Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনিতে ইউপি নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আশাশুনিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষ্যে ভোট কেন্দ্রে নিয়োজিত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জেলা নির্বাচন অফিসের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজা রশিদ। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলামের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এএসপি সার্কেল জামিল চৌধুরী, জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির, আশাশুনি উপজেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নবাগত ওসি’র সাথে পৌর মেয়রের সৌজন্য সাক্ষাৎ

কলারোয়ায় নবাগত ওসি’র সাথে পৌর মেয়রের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নবাগত ওসি নাসির উদ্দিন মৃধার নিজ কার্যালয়ে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ( তদন্ত) হাফিজুর রহমান, পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম সহ জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায়, বাল্য বিবাহ, মাদক নির্মুল, শান্তি-শৃংখলা বজায় সহ বিভিন্ন অপরাধ মূলক কাজকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সামাজিক ও রক্তদান সেবায় আমরা সংগঠনের সম্মাননা স্মারক প্রদান

সামাজিক ও রক্তদান সেবায় আমরা সংগঠনের ১ম বর্ষপূর্তি উদযাপন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সামাজিক ও রক্তদান সেবায় আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিপন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. মফিজুর রহমান ঢালী। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠিতা মো. সালেহ উদ্দিন সবুজ। সামাজিক ও রক্তদান সেবায়বিস্তারিত পড়ুন
আশাশুনির শোভনালীতে মেম্বার প্রার্থী শিক্ষক উদয়ের গনসংযোগ

আশাশুনির শোভনালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী উদয় কান্তি বাছাড় নিজ ওয়ার্ডে দিনভর গনসংযোগ করেছেন। রবিবার তিনি ইউনিয়নের পূর্ব কামালকাটি, সেনেরচক, কৈখালী, জর্দ্দহা ও কামালকাটিতে এ গনসংযোগ করেন। এ সময় তিনি বলেন আমি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক থেকে এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হিসাবে কাজ করে যাচ্ছি। বিগত ৫বছর মেম্বর থেকে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, অর্ধশতাধিক ডিপ টিউবওয়েল, বসুখালী খালধার রাস্তা সংস্কার করেছি। এছাড়া যৌতুক,বিস্তারিত পড়ুন
আশাশুনি উপজেলা তাঁতীলীগের বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা তঁাতীলীগের বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে তঁাতীলীগের উপজেলা কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা তঁাতীলীগের আহবায়ক হুমায়ুন কবির রাসেল। যুগ্ম আহবায়ক নাজমুল হাসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আবু মুছা, শাহাবুদ্দীন, জাহিরুল ইসলাম প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে উপজেলার ১১ ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে কাজ করার আহবান জানানো হয়।
শ্যামনগরে ৯টি ইউনিয়নের ৮৯টি কেন্দ্রে ২ লক্ষাধিক ভোটার

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৯টি ইউনিয়নের ৮৯টি কেন্দ্রে ২ লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৯টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। ৯টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র রমজাননগর ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে ইতিপূর্বে ভোট গ্রহণ কর্মকর্তাদের সকল ধরনের প্রশিক্ষণ সমাপ্ত করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম জানান,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় র্যাবের অভিযানে ৯২০ পিস ইয়াবাসহ আটক ১

কলারোয়ায় র্যাবের অভিযানে ৯২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ মারুফ সরদার (৪৫)। সে কলারোয়ার তুলশিডাঙ্গা গ্রামের মৃত ওমেদ আলী সরদারের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া সরকারী কলেজ মোড থেকে তাকে আটক করা হয়। র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সদস্যরা কলারোয়া সরকারী কলেজ মোড়স্থ ডাঃ দীন আলী ফার্মেসির সামনে অভিযান চালিয়ে মোঃ মারুফ সরদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে উক্তবিস্তারিত পড়ুন
নড়াইলের বড়দিয়ায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

নড়াইলের বড়দিয়ায় দেশীয় অস্ত্রসহ শিপন মোল্যা (২৬) নামে একজনকে আটক করেছে এলাকাবাসী। ২৪ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে সন্দেহ জনক চলাফেরা দেখে তাকে আটক করা হয়। আটককৃত শিপন মোল্যা উপজেলার তেলকাড়া গ্রামের মৃত সুলতান মোল্যার ছেলে। বাজারে অবস্থানকারী মানুষের থেকে জানা যায়, শিপন মোল্যা দেশীয় অস্ত্র স্যান দা কাপড়ে মুড়িয়ে নদীর তীরে ঘোরাফেরা করছিল। তার চলাফেরায় বাজারে থাকা জনগনের সন্দেহ হওয়ায় তাকে ডাক দিলে দৌড়ে খেয়ায় উঠে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে।বিস্তারিত পড়ুন
দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমানের কবরে অবসর প্রাপ্ত এসপি নুরুল ইসলামের শ্রদ্ধাঞ্জলি

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান সরদারের কবরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন অবসর প্রাপ্ত সিনিয়র পুলিশ সুপার(এসপি) বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান। শুক্রবার বিকালে ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান সরদারের কবরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন, সখিপুর নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ভাষা সৈনিকের পুত্র ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আশাশুনির শোভনালীতে আনারস প্রতিকের নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত

আশাশুনির শোভনালীর আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম গাইনের নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রক্রবার সন্ধ্যায় শোভনালীর শালখালী বাজারে অফিস উদ্বোধন পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম গাইন। সমাজসেবক নুর আলী গাজীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল বারিক গাজী, আলহাজ নুর মোহাম্মদ, ডাঃ কুমারেশ সরকার, নরেন্দ্র নাথ সরকার, আবিদুর রহমান, আব্দুর রহিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন নয়ন, আব্দুস সামাদ, আব্দুল হাই প্রমুখ। সভায়বিস্তারিত পড়ুন

