শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২২ বালক/বালিকা (অনূর্ধ্ব-১৭) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা
হয়েছে।

সোমবার (১৬ মে) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার
ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুনও ফেস্টুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম
ফজিলাতুন্নেছা মুজিব দেশের জন্য ত্যাগ স্বীকার করে যে অবদান রেখেছেন তা কখনও ভোলা যাবেনা। বাঙালী জাতি তাদের ঋণ কোনদিন শোধ করতে পারবেনা। তিনি
আরো বলেন, দেশের নতুন প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতার জীবনী পড়তে হবে। দেশের জন্য তাদের সেই ত্যাগই আমাদের দেশের স্বাধীনতা এনে
দিয়েছিল। তিনি আরো বলেন, সাতক্ষীরা জেলা ক্রীড়া, সাংস্কৃতিকসহ সর্বক্ষেত্রে এগিয়ে রয়েছে। আমাদের মানুষিকতার একটু পরিবর্তন করলে আমরা
আরো এগিয়ে যাবো।

এসময় এমপি রবি উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু
প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীন হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান
কোহিনুর ইসলাম, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোমেন খান চৌধুরী সান্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ
হাসান মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী,
মহিলা সদস্য শিমুন শামস্, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা মহিলা অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জেলা ছাত্রলীগের
সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা সমবায় অফিসার সঞ্জীব কুমার দাস, ফিংড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী
সদস্য ইকবল কবির খান বাপ্পি, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, বাছাই কমিটির সদস্য কিরন্ময় সরকার, রেফারী আসাদুজ্জামান আসাদ, আগরদাঁড়ি ইউনিয়নের ইউপি সদস্য শামছুর রহমান প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২২ বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী খেলায় অংশ নেয় ফিংড়ি ইউনিয়ন বনাম আগরদাঁড়ি
ইউনিয়ন দল। খেলায় মোট ১৪টি দল অংশ নেবে।
খেলা পরিচালনা করেন রেফারী এ.কে আজাদ কানন, সহকারি রেফারী নাজমুল, জনি ও তানজিরুল।
এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা ও ১৪টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান