঙ্গা গ্রামের রশিদ শেখের ছেলে ফরিদ শেখ (৩০) ও একই গ্রামের রউফ শেখের ছেলে তরিক শেখ (২৩)। তারা সম্পর্কে পরস্পর চাচাতো ভাই। বর্তমানে তারা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রতক্ষ্যদর্শীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২২ বালক/বালিকা (অনূর্ধ্ব-১৭) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মে) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুনও ফেস্টুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা যুবলীগের দোয়া

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়ানুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা জেলা যুবলীগ। সোমবার(১৬ মে) আসরের নামাজের পর জেলা পরিষদ মসজিদে দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, জেলা ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন