শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ৯টি ইউনিয়নের ৮৯টি কেন্দ্রে ২ লক্ষাধিক ভোটার

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৯টি ইউনিয়নের ৮৯টি কেন্দ্রে ২ লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৯টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। ৯টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র রমজাননগর ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে ইতিপূর্বে ভোট গ্রহণ কর্মকর্তাদের সকল ধরনের প্রশিক্ষণ সমাপ্ত করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, চতুর্থ ধাপে উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৮৯টি, ভোট কক্ষের সংখ্যা ৫৪৫টি ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৬৬টি। ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০০৭০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০১৪৪৩ জন ও মহিলা ভোটার ৯৯২৬৪ জন।

ইউনিয়ন অনুযায়ী ভোট কেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যা হল কাশিমাড়ী ইউপিতে কেন্দ্র ১০টি, ভোট কক্ষের সংখ্যা ৬২টি, নুরনগর কেন্দ্র ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৩৮টি, কৈখালী কেন্দ্র ১০টি, ভোট কক্ষের সংখ্যা ৫৯টি। রমজাননগর কেন্দ্র ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪৯টি, মুন্সিগঞ্জ কেন্দ্র ১০টি, ভোট কক্ষের সংখ্যা ৭৭টি, বুড়িগোয়ালিনী কেন্দ্র ১০টি, ভোট কক্ষের সংখ্যা ৫৯টি, আটুলিয়া কেন্দ্র ১১টি, ভোট কক্ষের সংখ্যা ৭৯টি, পদ্মপুকুর কেন্দ্র ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৫৩টি ও গাবুরা কেন্দ্র ১১টি, ভোট কক্ষের সংখ্যা ৬৯টি।

ইউনিয়ন অনুযায়ী ভোটার সংখ্যা কাশিমাড়ী মোট ভোটার ২৪৭৯৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২৪৭৯ জন ও মহিলা ভোটার ১২৩২০ জন। নুরনগর মোট ভোটার ১৫২৩৯ জন। পুরুষ ভোটার ৭৮১০ জন ও মহিলা ৭৪২৯জন। কৈখালী মোট ভোটার ২২৩৭৩ জন। পুরুষ ১১২৬৫ জন ও মহিলা ১১১০৮জন। রমজাননগর মোট ভোটার ১৯৩৩৭ জন। পুরুষ ৯৭৯৬ জন ও মহিলা ৯৫৪১জন।

মুন্সিগঞ্জ মোট ভোটার ২৭১৭৮ জন। পুরুষ ১৩৭২২ জন ও মহিলা ১৩৪৫৬জন। বুড়িগোয়ালিনী মোট ভোটার ২০৫৫২ জন। পুরুষ ১০৪০০ জন ও মহিলা ১০১৫২ জন। আটুলিয়া মোট ভোটার ২৮১৫৪ জন এর মধ্যে পুরুষ ভোটার ১৪১৮৯জন ও মহিলা ভোটার ১৩৯৬৫জন। পদ্মপুকুর মোট ভোটার ১৮৮৭১ জন। পুরুষ ৯৬৪৩জন ও মহিলা ৯২২৮জন ও গাবুরা ইউপিতে মোট ভোটার ২৪১৬৮জন। পুরুষ ১২১০৩ জন ও মহিলা ১২০৬৫ জন।

আগামী ২৬ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে সব ধরনের প্রস্ততি গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম জানান। ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৮৯ জন প্রিজাইডিং অফিসার ৫৪৫জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১০৯০ জন পোলিং অফিসার।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়